Deep Ecology and Snake Conservation Foundation, IU

Deep Ecology and Snake Conservation Foundation, IU Deep Ecology and Snake Conservation Foundation , IU is a brunch of DESCF main brunch. The organization works for Conservation snakes and other wild animals.

শুভ জন্মদিন 🎉🎂Deep Ecology And Snake Conservation Foundation 🌿🐍
19/01/2026

শুভ জন্মদিন 🎉🎂
Deep Ecology And Snake Conservation Foundation 🌿🐍

বিশ্ব সর্প দিবসের শুভেচ্ছা 🐍আজ বিশ্ব সর্প দিবসে লালন শাহ হল থেকে দীর্ঘ ৪ঘন্টার অভিযানে দুটি খৈয়া গোখরা উদ্ধার করে আমদেরD...
16/07/2025

বিশ্ব সর্প দিবসের শুভেচ্ছা 🐍
আজ বিশ্ব সর্প দিবসে লালন শাহ হল থেকে দীর্ঘ ৪ঘন্টার অভিযানে দুটি খৈয়া গোখরা উদ্ধার করে আমদেরDeep Ecology and Snake Conservation Foundation, IU টিম এবং Snake Rescue Team Bangladesh এর Farhana Yasmin Muhibbullah। ধন্যবাদ সকলকে।

নিঃশব্দে চলে, চোখে ভয় ছড়ায়, তবু এরা প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী।
ভয় নয়, দরকার বোঝাপড়া।
প্রকৃতিকে ভালোবাসি, তার প্রতিটি প্রাণীর প্রতি সম্মান রাখি। ভালো থাকুক প্রকৃতির সন্তানেরা।

শোকবার্তা:-ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন,  ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম আমার ...
16/06/2025

শোকবার্তা:-
ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম প্রতিষ্ঠাতা রাশেদুল ইসলাম আমার মাঝে আর নেই।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

রাশেদের প্রগতিশীল চিন্তা, প্রাণ-প্রকৃতি নিয়ে তার ভালোবাসা, এবং পরিবেশ রক্ষায় তার অবদান আমাদের সংগঠনের জন্য ছিল অমূল্য।রাশেদ সবসময় হাসিমুখে কথা বলতেন।পড়াশোনা শেষ, হয়তো সার্টিফিকেট উঠাতে বা অন্য কোনো কাজে ক্যাম্পাসে আসছিলেন। সেই আসা আর হলো না।
তার অকালপ্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।

সৃষ্টিকর্তা তাঁর পরিবারকে এই অপূরণীয় শোকে ধৈর্য্য ধারণের তাওফিক দান করুন।

কুষ্টিয়ায় বাঘ?ইবি থানার আব্দালপুরে বাঘ দেখা গেছে এবং মানুষজন তা মারার চেষ্টা করতেছে এমন সংবাদ পেয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক...
23/05/2025

কুষ্টিয়ায় বাঘ?
ইবি থানার আব্দালপুরে বাঘ দেখা গেছে এবং মানুষজন তা মারার চেষ্টা করতেছে এমন সংবাদ পেয়ে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজানশন ফাউন্ডেশন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাথে সাথে ঘটনাস্থলে যায়। স্পটে পৌছে আমাদের টিম জানতে পারে হরিণারায়নপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইকরামুল হোসেন এই বাঘটি প্রথম দেখেছেন। আমাদের টিম স্পটের লোকজনদের এই ব্যাপারে সচেতন করে প্রত্যক্ষদর্শী ইকরামুল হোসেনের সাথে দেখা করে। সেখানে হরিণারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধা শিক্ষক, ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গও উপস্থিত ছিলেন।

ইকরামুল হোসেন স্যার আমাদের জানান, সন্ধ্যায় মাগরিবের আজানের সময় উনি এই প্রানীটিকে দেখতে পান। তাও মাত্র কয়েক সেকেন্ডের জন্য তিনি দেখতে পেয়েছেন। এর আগে তিনি প্রানীটি দেখেননি। তার ভাষ্যমতে প্রানীটি গন্ধগোকুল (স্থানীয় ভাষায় বাগডাশা) এবং বন বিড়ালের চেয়ে আকারে বড় এবং দেখতে অনেকটা বাঘের মতো। তবে বাঘের চেয়ে অনেক ছোটো। উনি দেখার সাথে সাথে ছবি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার আগেই সেটি তিল খেতের দিকে চলে যায়। উনি তখন মসজিদে প্রবেশ করেন এবং মুসল্লীদের বিষয়টি জানান। তখন স্থানীয়রা আতংকিত হয়ে মাইকে ঘোষণা দেন বাঘ দেখা গেছে বলে। ফলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং লোকজন লাঠিসোঁটা নিয়ে তাড়া করতে আসে। তবে প্রানীটি তারা আর খুজে পায়নি।
শেষে আমরা উনাকে মেছো বিড়ালের কিছু ছবি দেখালে উনি মেছো বিড়াল বলেই প্রাণীটিকে সনাক্ত করেন। এবং উনি আরও জানান ভাইরাল হওয়া ছবির সাথে উনার দেখা প্রাণীটির মিল নেই। এবং উনিই যেহেতু একমাত্র প্রত্যক্ষদর্শী এবং উনি ছবি তুলতে পারেননি তাই এর কোনো ছবি কারো কাছে থাকারও কথা নয়।

