Rotary Club of Kushtia

Rotary Club of Kushtia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rotary Club of Kushtia, Nonprofit Organization, 93 N. S. Road, Kushtia.

Rotary Club of Kushtia, Bangladesh brings together leaders to exchange ideas and take action to help empower youth, enhance health, promote peace, and eradicate polio.

ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৩০ বছর বয়সের ঊর্ধ্বে মেয়েদের বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা করা হবে...
29/10/2024

ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ৩০ বছর বয়সের ঊর্ধ্বে মেয়েদের বিনামূল্যে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সারের পরীক্ষা করা হবে।
স্থানঃ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, রুম নং-২১, কুষ্টিয়া।
তারিখঃ ৩০ শে অক্টোবর রোজ বুধবার।
সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত।
আয়োজনে: ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, কুষ্টিয়া ও
গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ।

সহযোগিতায়ঃ রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও রোটারী ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন।

চিকিৎসা সেবা গ্রহণের জন্য অবশ্যই ৩০ বছরের বেশি বয়সী হতে হবে এবং জাতীয় পরিচয় পত্র সাথে নিয়ে আসতে হবে।

বন্যার্তদের পুনর্বাসনে রোটারি ক্লাবের উদ্যোগ: প্রকল্প:২টি বাড়ি, ২টি টিউবওয়েল, ১টি টয়লেট ও  ৪৫টি গৃহস্থালি সামগ্রী।সহযোগি...
07/10/2024

বন্যার্তদের পুনর্বাসনে রোটারি ক্লাবের উদ্যোগ:
প্রকল্প:
২টি বাড়ি, ২টি টিউবওয়েল, ১টি টয়লেট ও ৪৫টি গৃহস্থালি সামগ্রী।
সহযোগিতায়: রোটারি ক্লাব অব কুষ্টিয়া, রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া ও সৌহার্দ্য ফাউন্ডেশন।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া গ্রামে ঘুরে যে দুর্দশার চিত্র দেখা গেল, তা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। ভেঙে যাওয়া বাঁধের ধাক্কায় এলাকার প্রায় ১৫০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। কাঁচা-পাকা বাড়িগুলো পানির প্রবল চাপে এক নিমিষে নিশ্চিহ্ন হয়ে গেছে, আর বিশাল গাছগুলো যেন মাটির সাথে মিশে গেছে। কেউ কেউ তাদের ঘরের মাটি হারিয়ে নদীর রেখা তৈরি হয়েছে, যেন সেখানে কোনোদিন কিছুই ছিল না। পাকা ছাদের ঘরগুলোও এই প্রলয়ের সামনে দাঁড়াতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে, যারা একসময় এই এলাকায় জীবনের স্বপ্ন দেখেছিল, তারা আজ শূন্য হাতে হাহাকার করছে।
ঘরের ছাদ, দেয়াল, মাটি—সব হারিয়ে এখন অনেকেই আশ্রয়হীন। ছোট ছোট ছেলেমেয়েরা, যারা একসময় নিজেদের বাড়িতে হাসিখুশিতে দিন কাটাত, আজ তারা ঘুরে বেড়াচ্ছে আশ্রয়ের খোজে, ভালো জামাকাপড় এটা স্বপ্নের মতো। লেখা পড়ার, বই, খাতা, সেতো পানির জলে ভেসে গেছে যা গত ৫০ বছরে ও এমন প্রাকৃতিক দুর্যোগ আর দেখেনি। একটি ছোট্ট ছেলেকে দেখা গেল, তার জীর্ণ শীর্ণ ধূসর চোখের দিকে তাকালে দুর্দশার চিহ্ন পাওয়া যায় পরনের ময়লা কাপড়। আহ্ কি অসহায় অবস্থা। তাদের বাড়িটা পানির তোড়ে ভেঙে গেছে। তাদের পরিবারের সদস্যরা শোকে নিস্তব্ধ হয়ে আছে, আবার কেউ হতাশা ভর করেছে, কীভাবে এই ধ্বংসস্তূপ থেকে তারা ঘুরে দাঁড়াবে। এভাবে কারোর সাহায্যর অপেক্ষা করে বসে থাকা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই।
এই অবস্থায় রোটারি ক্লাব অব কুষ্টিয়া এবং রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার যৌথ উদ্যোগ সত্যিই মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। পাশাপাশি সৌহার্দ্য ফাউন্ডেশন টিউবওয়েল প্রদান করে সহযোগিতা করেছেন।
নির্মিত ২টি বাড়ি, ২টি টিউবওয়েল, ১টি টয়লেট ও ৪৫টি গৃহস্থালি সামগ্রী প্রদান যা বন্যার্ত মানুষের জন্য এক নতুন আশ্রয়ের দিশা। প্রকৃতির নির্মম আঘাতে যারা সব হারিয়েছে, তাদের জন্য এই ঘরগুলো শুধু চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এক নতুন স্বপ্নের সূচনা। যারা এতদিন ধরে আশ্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের দিনটি এক নতুন জীবনের শুরু।
তবে আমরা অবাক হয়েছি যে রোটারি ক্লাব অব কুষ্টিয়া এবং রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার যৌথ উদ্যোগ সর্বপ্রথম কোন বাড়ি করে দিয়েছে। তবে এখানে থেমে গেলে চলবে না। এই ধ্বংসের পরে যে পুনর্গঠন প্রয়োজন, তা কেবল কয়টা ঘর দিয়েই শেষ নয়। আমাদের, যারা সচ্ছল অবস্থানে আছি, তাদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। আমাদের অর্থ, সামর্থ্য, ও সহানুভূতি দিয়ে এই বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের সামর্থ্যবানরা যদি একত্রিত হয়ে এই দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য কাজ করেন, তবে এই ধ্বংসের মধ্য থেকেও তারা নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে।
এই উদ্যোগে আজ যেসব মানুষ নতুন ঘর পেয়েছে, তারা কৃতজ্ঞতা জানিয়েছে এবং নতুন করে স্বপ্ন দেখছে। এই উদ্যোগ আমাদের সকলকে অনুপ্রাণিত করে আরও বেশি মানবিক হতে, একে অপরের পাশে দাঁড়াতে। আমরা যদি সবাই মিলে সাহায্যের হাত বাড়াই, তবে একদিন এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোও তাদের হারানো জীবন পুনরুদ্ধার করতে পারবে।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ২০২৩-২৪ সালের বিদায় এবং রোটারি নতুন বর্ষ ২০২৪-২৫ উপলক্ষে এক অনাম্বর অনুষ্ঠান খেয়া রেস্তোরাতে অ...
15/07/2024

