ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ - ঐক্যমঞ্চ

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ - ঐক্যমঞ্চ

ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ - ঐক্যমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও

মানবতার ডাকে এগিয়ে আসুন | বন্যাদুর্গত চট্টগ্রামের পাশে দাঁড়ানসাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অসংখ্য মানুষ চরম দু...
15/07/2026

মানবতার ডাকে এগিয়ে আসুন | বন্যাদুর্গত চট্টগ্রামের পাশে দাঁড়ান

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অসংখ্য মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের সহায়তায় ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর তত্ত্বাবধানে আওতাভুক্ত সকল সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে ক্রাউড ফান্ডিং কার্যক্রম পরিচালিত হবে।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আগামীকাল ⚠️সকাল ৯:০০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (মেইন গেইট) উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী মানবতার পাশে দাঁড়াই। আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের জন্য হতে পারে আশার আলো।

আসসালামু আলাইকুম প্রিয় ইবিয়ান,আপনারা সকলে অবগত আছেন দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। বাঁশখালী, সাতকানিয়া,...
14/07/2026

আসসালামু আলাইকুম

প্রিয় ইবিয়ান,

আপনারা সকলে অবগত আছেন দক্ষিণ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া পানির নিচে তলিয়ে গেছে। প্রায় হাজার হাজার ঘর-বাড়ি ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার থেকে বন্যাকবলিত এলাকায় মানুষদের পাশে থাকতে চাই।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে "ক্রাউড ফান্ডিং" কার্যক্রাম।

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন তহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।।

ঐক্যমঞ্চের আওতাভুক্ত সকল সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই মানবিক উদ্যোগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার আন্তরিক আহ্বান জানাচ্ছে।

✅ সারসরি গণফান্ড সংগ্রহ সময়সূচি:
১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার=
(কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর)

১৭ জুলাই ২০২৬ শুক্রবার=
(পোড়াদহ বাজার, হরিনারায়ণপুর বাজার, শেখপাড়া বাজারসহ ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশে পাশের একালার সকল মসজিদ)

অনলাইনে সহায়তা পাঠানোর মাধ্যম:

🔸 বিকাশ/নগদ: 01707933519
🔸 ব্যাংক: A/C 4170331036643083
Tanvir Ahmed
ইসলামী ব্যাংক লিমিটেড।
শাখা: বাউরহাট শাখা, নাজিরপুর, পিরোজপুর।

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ৫ জুলাই ২০২৬ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)- নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ও...
05/07/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৫ জুলাই ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)- নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর।

ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর উদ্যোগে আজ ০৫ জুলাই ২০২৬, রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ঐক্যমঞ্চ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঐক্যমঞ্চের আওতাভুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ঐক্যমঞ্চের পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে উপস্থিত সকল প্রতিনিধির সর্বসম্মতিক্রমে ঐক্যমঞ্চের নতুন নেতৃত্ব ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর করা হয়। এতে [কাম ফর রোড চাইল্ড- সিআরসি ] এর বর্তমান সভাপতি [মোঃ নাজমুল হাসান ], কে আহ্বায়ক এবং [কনজিউমার ইউথ বাংলাদেশ- সিওয়াইবি ]-এর বর্তমান সভাপতি নূর হোসাইন আল রিফাত কে সদস্য সচিব হিসেবে ঐক্যমঞ্চের দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্বাচিত নেতৃত্ব ঐক্যমঞ্চকে আরও সক্রিয়, সমন্বিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সকল সংগঠনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক ও জাতীয় বিভিন্ন কর্মসূচিতে ঐক্যমঞ্চের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রচারেঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

Address

Kushtia
7003

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ - ঐক্যমঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share