Sham Foundation

Sham Foundation Sham Foundation is a charitable organization working mainly for the development of education status of the area.

আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ ১৪৩৩!নতুন বছরে একটা ভালো কাজ সস্পন্ন হলো। আমাদের ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট ছিল আগে, কিন্তু ...
15/04/2026

আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ ১৪৩৩!

নতুন বছরে একটা ভালো কাজ সস্পন্ন হলো। আমাদের ফাউন্ডেশনের একটা ওয়েবসাইট ছিল আগে, কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়েছিল যথাযথ রক্ষণাবেক্ষণ না করার জন্য। আমরা আবার সেটা নতুন করে তৈরি করলাম।
Sham Foundation website:

SHAM FOUNDATION IS A NON-PROFIT CHARITABLE ORGANIZATION DEDICATED TO PROMOTING SUSTAINABLE DEVELOPMENT IN UNDERPRIVILEGED COMMUNITIES ACROSS THE KUSHTIA DISTRICT OF BANGLADESH. THE FOUNDATION WORKS TO IMPROVE THE LIVES OF VULNERABLE CHILDREN AND FAMILIES BY CREATING OPPORTUNITIES FOR EDUCATION,

24/09/2023
24/09/2023
11/02/2023

শাম ফাউন্ডেশন। কুমারখালি, কুষ্টিয়ার প্রত্যন্ত এলাকা দরবেশপুর-গোপালপুরের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। অত্র এলাকায় ২০০৮ সাল থেকে নিঃস্বার্থভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা সর্বজনবিদিত। বিশেষ করে শিক্ষায় এলাকার উন্নয়নের দাবীদার শাম ফাউন্ডেশন। সম্প্রতি ফাউন্ডেশন মেধাবী কিন্তু অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি চালু করেছে। যেখানে ২৫ জন মেধাবী চার বছর মেয়াদী বৃত্তি পাবে প্রতি মাসে এক হাজার টাকা এলাকায় স্কুলের উন্নয়ন, কলেজ প্রতিষ্ঠাসহ এলাকার অবকাঠামোগত উন্নয়ন, মসজিদ, কবরস্থান উন্নয়নে ফাউন্ডেশনের অবদান অস্বীকার করার কোন উপায় নেই।

যাহোক, সম্প্রতি উন্নয়ন কাজ পরিচালনার জন্য ফাউন্ডেশন কর্তৃপক্ষ ৬৫ হাজার ইট কিনে ফাউন্ডেশনের সভাপতির নিজস্ব জমিতে, যেখানে কলেজ প্রতিষ্ঠা হয়েছে, সেখানে রেখে বিভিন্ন সময়ে মসজিদ, কবরস্থান, প্রাইমারী স্কুলের কাজে লাগানো হয়েছে। পরিকল্পনা আছে কলেজের দোতলার কাজে হাত দেওয়ারও। মসজিদ ও গোরস্থান উন্নয়নের পরিকল্পনা মাফিক আরও কিছু ইট নিতে ট্রাক গতকাল। কিন্তু বাধা আসে। কে বা কারা থানায় খবর দিলে থানা থেকে পুলিশ এসে ট্রাকচালকসহ ট্রাকটি থানায় নিয়ে যায়। পরবর্তীতে ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ থানায় গিয়ে ইট কেনার রশিদ দেখান এবং বিষয়টি বুঝিয়ে বলেন। দ্বায়িত্বরত কর্মকর্তাকে ধন্যবাদ তিনি বিষয়টি বুঝেছেন। উল্লেখ্য যে, এর আগেও মসজিদের কাজে ইট ব্যবহারের ক্ষেত্রে বাধা আসে, তবে জিডি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ ফাউন্ডেশনের সভাপতি নিজেই থানায় গিয়ে বিষয়টি অবগত করে আসেন।

উপরের ঘটনাটা ছোট, কিন্তু যারা এতদিন ধরে নিঃস্বার্থভাবে শুধু মানুষের উন্নয়ন করে যাচ্ছে তাদের জন্য এরকম আরও কত যে বাধা পার হতে হবে! স্থানীয় প্রভাবশালী মহলের সাথে এরকম কত ঠান্ডা যুদ্ধ যে করতে হবে!

নিজেদের জায়গা থেকে দেশমাতৃকার জন্য সামান্য একটু কাজ করার চেষ্টা আমাদের। তার জন্য কত যে বাধা! না কি সব ছেড়ে দিয়ে নিজেদের স্বার্থ নিয়ে বসে থাকবো আমরা?

যাহোক, সবার দোয়া আর সহযোগিতায় যতদিন পারি চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।

29/12/2022

তামিমের বক্তব্য, অসাধারণ এক অনুপ্রেরণা!

দৈনিক পত্রিকায় আমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ...
27/12/2022

দৈনিক পত্রিকায় আমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ...

16/12/2022

বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে।

Address

Kushtia
7010

Alerts

Be the first to know and let us send you an email when Sham Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share