15/10/2025
আকীদা কেবল তাত্ত্বিক, মুখস্থ করার বা মুখে দাবী করার বিষয় নয়। আকীদা হলো একজন মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করার ইঞ্জিন। সঠিক বা বিশুদ্ধ আকীদা একজন মুসলিমকে লক্ষ্যপানে এগিয়ে যেতে উৎসাহিত করে এবং হাল ছেড়ে দিতে বাধা দেয়।
আকীদা নষ্ট হয়ে গেলে বা হৃদয়ে এর প্রভাব কমে গেলে নেক আমল করার স্পৃহা শেষ হয়ে যায় বা কমে যায়। বান্দার জীবনে কেবল দুটিই অবস্থা। হয় তার আকীদা তাকে আল্লাহর রাস্তায় সামনে চালিয়ে নিয়ে যেতে থাকবে। নয়তো শয়তানের ধোঁকায় পড়ে সে আল্লাহর থেকে দূরে সরে যেতে থাকবে। এর মাঝামাঝি কিছু নেই।
আকীদাকে হৃদয়ে এমনভাবে প্রোথিত করে নিতে হয় যাতে কথা ও কাজে এর স্পষ্ট প্রতিফলন দেখা যায়। অন্তরের আকীদার প্রমাণ হলো বাহ্যিক কাজকর্ম। কাজে প্রতিফলিত না হলে ঈমানের মৌলিক দাবি গ্রহণযোগ্যতা হারাবে।
ঈমানের দাবিদার সকলেই ঈমানের দাবিতে সত্যবাদী নয়। ঈমানের বাহ্যিক কোনো প্রমাণ না থাকলে সেই দাবি মিথ্যে হয়ে যাবে। ফাঁকা বুলি আর সত্য কথার মাঝে আকাশ-পাতাল ফারাক।
আজকের সাপ্তাহিক পাঠচক্রে আমরা আকীদার গুরুত্ব, ইসলামের প্রথম ও বর্তমান প্রজন্মের মধ্যে পার্থক্য ও আমাদের আকীদা বিষয়ে পড়েছি ও বুঝেছি।
কত্ত শিক্ষণীয় ও ভাতৃত্বপূর্ণ সময় কেটেছে আজ।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।