Hil-ful-fuzul Honest Volunteer Organization

Hil-ful-fuzul Honest Volunteer Organization একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ।
(4)

আলহামদুলিল্লাহ! প্রতি বছরের ন্যায় এবারো Hil-ful-fuzul Honest Volunteer Organization এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরী...
18/04/2026

আলহামদুলিল্লাহ!
প্রতি বছরের ন্যায় এবারো Hil-ful-fuzul Honest Volunteer Organization এর উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান। এই সময় প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য ফাইল, স্কেল ও কলম উপহার দেওয়া হয়। আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি Anik Academic and Admission Care এর পরিচালক Anik Hasan ভায়ের প্রতি। মহান আল্লাহ সকল পরীক্ষার্থীকে উত্তম প্রতিদান দান করুন 🤲

৮০ নং গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য  রবকুল হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল রানার পিতা গতরাতে ...
16/04/2026

৮০ নং গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য রবকুল হোসেন, ইঞ্জিনিয়ার রাসেল রানার পিতা গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! তার জানাজা বাদ যোহরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! Hil-ful-fuzul Honest Volunteer Organization পক্ষ থেকে গরুড়া স্কুলপাড়া'র মোঃ বাদল হোসেন হঠাৎ  স্টোক করায়,...
14/04/2026

আলহামদুলিল্লাহ!
Hil-ful-fuzul Honest Volunteer Organization পক্ষ থেকে গরুড়া স্কুলপাড়া'র মোঃ বাদল হোসেন হঠাৎ স্টোক করায়, তার চিকিৎসার জন্য ৩৫০০৳ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য Anisur Rahaman, Sajjad Hossen Plabon উপস্থিত ছিলেন। মহান আল্লাহ'র কাছে তার জন্য দ্রুত সুস্থতা কামনা করছি 🤲

বাংলার মাটি, কৃষক আর ফসলের বন্ধনে গড়া এই নববর্ষ।নতুন বছর হোক শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অগ্রগতির বছর।
14/04/2026

বাংলার মাটি, কৃষক আর ফসলের বন্ধনে গড়া এই নববর্ষ।

নতুন বছর হোক শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও অগ্রগতির বছর।



সঠিক সময়ে নামাজ আদায় করুন। আল্লাহর নিরাপত্তায় থাকুন।
11/04/2026

সঠিক সময়ে নামাজ আদায় করুন। আল্লাহর নিরাপত্তায় থাকুন।

 #জুমা_মোবারক
03/04/2026

#জুমা_মোবারক

হিলফুল ফুযুল  এর ৬ বছর  💚🌄 ১ এপ্রিল ২০২০ — ১ এপ্রিল ২০২৬ খ্রিঃ।আলহামদুলিল্লাহ!!আজ ১ এপ্রিল, হিলফুল ফুযুল অনেস্ট ভলেন্টিয়...
01/04/2026

হিলফুল ফুযুল এর ৬ বছর 💚
🌄 ১ এপ্রিল ২০২০ — ১ এপ্রিল ২০২৬ খ্রিঃ।

আলহামদুলিল্লাহ!!
আজ ১ এপ্রিল, হিলফুল ফুযুল অনেস্ট ভলেন্টিয়ার অর্গানাইজেশনের ৬ বছর পূর্ণ হলো। এক পবিত্র স্বপ্ন, কিছু নিবেদিতপ্রাণ মানুষের আন্তরিকতা আর অসংখ্য ভালোবাসার গল্প নিয়েই আমাদের এই পথচলা। এই দীর্ঘ যাত্রার প্রতিটি ধাপ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।

Hil ful Fuzul Honest Volunteer Organization শুধু একটি সংগঠন নয়, এটি একটি অঙ্গীকার—"মানুষ মানুষের জন্য"। সমাজের প্রতিটি প্রান্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে, সহায়তা, সেবা ও স্বাবলম্বিতার আলো পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

এই পথচলায় আমরা দেখেছি অসংখ্য হাসি, পেয়েছি ভালোবাসা, আর অনুভব করেছি মানুষের পাশে থাকার প্রকৃত প্রশান্তি। প্রতিটি ছোট উদ্যোগই কারো জীবনে বড় পরিবর্তনের গল্প হয়ে উঠেছে।

এই যাত্রা আমাদের একার নয়—এটি আপনাদের সবার। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের প্রতিনিয়ত এগিয়ে চলার অনুপ্রেরণা।

আসুন, একসাথে আরও অনেক মানুষের জীবনে পরিবর্তনে সহযোগী হই—"মানবতার সেবায়, সততার সাথে "

মহান আল্লাহ আমাদের সকল কাজ কবুল করুন।
আমিন 🤲


Our newest top fans! 💎 Md. Nantu Hossain, Md Riajul Islam Riaj, Md AL Hasan, Anisur Rahaman♥️♥️♥️Drop a comment to welco...
30/03/2026

Our newest top fans! 💎 Md. Nantu Hossain, Md Riajul Islam Riaj, Md AL Hasan, Anisur Rahaman
♥️♥️♥️

