Friends Foundation

Friends Foundation "অসহায়দের মুখে হাসি ফুটাতে চাই।"

সাদাকা: পাপমোচনকারী। আল্লাহর ক্রোধ প্রশমনকারী। নিকৃষ্ট অপমানজনক মৃত্য রোধকারী। রিযিক বৃদ্ধিকারী।Friends Foundation
14/10/2024

সাদাকা: পাপমোচনকারী। আল্লাহর ক্রোধ প্রশমনকারী। নিকৃষ্ট অপমানজনক মৃত্য রোধকারী। রিযিক বৃদ্ধিকারী।

Friends Foundation

14/10/2024



24/03/2024

টাকায় সুখ আনতে পারে— যখন আপনি অন্যের জন্য টাকা ব্যয় করবেন, দান করবেন।

23/03/2024

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রোজার দিনগুলো কষ্টে অতিবাহিত করছে অনেক মানুষ।

ইফতার আমরা অনেকেই দরিদ্রদেরকে দিই; কিন্তু সাহরীরর খবর রাখি না। অথচ রোজার শক্তি সঞ্চয়ের জন্য পুষ্টিগুণসমৃদ্ধ সাহরীও জরুরি।

যখন বাজারে যাবেন, শুধু দরদামে ব্যস্ত না থেকে আশপাশে একটু চোখ রাখুন। দুর্মূল্যের কারণে হঠাৎ গরিব হয়ে যাওয়া অনেক সম্ভ্রান্ত মানুষ পেয়ে যাবেন, একটা মাছের দিকে তারা করুণ চোখে চেয়ে আছে। তাদের সাধ আছে কিন্তু সাধ্য নেই।

সম্ভব হলে বিনয়াবত মুচকি হেসে তার মাছটা কিনে দিন। এতে আপনার কিছু পয়সা খরচ হবে বটে, কিন্তু অপার্থিব এক মানসিক প্রশান্তিতে ভরে উঠবে আপনার বুক। কারণ, নিজের খাবারের একাংশ অনাহারীর মুখে বিলিয়ে দেয়ার মাঝে যে অপার্থিব সুখ, সেই সুখ বন্ধ দরজায় একলা ভোগের মাধ্যমে কখনোই অর্জিত হয় না।

আসুন, এই রোজায় আশপাশের সম্ভ্রান্ত অথচ অভাবী মানুষগুলোর বাড়িতে একটা মাছ অথবা মুরগি কিনে পাঠাই, যারা মুখ ফুটে কিছু চাইতে পারে না। অনেক সময় নগদ টাকার চেয়ে এই ধরনের উপহার মানুষকে বেশি বিমোহিত করে।


আপনার সহযোগিতায় যদি কষ্টে থাকা রোজাদারের মুখে হাসি ফোটে, আশা করা যায় মহান আল্লাহও আপনার প্রতি সন্তুষ্ট হবেন। কারণ হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দুস্থের অভাব দূর করবে, মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দুরবস্থা দূর করবেন।
~Sheikh Alhamdulillah

16/02/2024



আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (স.) বলেন, ‘‘প্রত্যেক মুসলিমর উপর সাদকাহ করা জরুরী।’’ আবূ মূসা (রাঃ) জিজ্ঞাসা করলেন, ‘যদি সে সাদকাহ করার মত কিছু না পায় তাহলে?’ তিনি বললেন, ‘‘সে তার হাত দ্বারা কাজ করে (অর্থ উপার্জন করবে) অতঃপর তা থেকে সে নিজে উপকৃত হবে এবং সাদকাও করবে।’’ পুনরায় আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ তিনি বললেন, ‘‘যে কোন অভাবী বিপন্ন মানুষের সাহায্য করবে।’’ আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে তাও না পারে?’ তিনি বললেন, ‘‘সে মানুষকে ভাল কাজের নির্দেশ দেবে।’’ আবূ মূসা (রাঃ) বললেন, ‘যদি সে এটাও না পারে?’ তিনি বললেন, ‘‘সে (অপরের) ক্ষতি করা থেকে বিরত থাকবে। কারণ, সেটাও হল সাদকাহস্বরূপ।’’[১]

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৪৫

01/01/2024

আল্লাহর রাস্তায় কেউ ব্যয় বা দান করলে তা বিফলে যায় না। সে সম্পদ ফুরায়ও না। বরং তা বাড়ে বৈ কি। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

قُلۡ اِنَّ رَبِّیۡ یَبۡسُطُ الرِّزۡقَ لِمَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ وَ یَقۡدِرُ لَہٗ ؕ وَ مَاۤ اَنۡفَقۡتُمۡ مِّنۡ شَیۡءٍ فَہُوَ یُخۡلِفُہٗ ۚ وَ ہُوَ خَیۡرُ الرّٰزِقِیۡنَ

‘বল, নিশ্চয় আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সঙ্কুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।’
[সূরা আস-সাবা’, আয়াত : ৩৯]

18/07/2023

যুবকদের জন্য এ সময় কিভাবে কাটানো উচিত।
| নসীহা |

17/07/2023

রিজিক ও হায়াত বৃদ্ধির টিপস।
মিজানুর রহমান আযহারী

রমাদান মাস দিগুণ থেকে দিগুণ সওয়াব।🙂
30/03/2023

রমাদান মাস দিগুণ থেকে দিগুণ সওয়াব।🙂

20/02/2023

তোমরা যদি সদাকা প্রকাশ কর, তবে তা উত্তম।
আর যদি তা গোপন কর এবং ফকীরদেরকে তা দাও, তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন।
[Al Quran-2:271]

 #২নং_প্রজেক্ট_2023: Alhamdulillah Doneসব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।নেক্সট প্রজেক্ট আছে একটি গরীব,অসহায় পরিবারে তা...
17/02/2023

#২নং_প্রজেক্ট_2023: Alhamdulillah Done

সব কিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া।
নেক্সট প্রজেক্ট আছে একটি গরীব,অসহায় পরিবারে তাদের ১০-১৫ দিনের মতো বাজার-সদয় কেনা দেওয়া।[ইনশাআল্লাহ]

আপনাদের দুয়া ও সহযোগিতা কাম্য।

Bkash/Nagad/Rocket:
01409442703



05/02/2023

'টাকা হলেই দান করবো' এই মানসিকতা ঝেরে ফেলুন। দান করার জন্য অনেক টাকা থাকতে হবে, এটা জরুরি না।

আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহা তাঁর মেয়েদেরকে বলতেন, "অনেক সম্পদ হলে দান করবো, এমনটা ভেবো না। 'বাড়তি টাকা হলে দান করবো' এমনটা ভাবলে বাড়তি টাকাও হবে না, দান করাও হবে না। বরং, যা আছে, তা থেকেই দান করো। দেখবে, তোমার ক্ষতি হবে না।"

দান করার জন্য উপলক্ষ্য খুঁজবেন না। এটাকে নিয়মিত রুটিন বানান। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রতি ওয়াক্ত নামাজে যাবার আগে দান করে যেতেন।

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, একটি খেজুর হলেও দান করো।

আপনার পকেটে ২ টাকা থাকলেও দান করতে কার্পণ্য করবেন না। সম্পদ বৃদ্ধির অন্যতম উপায় হলো দান করা। যাদের দান করার মানসিকতা থাকে, তাদের হাতে আল্লাহ অঢেল টাকা দেন। পরীক্ষিত সত্য।
~ আরিফুল ইসলাম

Address

Kushtia

Telephone

+8801409442703

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share