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ২০২৩-২৪ সালের বিদায় এবং রোটারি নতুন বর্ষ ২০২৪-২৫ উপলক্ষে এক অনাম্বর অনুষ্ঠান খেয়া রেস্তোরাতে অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে বিদায় সভাপতি রোটারিয়ান মোসাদ্দেক আলী মনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রোটারি ২০২৩-২৪ বর্ষে সফল কর্মকান্ডের জন্য রোটারিয়ানদের উপহার প্রদান করেন। পরবর্তিতে তিনি রোটারি বর্ষ ২০২৪-২৫এর সভাপতি রোটারিয়ান রুয়াইম রাব্বিকে রোটারি কলার হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা ও নতুন বছরে শুভকামনায় দায়িত্ব হস্তান্তর করেন।
রোটারি ক্লাব অব কুষ্টিয়া সভাপতি রোটারিয়ান রুয়াইম রাব্বি ২০২৪-২৫ রোটারি বর্ষে সকলকে স্বাগতম জানান।
এ সময় রোটারি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের পাস্ট এসিস্টেন্ট গভর্নর রোটারিয়ান অজয় সুরেকা ও চার্টার সদস্য রোটারিয়ান স্মৃতি সুরেকা সভাপতি রোটারিয়ান রুয়াইম রাব্বি, সেক্রেটারি রোটারিয়ান সাব্বির আল-আনসারী ও ট্রেজারার রোটারিয়ান জাকিরুল ইসলাম জাকিরকে ফুলেল শুভেচ্ছা জানান। ক্লাবের সকল সদস্য মতামত প্রকাশ করেন এবং ক্লাব সমাজের জন্য বিভিন্ন কর্মকান্ড করবে বলে সহযোগিতা ও আশা প্রকাশ করেন।
নতুন রোটারি বর্ষ উপলক্ষে রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার সকল সদস্যকে রোটরি থিম পিন প্রদান করেন।
রোটারি ক্লাব অব কুষ্টিয়ার চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আশরাফ উদ্দিন নজু কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিশেষে সভাপতি রোটারিয়ান রুয়াইম রাব্বি সকল রোটারিয়ানদের সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মোসাদ্দেক আলী মনি ভাইয়ের জন্মদিন পালনের বিশেষ কিছু মূহুর্ত যা সবাইকে আনন...
30/06/2024

