04/06/2026
কুষ্টিয়ার রেনউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লিমিটেডের বাঁধসংলগ্ন পুরোনো গাছগুলো শুধু দেশীয় সাধারণ পাখিরই আশ্রয় নয়, বরং IUCN রেড লিস্টে বিলুপ্তির ঝুঁকিতে থাকা কয়েকটি পাখি প্রজাতিরও গুরুত্বপূর্ণ আবাসস্থল। রেনউইকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের আওতাধীন এলাকায়, যেখানে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি রয়েছে, সেখানে পাখি ধরার মতো ঘটনা যেন কোনোভাবেই না ঘটে, সে বিষয়ে প্রশাসন সর্বদা সতর্ক থাকার আশ্বাস দিয়েছে।
কিচির-মিচিরের কাছে বিলুপ্তির ঝুঁকিতে থাকা পাখির উপস্থিতি এবং পাখি ধরার কিছু ঘটনার সংবাদ পৌঁছানোর পর বিষয়টি বন বিভাগকে অবহিত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আজ কুষ্টিয়া বন বিভাগের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেন। এ সময়ে কিচির-মিচিরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ছবিঃ আদিত্য শাফি
Abu Taher Sadanando Mondal Rounak Islam Md Tanvir Tasnim Ovi Shadia Noorin Nooshra Fariha Iqbal সামাজিক বন বিভাগ কুষ্টিয়া