15/10/2026
আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজি অলিম্পিয়াড
ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন (ঊষা)-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা এবং ইংরেজি অলিম্পিয়াড।”
শিক্ষার্থীদের মেধা, যুক্তিবোধ ও দক্ষতা বিকাশের লক্ষ্যে আমাদের এই আয়োজন। আগ্রহী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।
📍 স্থান: কাশিপুর ডিগ্রী কলেজ
📅 তারিখ: ২২শে অক্টোবর, ২০২৬
⏱️ সময়: ১০:৩০
ইংরেজি অলিম্পিয়াড নিয়মাবলি:
অংশগ্রহণকারীদের দুটি বিভাগে ভাগ করা হবে-
বিভাগ ‘ক’: নবম–দশম শ্রেণি
বিভাগ ‘খ’: একাদশ–দ্বাদশ শ্রেণি
প্রশ্নসংখ্যা: প্রত্যেক বিভাগে ৩০টি করে প্রশ্ন থাকবে। পূর্ণমান- ৩০; সময়- ৩০ মিনিট।
বিতর্কের বিষয়-
1.
শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য একাডেমিক ফলাফলের চেয়ে জীবনদক্ষতা অর্জন অধিক গুরুত্বপূর্ণ।
2.
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতার চেয়ে রাষ্ট্রীয় নীতিই অধিক কার্যকর।