21/10/2024
উপকূলীয় অঞ্চলের নারীদের জীবনের ভয়াবহতা হয়তো আমাদের কল্পনারও অতীত। শিক্ষা উপকরণের অপ্রতুলতা, আর্থিক সমস্যা, বাল্যবিবাহ, ঋণের বোঝায় জর্জরিত এই মানুষগুলোর জীবনে কিছুটা সাচ্ছন্দ্য এনে দিতে আমাদের সহানুভূতি। আমাদের সহায়তায় যদি তাদের জীবনটা সুন্দর হতে পারে, তবে কেন নয়?
তাইতো "দীপ্তি" নিরলস কাজ করে যাচ্ছে সুবিধাবঞ্চিত এই মানুষগুলোর জন্যে। আপনার, আমার সহযোগিতা "দীপ্তি"-র এই যাত্রাকে করে তুলতে পারে আরও বেগবান। "দীপ্তি"-র এই পথচলায় পাশে থাকুন।