22/07/2026
জরায়ুমুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং HPV ভ্যাকসিনের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে SANDHANI Kushtia Medical College Unit-এর আয়োজনে "Seminar on Cervical Cancer & HPV Vaccination Programme" সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ, প্রফেসর ডা. মো: শহিদুল ইসলাম স্যার। এছাড়াও গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফারহানা আফরোজ চমন ম্যাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও চিকিৎসকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। মূল বৈজ্ঞানিক বক্তব্য উপস্থাপন করেন ডা. সাদিয়া কাদের ম্যাম, Assistant Registrar, গাইনি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের Crest of Honor এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের Certificate of Participation প্রদান করা হয়।সেমিনার শেষে সম্পন্ন হয় HPV vaccination programme।
আয়োজনটির সার্বিক সহযোগিতায় পাশে থাকার জন্য Incepta Pharmaceuticals Ltd এর প্রতি কৃতজ্ঞতা।
সচেতনতাই প্রতিরোধের প্রথম ধাপ।
আসুন একসাথে গড়ে তুলি সুস্থ, সচেতন ও নিরাপদ আগামী।
জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর। ♥️