21/08/2026
গত ৯/৮/২০২৬ ইং তারিখে ফিলিপ নগর, বাহের মাদি, টলটলি গ্রামের রবিউল ইসলাম সাইড রাজমিস্ত্রি মারা যান। অসহায় পরিবারের হাতে সকলের সহযোগিতায় নির্মাণ শ্রমিকরা কিছু অর্থ সহযোগিতা প্রদান করে। পরিবারে রয়েছে তার স্ত্রী ও চারটি মেয়ে সন্তান। এখানে উপস্থিত ছিলেন হাবিল মিস্ত্রি, হামিদুল মিস্ত্রি, মুক্তার মিস্ত্রি, আব্বাস মিস্ত্রি, আরাফাত মিস্ত্রি ও আরো অনেক মিস্ত্রি ভাইয়েরা। দৌলতপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ভাইদের এবং সুশীল সমাজের মানুষদের অনুরোধ করা যাচ্ছে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। পরিশেষে আল্লাহতালার কাছে প্রার্থনা করি মৃত রবিউল ভাইকে জান্নাতবাসী করুন আমিন।