13/01/2025
3 নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতা চ্যাম্পিয়ান আল আমিন মটরস
কাকিচার তরুণ সমাজ কর্তৃক ৪র্থবারের মতো আয়োজিত প্রাইজমানি এন্ড প্রাইজমানি 3 নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৫ সমাপ্ত হয়েছে।
১২ জানুয়ারি রোজ রবিবার ফাইনালে রাসেল খান স্মৃতি পরিষদ শ্রীপুরকে ৩/০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ান হয় আল আমিন মটরস।
ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মাওলানা দিলদার উদ্দিন, কাকিচার তরুণ সমাজ ক্লাবের প্রধান উপদেষ্টা আকমল হোসেন, প্রথম শ্রেণীর ঠিকাদার জামাল উদ্দিন, এবি ব্যাংকের ব্যবস্থাপক আব্দুস শহীদ, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদল নেতা সাঈদুল ইসলাম লাকী, আরব আমিরাত প্রবাসী জসিম উদ্দিন, গ্যাস পাম্প ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জালাল আহমেদ, কুয়েত প্রবাসী বেলাল আহমদ প্রমুখ।
পরে অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।