কালপুরুষ Kalpurush

কালপুরুষ Kalpurush কালপুরুষ
K.A.L.P.U.R.U.S.H
Action for Local Poor, Unprivileged Reformation by Unique Sustainable Help The founder Md. Contact: 01842002448.

In 2016 a resolution pass by the authority of Kalpurush - Volantary Social Organization that the future work will be as the name of Kushtia Youth Development Coucil (KYDC). Muhaiminur Rahman said all work of Kalpurush done by him must added into new Youth Organization of Kushtia District. Address: 43/1, Khodadad Khan Road, Thanapara, Kushtia - 7000

Official Page - https://www.facebook.com/KYDC.Kushtia/

Group - https://www.facebook.com/groups/139608336071329/

13/07/2024
https://www.dailydinersomachar.com/2024/07/13/13200/
13/07/2024

https://www.dailydinersomachar.com/2024/07/13/13200/

অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান (পলল) কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তেরো-চৌদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন ...

https://www.kushtiarkantho.com/news/47938/
08/07/2024

https://www.kushtiarkantho.com/news/47938/

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক পরিমন্ডলে স্বনামধন্য ও কার্যকরী এ সংগঠন- "গ্লোবাল পিস চেইন" একটি আন্তর্জাতিক সংস্.....

https://dailymirrorofbangladesh.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%bf%e...
08/07/2024

https://dailymirrorofbangladesh.com/%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf/

আন্তর্জাতিক পরিমন্ডলে স্বনামধন্য ও কার্যকরী এ সংগঠন- "গ্লোবাল পিস চেইন" একটি আন্তর্জাতিক সংস্থা, যা শান্তি বাস্ত.....

06/11/2023

কাগজ প্রতিবেদক ॥ ৩ দশকে বারংবার প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়ন হয়নি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল খুলনা বিভাগের সর্ববৃ...

কুষ্টিয়া জেলা প্রশাসনের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সপ্তাহ উদ্বোধনে সম্মিলিত সামাজিক জোটের অংশগ্রহণ আজ ২৯ শে অক্টো...
29/10/2023

কুষ্টিয়া জেলা প্রশাসনের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছনতা সপ্তাহ উদ্বোধনে সম্মিলিত সামাজিক জোটের অংশগ্রহণ

আজ ২৯ শে অক্টোবর রোজ রবিবার কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছা: শারমিন আক্তার এর সঞ্চালনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া সকল সরকারি দপ্তর, ২৫০ বেড জেনারেল হাসপাতাল, পৌরসভা, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, মসজিদ-মাদ্রাসা, ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

কুষ্টিয়ায় ডেঙ্গু সংক্রমণ রোধে কার্যকর উপায় অনুসন্ধান, নিজ কর্মস্থল ও বাসস্থান পরিচ্ছন্নতার মাধ্যমে এবং ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি ইউনিসেফ এর উদ্যোগে ও সরকারের সহায়তায় এক্সপ্রেস ইভেন্টের দশ জন সদস্য এবং সম্মিলিত সামাজিক জোটের বিশজন স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের দশজন সদস্যের সমন্বয়ে গঠিত ৪০ জনের একটি টিম কুষ্টিয়ার সিভিল সার্জন চিহ্নিত ডেঙ্গু হটস্পটে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সৃষ্টির সামাজিক ক্যাম্পেইনের দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা বিষয়ক উন্মুক্ত মতামত প্রদানের সময় সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক ও কালপুরুষ Kalpurush (কুষ্টিয়া যুব উন্নয়ন পরিষদ) এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, গড়াই নদীর চর সংলগ্ন পৌর ১, ২, ৩, ১০ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি প্রয়োজন, এলাকাগুলো হটস্পটের আওতায় অন্তর্ভুক্ত করতে, মসজিদের মাইকের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী ও এন এস রোডের দোকানগুলোতে লিফলেটের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করলে একইসাথে কর্মস্থল ও গৃহ সুরক্ষিত হবে ডেঙ্গু সচেতনতার মাধ্যমে। পাশাপাশি স্কুল কলেজের ডিবেট ও কালচারাল সংগঠনের সংগঠকদের ক্লাস মনিটরের সাথে সমন্বয় করে টিম নির্ধারণ করে দিলে তারা শিক্ষালয় ও বাসগৃহে পরিচ্ছন্নতা অভিযান করলে সুরক্ষা পাওয়া যাবে ডেঙ্গু থেকে। সম্মিলিত সামাজিক জোটের স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসন যেকোনো দায়িত্ব দিলে, বাস্তবায়নে অনুগত থাকবে।

এরপর উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হলে জেলা প্রশাসক কার্যালয়ে স্বশরীরে জেলা প্রশাসক মহোদয় পরিচ্ছন্নতা কার্যক্রম আরম্ভ করেন। এরপর এক্সপ্রেস ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদী মোহাম্মদ হামিম এবং সম্মিলিত সামাজিক জোটের ডেঙ্গু কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি টিম লিডার কামরুল হাসান রোহিত ও সাদিক হাসান রোহিদের নেতৃত্বে পুরো জেলা প্রশাসক কার্যালয় ও কুষ্টিয়া পৌর ১১ নং ওয়ার্ড এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা দায়িত্ব পালন করেন সম্মিলিত সামাজিক জোটের স্বেচ্ছাসেবক অনিক, সাব্বির, স্বাধীন, সৌরভ, প্রান্তিক, রাজ্জাক, ওয়াসিম, শাহাদাত, রিপন, আফিফ, রিপা, সাদিয়া, মৌ এবং পলাশ। এছাড়াও সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক চপল আশিকুল, মিনহাজ উদ্দিন শিমুল ও স্বেচ্ছাসেবক মমিনুল হক মিলন ও রাজিব আহমেদ আকাশ অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে।

সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার মাসিক সভা অনুষ্ঠিত আজ ৫ ই অক্টোবর ২০২৩ ইং বিকাল ৫ টায় শহরের থানাপাড়ায় অবস্থিত কুষ্টিয়ার ...
05/10/2023

সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার মাসিক সভা অনুষ্ঠিত

আজ ৫ ই অক্টোবর ২০২৩ ইং বিকাল ৫ টায় শহরের থানাপাড়ায় অবস্থিত কুষ্টিয়ার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনসমূহের সংগঠন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান এর সভাপতিত্বে ও সমন্বয়ক অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক এ.জে. সুজন, মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন পরিষদ সদস্য ও তাফসীর রিজিয়া যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ফরিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সভাপতি সাদিক হাসান রহিদ, জাতীয় পুরষ্কার প্রাপ্ত বিতার্কিক কামরুল হোসেন রোহিত, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের পরিচালক সানজিদ আহমেদ সিয়াম।

এছাড়াও উপস্থিত ছিলেন বনায়নে কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা মীর রীসান, প্রজ্জ্বলিত তারুণ্যের সংগঠক মো: তুষার মাহমুদ, মো: জিহাদ খন্দকার, বঙ্গবন্ধু ব্লাড ডোনেশনের সংগঠক তামান্না ইভা মিমি, জান্নাতি তাসনিম, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের সংগঠক যাবির মাহমুদ, তালহা জুবায়ের, সৈয়দ আদনান তাসিন, জহির রায়হান।

সাংগঠনিক সভায় নারী উদ্যোক্তা সংবর্ধনার সম্ভন্য নির্ধারণ করা হয় ২৬ শে অক্টোবর, সম্মিলিত সামাজিক জোটের সদস্য ফর্ম বিতরণ ও জমাদান এবং সাংগঠনিক পরিচয়পত্র প্রস্তুতের জন্য সহ সমন্বয়ক সাদিক হাসান রহিদকে দায়িত্ব প্রদান করা হয়, মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট আসক্তি ও কিশোর অপরাধ দমনে শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজনের জন্য বিতার্কিক কামরুল হাসান রোহিতকে দায়িত্ব অপর্ণ করা হয়।

এছাড়াও নভম্বরে ২ দিন ব্যাপী নেতৃত্ব উন্নয়ন কর্মশালা ও ডিসেম্বরে প্রতিষ্ঠা বার্ষিকীর উদযাপনকালীন সময়ে বার্ষিক বনভোজনের তারিখ নির্ধারণ করা হয়।

আলোচনায় প্রতিষ্ঠাতা ড. আমানুর আমান বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সম্মিলিত সামাজিক জোট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে, করোনাকালীন অর্ধ শতাধিক স্বেচ্ছাসবক, মানুষের ঘরে ঘরে জেলা প্রশাসনের সাথে কাজ করে প্রমাণ করেছেন সেবার ব্রতী নিয়ে কুষ্টিয়ার যুব সমাজ অগ্রগামী ভূমিকা রাখবে ভবিষ্যতে আধুনিক ও স্মার্ট কুষ্টিয়া বিনির্মানের স্বেচ্ছাসেবার দায়িত্ব পালনের মাধ্যমে।

সহ প্রতিষ্ঠাতা অ্যাড. পলল বলেন সম্মিলিত সামাজিক জোটের অর্ধ যুগের একটি ইতিহাস আছে এ শহরের মানুষের সেবায় কর্মকান্ডের, নানা কারণে এ ৮ বছরের যাত্রায় সম্প্রতি ১ বছর এবং পূর্বে ১ বছর স্থবিরতা আসে সংগঠনগুলোর সাংগঠনিক ব্যস্ততা ও যোগাযোগের কারণে। অচিরেই সকল বিপত্তি কাটিয়ে চমকপ্রদ কর্মসূচি নিয়ে কুষ্টিয়াবাসীর সেবায় নিয়োজিত হবে জোট।

উল্লেখ্য যে ২০১৫ সালে ২০ টি সংগঠন একত্র হয়ে স্থানীয় ভাবে মৈত্রী স্থাপনে গঠন করা হয়েছিলো সম্মিলিত সামাজিক জোট, সম্প্রতি অর্ধশতাধিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয় করে করোনাকালীন কার্যক্রম এবং নানামুখী ব্যাতিক্রমধর্মী সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলার সকল শ্রেণি পেশার মানুষের আস্থা অর্জনে নিজেদের সামাজিক অবস্থান অর্জন করে সংগঠনসমূহের সংগঠন এ প্লাটফর্মটি। ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সাংগঠনিক ভিত্তি স্থায়ী করণে স্থানীয় স্বেচ্ছাসেবী সতন্ত্র সংগঠনের কর্মসূচীতে সহায়তা ও পরামর্শকের উদ্দেশ্যে কাজ করবে সম্মিলিত সামাজিক জোট।

Address

43/1 Khodadad Khan Road, Thanapara
Kushtia
7000

Telephone

+8801711002448

Website

Alerts

Be the first to know and let us send you an email when কালপুরুষ Kalpurush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কালপুরুষ Kalpurush:

Share