13/10/2026
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই সচেতনতা ও প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যুব রেড ক্রিসেন্ট,কুড়িগ্রাম ইউনিটের যুব সদস্যরা।
সহোযোগিতায়: DRAW ও JAMUNA প্রকল্প,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুড়িগ্রাম ইউনিট।