Pragpur Secondary School Alumni Association

Pragpur Secondary School Alumni Association Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pragpur Secondary School Alumni Association, Nonprofit Organization, Pragpur-Daulatpur Road, Kushtia.

24/04/2026

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালে যেসব ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের জন্য প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।

গত ২০ এপ্রিল ২০২৬ প্রাগপুর হাইস্কুলের প্রাক্তণ সহকারি শিক্ষক প্রয়াত ফজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী । আমরা স্কুলের প্...
21/04/2026

গত ২০ এপ্রিল ২০২৬ প্রাগপুর হাইস্কুলের প্রাক্তণ সহকারি শিক্ষক প্রয়াত ফজলুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী । আমরা স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীরা এই ধী-মান, গুণী শিক্ষকের বিদেহী আত্নার প্রশান্তি কামনা করি।

শ্রদ্ধেয় ফজলুর রহমান ১৯৪৯ সালে দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। তিনি ১৯৭২-’৭৩ সময়ে সহকারি শিক্ষক হিসেবে প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে যোগ দেন। পরে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড কোর্স সম্পন্ন করেন।

আনুমানিক ১৯৮৫ সালে হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন । এখানে দীর্ঘদিন শিক্ষকতা শেষে ২০১০ সাল অবসরগ্রহণ করেন। তাঁর মৃত্যু হয় ২০১৯ সালের ২০ এপ্রিল।

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে তাঁকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। স্মারকটি ইসলামপুর গ্রামে তাঁর সহধর্মিণী শ্রদ্ধেয়া মনোয়ারা খাতুনের কাছে পৌঁছে দেওয়া হয়।

🌸 শুভ নববর্ষ 🌸নতুন বছরের নতুন সূচনায় আমাদের প্রত্যাশা— সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক সবার জীবন। পুরোনো সব গ্লানি ভুলে...
14/04/2026

🌸 শুভ নববর্ষ 🌸
নতুন বছরের নতুন সূচনায় আমাদের প্রত্যাশা— সুখ, সমৃদ্ধি ও শান্তিতে ভরে উঠুক সবার জীবন। পুরোনো সব গ্লানি ভুলে, নতুন আশায় শুরু হোক আগামী দিনের পথচলা। বাংলা ১৪৩৩ সাল আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকুক।
প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা।
শুভ হোক সবার নতুন বছর! 🌼

১০ মার্চ ১৯৯৯ ব্যাচের গুরুতর অসুস্থ ছাত্রী শিরিনা আক্তারের  স্বাস্থের খোঁজ-খবর নিতে অ্যালামনাই টিম তার বাসভবনে যায়। উল্ল...
14/04/2026

১০ মার্চ ১৯৯৯ ব্যাচের গুরুতর অসুস্থ ছাত্রী শিরিনা আক্তারের স্বাস্থের খোঁজ-খবর নিতে অ্যালামনাই টিম তার বাসভবনে যায়। উল্লেখ্য, শিরিনা আক্তার সংগঠনের নির্বাহী সদস্য মোঃ আকমল হোসেনের সহধর্মিণী|

ছবিটি প্রাগপুরের কৃতি সন্তান, মেধাবী উদ্ভিদ বিজ্ঞানী প্রয়াত কুদরত-ই-কবিরের| ১৯৫৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্...
11/04/2026

ছবিটি প্রাগপুরের কৃতি সন্তান, মেধাবী উদ্ভিদ বিজ্ঞানী প্রয়াত কুদরত-ই-কবিরের| ১৯৫৭ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞানে এমএসসি ডিগ্রী অর্জন করেন| ১৯৫৮ সালে বিশ^বিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন| তিনি ১৯৫৮-১৯৯১ সময়ে বাংলাদেশ জুট রিসার্চ ইন্সটিটিউটে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে চাকরি করেন| তিনি ‘কবির থিওরি’র আবিষ্কর্তা| এছাড়াও উদ্ভিদ বিষয়ে তার ১৭টি মৌলিক আবিষ্কার রয়েছে| তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন|