Drop a comment to welcome them to our community,

হিলফুল ফুযুলের সাপ্তাহিক অনলাইন মিটিং -- তারিখ :  ২৭/০৩/২০২৬ ইং।  উপস্থিতি - ১৩ জন।( রাত ৯.১৫ হতে ১০.৩০)আলহামদুলিল্লাহ! ...
28/03/2026

হিলফুল ফুযুলের সাপ্তাহিক অনলাইন মিটিং --
তারিখ : ২৭/০৩/২০২৬ ইং। উপস্থিতি - ১৩ জন।
( রাত ৯.১৫ হতে ১০.৩০)
আলহামদুলিল্লাহ!
Hil-ful-fuzul Honest Volunteer Organization
(একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন)
সভাপতির উদ্বোধনী বক্তব্য শেষে আনিচুর রহমান এর অর্থসহ কুরআন তেলাওয়াত এর মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়।
আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত সমূহ এক নজরে ----👇👇

➤ ১) সকল কার্যনির্বাহী সদস্য কে দায়িত্বশীল, এক্টিভ হতে হবে, সেই সাথে জবাবদিহি মনোভাব রাখা। ➤২) হিলফুল ফুযুলের আর্থিক বিষয়ে সচ্ছতার জন্য সবার পরামর্শে ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত হয়। সরকারী ব্যাংক হিসাবে (অগ্রণী সুদবিহীন যৌথ একাউন্ট)। সেক্ষেত্রে নিচের ৩ জনের নামে একাউন্ট ওপেন করার সিদ্ধান্ত হয়।
ক) ইবনে আবেদ মাস্টার
খ) আক্তারুজ্জামান সুইট
গ) আনিচুর রহমান
➤৩) গ্রুপের সম্মানিত প্রধান উপদেষ্টা কার্যনির্বাহী সদস্য পদে থাকার কিছু কিছু শর্ত প্রস্তাব করেন, সেগুলো পরবর্তী সজলের পরামর্শক্রমে কার্যনির্বাহী সদস্যোর থাকার জন্য ৪টি শর্ত আরোপ করা হয় :-
ক) প্রতি মাসে নুন্যূতম ১০০ ৳ মাসিক অনুদান দিতে হবে। সেক্ষেত্রে পরপর ৩ মাস বকেয়া হলে ২০০৳ জরিমানা সহ দিতে হবে।
খ) প্রত্যেক কার্যনির্বাহী সদস্য কে (৫-১০) জন হিলফুল ফুযুল আজীবন দাতা সদস্য তৈরি করতে হবে।
( সময় ৩০ মে ২০২৬ ইং তারিখের মধ্যে )
যারা নুন্যূতম ১০০৳ মাসিক অনুদান দিবে। উক্ত সদস্যদের নিকট হতে সেই কার্যনির্বাহী সদস্য আর্থিক কালেকশন করবেন।
গ) প্রতি সাপ্তাহিক অনলাইন মিটিং উপস্থিত থাকতে হবে। পরপর ৬টি মিটিং অনুপস্থিত থাকলে অটোমেটিক কার্যনির্বাহী পদ বাতিল হবে।
ঘ) কার্যনির্বাহী সদস্য কে অবশ্যই নামাজী ও সৎ - চরিত্রের অধিকারী হতে হতে হবে। ➤৪) গ্রুপের সোস্যাল মিডিয়ার পেইজে ফলোয়ার ও কার্যক্রম বৃদ্ধির জন্য সভাপতির নেতৃত্বে ৫ সদস্যের আইটি টিম গঠন করা হয়।
১) সভাপতি ( তদারকি)
২) সাজেদুর রহমান মিঠুন (প্রবাসী)
৩) ইবনে শামীম
৪)সানজিদ হোসাইন জনি( ফলোআপ)
৫) আজমিন

পরিশেষে গ্রুপের সম্মানিত সভাপতি
আক্তারুজ্জামান সুইট সকলের কল্যান কামনা ও দোয়া পাঠ করে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করেন।।

মহান স্বাধীনতা দিবস ও আমাদের অঙ্গীকার 🇧🇩​২৬শে মার্চ, আমাদের গর্ব আর অহংকারের দিন। লাখো শহীদের রক্তে ভেজা এই পবিত্র স্বাধ...
25/03/2026

মহান স্বাধীনতা দিবস ও আমাদের অঙ্গীকার 🇧🇩
​২৬শে মার্চ, আমাদের গর্ব আর অহংকারের দিন। লাখো শহীদের রক্তে ভেজা এই পবিত্র স্বাধীনতা আজ ৫৪ বছরে পদার্পণ করছে।
​"হিল-ফুল-ফুজুল অনেস্ট ভলান্টিয়ার অর্গানাইজেশন" বিশ্বাস করে, দেশের মানুষের সেবা আর নিঃস্বার্থ ভালোবাসাই হলো স্বাধীনতার প্রকৃত সার্থকতা। এই মাহেন্দ্রক্ষণে আমাদের শপথ হোক—একতাবদ্ধ হয়ে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা এবং একটি সুন্দর সমাজ গড়ে তোলা।
​যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন মানচিত্র পেয়েছি, সেই বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
​সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রাণঢালা শুভেচ্ছা!


Address

Gorura, Adabaria, Daulatpur
Kushtia
7052

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hil-ful-fuzul Honest Volunteer Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share