আসল কাহিনী হলো অতি উৎসাহী হয়ে একজন ৮ নভেম্বর ২০২৩ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত একটা ছবি ডাউনলোড করে তা ছড়িয়ে জনমনে আতংক সৃষ্টি করেছে।

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ,উত্ত...
15/05/2025

পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ,উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হয়।
এসব গাছ রোপণে নিষিদ্ধ বা নিরুৎসাহিত হওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো:
১. জলস্তরের ওপর নেতিবাচক প্রভাব
এই গাছগুলো অত্যন্ত দ্রুতবর্ধনশীল এবং প্রচুর পরিমাণে পানি শোষণ করে। ফলে:

ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত হ্রাস পায়।

খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষিকাজ ও পানীয় জলের সংকট তৈরি হয়।

২. জৈব বৈচিত্র্যের ক্ষতি
ইউক্যালিপটাস ও আকাশমনি একপ্রকার একক প্রজাতির বন (monoculture forest) তৈরি করে।

এতে দেশীয় গাছপালা, ঘাস ও প্রাণিকুলের জন্য উপযোগী পরিবেশ নষ্ট হয়।

পাতা ও গুঁড়ি থেকে নির্গত কিছু রাসায়নিক পদার্থ মাটির উর্বরতা কমিয়ে দেয়, যাকে বলে allelopathy।

৩. মাটির গুণগত মান নষ্ট
এই গাছগুলোর পাতা সহজে পচে না, ফলে জৈবসারের ঘাটতি তৈরি হয়।

মাটির টেক্সচার এবং পানির ধারণক্ষমতা কমে যায়।

৪. দুর্যোগ প্রতিরোধে অক্ষমতা
এ গাছগুলোর শিকড় গভীরে না গিয়ে ছড়িয়ে পড়ে, ফলে ঝড় বা প্রাকৃতিক দুর্যোগে সহজে উপড়ে যায়।

৫. অর্থনৈতিক দিক থেকেও বিতর্কিত
যদিও কাঠ বিক্রি করে লাভ হয়, তবে দীর্ঘমেয়াদে কৃষি ও পরিবেশের ক্ষতি বেশি হয়।

আজ ১৩ই মে,২০২৫,রোজ মঙ্গলবার, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হ...
13/05/2025

আজ ১৩ই মে,২০২৫,রোজ মঙ্গলবার, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী যেকোনো বন্যপ্রাণী  বন্দি করা, বিক্রি করা, প্রদর্শন করা, বা বিনোদনের জন্...
13/05/2025

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী যেকোনো বন্যপ্রাণী বন্দি করা, বিক্রি করা, প্রদর্শন করা, বা বিনোদনের জন্য ব্যবহার করা অবৈধ।পণ্যের বিজ্ঞাপনে বন্যপ্রাণী ব্যবহারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

'জনগণ যদি হয় সচেতন,  মেছো বিড়াল হবে সংরক্ষণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক বন বিভাগ, কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া,  ঝ...
30/04/2025

'জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক বন বিভাগ, কুষ্টিয়ার উদ্যোগে কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরে মেছো বিড়াল সংরক্ষণের উদ্দেশ্যে একটি এওয়ারনেস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। আজকে সেই ক্যাম্পেইনের উদ্ভোদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মহোদয়।

বন বিভাগ আগামী কয়েকদিনের মাঝে এই তিন জেলার বিভিন্ন স্কুল ও হাট বাজারে জনসচেতনতার উদ্দেশ্যে মাইকিং, লিফলেট বিতরণসহ ক্যাম্পেইন পরিচালনা করবে।

আজকে বিভাগীয় বন কর্মকর্তা, বন বিভাগের অন্যান্য অফিসারের সাথে ক্যাম্পেইনে অংশগ্রহণ করে Deep Ecology and Snake Conservation Foundation, IU মানুষের মানুষের জন্য সংগঠন৷

বন বিভাগকে এমন দারুণ আয়োজন করার জন্য এবং আয়োজনে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ।  অবশেষে আমাদের অভিযান সফল হলো।। গতকাল আমাদের  কাছে বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে কুষ্টিয়ার একজন ফেসবুক প...
20/04/2025

আলহামদুলিল্লাহ। অবশেষে আমাদের অভিযান সফল হলো।।

গতকাল আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে খবর আসতে থাকে কুষ্টিয়ার একজন ফেসবুক পেইজের মাধ্যমে পাখি বিক্রি করে থাকে। তারপর আমাদের ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন-ইবি শাখার পক্ষ থেকে বন বিভাগে জানানো হয়৷ পরবর্তীতে আজকে Deep Ecology and Snake Conservation Foundation, IU, বন বিভাগ এবং Shahabuddin Milon ভাইয়ের টিম সহ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৮ টি টিয়া এবং ৫ টি ময়না,১টি শালিক পাখি উদ্ধার করে বন বিভাগের হেফাজতে নেয়া হয়৷ পরবর্তীতে এগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন।  আপনাদের হাত ধরে এগিয়ে যাবে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।
04/03/2025

নবনির্বাচিত সকল সদস্যকে অভিনন্দন। আপনাদের হাত ধরে এগিয়ে যাবে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।

বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ এর শুভেচ্ছা। আসুন, আমরা আমদের বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হই।
03/03/2025

বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ এর শুভেচ্ছা।
আসুন, আমরা আমদের বন্যপ্রাণী সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ হই।

Address

Islamic University
Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Deep Ecology and Snake Conservation Foundation, IU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share