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান মোসাদ্দেক আলী মনি ভাইয়ের জন্মদিন পালনের বিশেষ কিছু মূহুর্ত যা সবাইকে আনন্দিত করেছে।
প্রেসিডেন্টের জন্য অনেক অনেক শুভকামনা।

ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর উদ্যোগে এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সহযোগিতায় ‘আন্...
21/06/2024

ভারতীয় সহকারী হাই কমিশন, রাজশাহীর উদ্যোগে এবং রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সহযোগিতায় ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালন করা হয়। একটি সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য মানুষের দৈনন্দিন জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার জন্য সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্যে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে ইয়োগা অনুশীলনের আয়োজন করা হয়।
চলতি বছরের এই বিশেষ দিনের এবারের থিমে নারীদের গুরুত্ব দেয়া হয়েছে। এবারের থিম হলো “নারীর ক্ষমতা বৃদ্ধির জন্য যোগ” (ইয়োগা ফর উইমেন এমপাওয়ারমেন্ট)। নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা তৈরিতে আরও সচেতন করতে এই থিম। রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার এই কর্মসূচী তত্বাবধান করেন।
রোটারী ক্লাব অব কুষ্টিয়া ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়া কর্মসূচী বাস্তবায়ন করেন। কুষ্টিয়াতে এই কর্মসূচীকে সাফল্যমন্ডিত করতে সহযোগিতায় ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের সাবেক এসিস্টেন্ট গর্ভনর ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার সাবেক সভাপতি রোটারিয়ান অজয় সুরেকা পিএইচএফ, রোটারী ক্লাব অব কুষ্টিয়ার বর্তমান সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট মোসাদ্দেক আলী মনি এমডি, সভাপতি ২০২৪-২৫ রোটারিয়ান রুয়াইম রাব্বি এমডি, চাটার সদস্য রোটারিয়ান স্মৃতি সুরেকা পিএইচএফ ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান।

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্দ্যোগে আরসিসি রহিমপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা...
20/07/2023

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্দ্যোগে আরসিসি রহিমপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারিয়ান মোঃ ওবায়দুর রহমান পিএইচএফ, রোটারিয়ান বরেন পোদ্দার, রোটারিয়ান ফাহমিদা জাহান এবং প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রুয়াইম রাব্বি এমপিএইচএফ এমডি। বৃক্ষ রোপন কর্মসূচি সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাড. মোঃ মোসাদ্দেক আলী মনি এমপিএইচএফ এমডি এবং পরিচালনা করেন রোটারি ক্লাব অব কুষ্টিয়ার রোটারিয়ান সেক্রেটারি মোঃ রাকিবুজ্জামান সেতু পিএইচএফ। এই কর্মসূচিতে রোটারেক্ট ক্লাব অব কুষ্টিয়া সিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং রোটারেক্টররা উপস্থিত ছিলেন।





-24

District Training Assembly (DTA) 2023-24, RID 3281
06/05/2023

District Training Assembly (DTA) 2023-24, RID 3281

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড, আড়ুয়াপাড়া, বিশ্বাস সড়ক এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের প্রো...
05/05/2023

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড, আড়ুয়াপাড়া, বিশ্বাস সড়ক এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের প্রোজেক্ট উদ্বোধন করা হয়।
পানির স্তর সঠিক না থাকায় উক্ত এলাকাবাসী দীর্ঘ দিন পানি কষ্টে দিন যাপন করছিল। অনেক দূরত্বে পানি সংগ্রহের জন্য এলাকাবাসীদের যেতে হতো।
এই প্রোজেক্টে প্রায় ৩১০০ জন এলাকাবাসী উপকৃত হবেন। রোটারি ক্লাব অব কুষ্টিয়ার এমন উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানায়।
উল্লেখ্য রোটারি ক্লাব কুষ্টিয়া একই ধরনের প্রোজেক্ট আরও ৩টি এলাকায় সম্পন্ন করেছে।

Address

93 N. S. Road
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Rotary Club of Kushtia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rotary Club of Kushtia:

Share