উল্লেখ্য, প্রাগপুর হাইস্কুলের একজন শুভার্থী হিসেবে স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিকবার শ্রদ্ধেয় কবির এক্সপার্ট হয়ে দায়িত্ব পালন করেন| ২০২১ সালের ২৭ জুন এই গুণীজন মৃত্যুবরণ করেন|

প্রয়াত আবুল হাসান মো: বদরুল আলম। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন। আজ (৫ই এপ্রিল, ২০২৬) তাঁর ...
05/04/2026

প্রয়াত আবুল হাসান মো: বদরুল আলম। প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক ছিলেন। আজ (৫ই এপ্রিল, ২০২৬) তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী।

শ্রদ্ধেয় বদরুল আলম ১৯৫৮ সালে মথুরাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সালে চুয়াডাঙ্গা জেলার ওসমানপুর-প্রাগপুর সিদ্দীকীয়া ফাজিল মাদ্রাসা থেকে ফাযিল ডিগ্রি অর্জন করেন।

১৯৭৫ সালের ১ জুলাই প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (মৌলভী শিক্ষক) পদে যোগদান করেন। ইসলাম ধর্ম বিষয়টি তিনি ক্লাসে সহজ সরল ভাষায় রসময় উদাহরণ টেনে উপস্থাপন করতেন যা উপস্থিত শিক্ষার্থীরা সহজেই আয়ত্ব করতে সক্ষম হতো।

বদরুল আলম অসুস্থতার কারণে ২০১৩ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন পক্ষাঘাত রোগে ভোগের পর ২০২১ সালের ৫ এপ্রিল নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

প্রসঙ্গত উল্লেখ্য, স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অসুস্থ অবস্থায় বদরুল আলম মঞ্চে উঠে শিক্ষক সম্মাননা গ্রহণ করেন। সাথে ছিলেন পুত্র মুন্না।

ধর্মদহ গ্রামের মানুষ, পিপলস্ কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফীউল ইসলাম আজ শুক্রবার ঢাকাস্থ হার্ট রিসার্চ সেন্টা...
03/04/2026

ধর্মদহ গ্রামের মানুষ, পিপলস্ কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফীউল ইসলাম আজ শুক্রবার ঢাকাস্থ হার্ট রিসার্চ সেন্টারে সকাল ৯:৩০ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। আমরা তাঁর অশরীরী আত্মার চিরশান্তি কামনা করি।

মোঃ শফীউল ইসলাম ১৯৭৬ সালে পিপলস্ কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি ১৯৮৭-৯৪ সময়ে ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৭ সালে বাগোয়ান গার্লস্ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। ফিরে যান আবার পিপলস্ কলেজে।

দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা করার পর ২০১১ সালে অবসরগ্রহণ করেন শফীউল ইসলাম। এই গুণী কলেজ শিক্ষককে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এলাকার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক অভিধায় ভূষিত করে।

তাঁর প্রথম জানাজার নামাজ মিরপুর-১ তৌহিদ ফাউন্ডেশন মসজিদে অনুষ্ঠিত হয়। তাতে তাঁর অনেক স্নেহভাজন ছাত্র এবং শুভাকাঙ্খিরা অংশগ্রহণ করেন।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযু...
26/03/2026

সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। 🇧🇩
আজকের এই ঐতিহাসিক দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদদের। তাদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আমরা পেয়েছি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ।
আমাদের সংগঠন দৃঢ়ভাবে বিশ্বাস করে— মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই গড়ে উঠবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।
আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে অবদান রাখি।

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০১১ ব্যাচ কর্তৃক ইদ পুণর্মিলনী ও ইফতারের আয়োজন।এছাড়া ২০জন অসহায় মানুষের মাঝে ইদ উ...
19/03/2026

প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০১১ ব্যাচ কর্তৃক ইদ পুণর্মিলনী ও ইফতারের আয়োজন।

