22/05/2026
কুষ্টিয়া ইয়ুথ ক্লাইমেট সামিট ৩.০ এর প্রি-সামিট কার্যক্রমের অংশ হিসেবে ২১ মে ২০২৬ ইং তারিখে আমলা সরকারি কলেজে আয়োজন করা হয় একটি প্রাতিষ্ঠানিক সচেতনতামূলক ক্যাম্পেইন। 🌍✨
এই ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা, টেকসই জীবনধারা এবং স্থানীয় পর্যায়ে করণীয় বিষয়ে অংশগ্রহণকারীদের সাথে আলোচনা করা হয়।
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, মতামত প্রদান এবং কুইজ কার্যক্রম পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। তরুণদের মাঝে জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং নেতৃত্ব তৈরির লক্ষ্যেই KYCS 3.0 এর এই যাত্রা চলমান। 💚