এছাড়া ২০জন অসহায় মানুষের মাঝে ইদ উপহার প্রদান করা হয়।

প্রতিটি ব্যাচের মধ্যে এমন ভাতৃত্ববোধ, আন্তরিকতা ও সুসম্পর্ক বজায় থাকুক।

মো. আব্দুস সামাদ। এখন বয়স প্রায় ১০৪ বছর। গরুড়া গ্রামের এই আলোকিত মানুষটি প্রাগপুর হাইস্কুলের সাথে বিভিন্ন মেয়াদে, পরিচাল...
19/03/2026

মো. আব্দুস সামাদ। এখন বয়স প্রায় ১০৪ বছর। গরুড়া গ্রামের এই আলোকিত মানুষটি প্রাগপুর হাইস্কুলের সাথে বিভিন্ন মেয়াদে, পরিচালনা কমিটির সদস্য হিসেবে প্রায় এক যুগ সম্পৃক্ত ছিলেন।

১৯৬৯-’৭০ সময়ে প্রাগপুর জুনিয়র হাইস্কুলের প্রথম সাংগঠনিক কমিটির অন্যতম সদস্য ছিলেন এই আব্দুস সামাদ মেম্বর। এখন পুরোনো সদস্যদের মাঝে একমাত্র তিনিই বেঁচে আছেন। এখনও তার স্মৃতিশক্তি প্রখর।

শ্রদ্ধেয় আব্দুস সামাদ তার প্রথম পুত্র সন্তান প্রয়াত ওদুদকে ১৯৭০ সালে প্রথম ভর্তি করান আমাদের স্কুলে। স্কুলের ছাত্রছাত্রী সংগ্রহে তার ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

তার জন্ম ১৯২২ সালে গরুড়া গ্রামে। ১৯৪৭ সালে তিনি শিকারপুর হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। দেশ ভাগের পর বাগোয়ান কেসিভিএন-এ ভর্তি হন। প্রধান শিক্ষক হিসেবে পান গরুড়া গ্রামের প্রথম গ্র্যাজুয়েট শিব প্রসাদ বাবুকে। দশম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর লেখাপড়া এগোয়নি।

আব্দুস সামাদের স্মৃতিতে গরুড়া গ্রামের শিক্ষিত মানুষ বারীন্দ্র প্রসাদ বাবু, বিভৃতি প্রসাদ বাবু আর ঋষিকেশর চেহারা এখনও স্পষ্ট। তারা সবাই ১৯৫০-’৫২ সময়ে পশ্চিমবঙ্গে চলে যান। এতে গরুড়া গ্রামের নাগরিক জীবন পিছিয়ে পড়ে।

২০২০ সালে শ্রদ্ধেয় আব্দুস সামাদ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসেছিলেন। অসুস্থ, দুর্বল এই সমাজ সেবকের পক্ষে দৌহিত্রী উম্মে হানিফা সম্মাননা স্মারক গ্রহণ করেন। স্মারকটি ভীষণ যত্নে ঘরে সংরক্ষণ করেছেন আব্দুস সামাদ।

আমরা তাঁর আরও দীর্ঘজীবন কামনা করি।

গঠনতন্ত্রের ধারা ১৫ ও ১৬ অনুযায়ী ১৯৯৮ ব্যাচের ছাত্র মো. জাহিদুল ইসলাম আজীবন সদস্য পদ গ্রহণ করায় তাকে আজীবন-সনদপত্র পৌঁছে...
19/03/2026

গঠনতন্ত্রের ধারা ১৫ ও ১৬ অনুযায়ী ১৯৯৮ ব্যাচের ছাত্র মো. জাহিদুল ইসলাম আজীবন সদস্য পদ গ্রহণ করায় তাকে আজীবন-সনদপত্র পৌঁছে দেওয়া হয়।

19/03/2026

১৯৯৯ ব্যাচের ছাত্রী মোছা. শিরীনা আক্তার কিডনিজনিত জটিল রোগে ভূগছেন। আমরা তার আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি।

Address

Pragpur-Daulatpur Road
Kushtia
7052

Telephone

+8801716852725

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pragpur Secondary School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pragpur Secondary School Alumni Association:

Share