Kuakata Film Society

Kuakata Film Society Kuakata Film Society is committed to creating a fair film society.

শুটিং এ যাবার সময় দূর্ঘটনায় আহত রবিনের বিষয়ে আমরা অনেকেই অবগত, কিন্তু একটি ব্যাপার খেয়াল রাখা জরুরী রবিনের পাশাপাশি ঐ এক...
12/09/2025

শুটিং এ যাবার সময় দূর্ঘটনায় আহত রবিনের বিষয়ে আমরা অনেকেই অবগত, কিন্তু একটি ব্যাপার খেয়াল রাখা জরুরী রবিনের পাশাপাশি ঐ একই দুর্ঘটনায় আহত অন্যদের কথা যেন আমরা ভুলে না যাই। যেন রবিনের খবরের নিচে পড়ে না যায় অন্যদের খবর। রবিনের এক হাত কেটে ফেলা হয়েছে, এ ক্ষতি পুরন হবার নয়, তবুও হয়ত রবিন সুস্থ হয়ে ফিরে আসবে। কিন্তু ঐ একই দুর্ঘটনায় জেনারেটর অপারেটর রাজ্জাকের ঘাড়ের অনেক গুলো হাড় ভেঙ্গে গিয়েছে, বুকের পাজড়ের হাড় ভেঙ্গে গিয়েছে, কোমরে ও পায়ে মারাত্মক ভাবে আহত হয়েছে, রাজ্জাক কোন দিন উঠে দাড়াতে পাড়বে কিনা তা একমাত্র আল্লাহপাকই জানেন। রবিনের পাশাপাশি একই দুর্ঘটনায় আহত অন্যদেরও পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং আমরা যারা আপাতত সুস্থ আছি, সবার জন্য সাংগঠনিক ভাবে ইনসুরেন্সের ব্যাবস্থা করার জন্য দ্রুত উদ্যোগ নিয়ে তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। সকল শুটিংয়ে সকল শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কপি আহমেদ হিমু

রবিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে, জেনারেটর অপারেটর আবদুর রাজ্জাক ঢাকা মেডিকেল কলেজে ও লাইটম্যান সহকারী হৃদয় জাম.....

🎬 Call for Bangladeshi Film Submissions – 98th Oscars! 🎬Bangladesh Federation of Film Societies (BFFS) is inviting submi...
09/09/2025

🎬 Call for Bangladeshi Film Submissions – 98th Oscars! 🎬

Bangladesh Federation of Film Societies (BFFS) is inviting submissions for the International Feature Film category of the 98th Academy Awards (Oscars).

✅ Key Rules:

Film must be predominantly in Bengali with English subtitles

Must be released in a Bangladeshi cinema hall for 7 consecutive days between 1 Oct 2024 – 30 Sep 2025

Must be produced in Bangladesh with significant creative control by Bangladeshi filmmakers

📌 Deadline: 16 September 2025, 5:00 PM
📍 Submit at: BFFS Office, Planners Tower, Bangla Motor, Dhaka
🔗 Details: www.oscars.org/oscars/rules-eligibility

Let’s take Bangladeshi cinema to the global stage! 🇧🇩

On behalf of Kuakata Film Society, we mourn the passing of legendary filmmaker Mike de Leon.His profound vision and unco...
28/08/2025

On behalf of Kuakata Film Society, we mourn the passing of legendary filmmaker Mike de Leon.
His profound vision and uncompromising artistry not only shaped Philippine cinema but also inspired filmmakers and cine-lovers across the world.
His absence leaves a deep void, yet his films will continue to live as timeless beacons of truth and creativity.

কুয়াকাটা ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাইক দে লিওন এর প্রয়াণে চলচ্চিত্র জগৎ এক মহৎ শিল্পীকে হারালো।
তাঁর অনন্য ভিশন ও সৃষ্টিশীলতা শুধু ফিলিপাইন নয়, বিশ্ব চলচ্চিত্রকেও গভীরভাবে প্রভাবিত করেছে।
তাঁর অভাব চিরদিন অনুভূত হবে, তবে তাঁর চলচ্চিত্রসমূহ চিরকাল বেঁচে থাকবে শিল্প ও মানবতার আলোকবর্তিকা হয়ে।

শ্রদ্ধা ও স্মরণ।

জাতীয় চলচ্চিত্র আন্দোলন আয়োজিত 'চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ প্রস্তাবিত জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা' নিয়ে মুক...
24/08/2025

জাতীয় চলচ্চিত্র আন্দোলন আয়োজিত 'চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ প্রস্তাবিত জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা' নিয়ে মুক্ত আলোচনা: গণমাধ্যমে ইতিবাচক প্রতিফলন

২২ আগস্ট ২০২৫, 'জাতীয় চলচ্চিত্র আন্দোলন'-এর সাথে উদ্যোগে আয়োজিত 'চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ প্রস্তাবিত জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা' বিষয়ে একটি মুক্ত আলোচনার আয়োজন করেছিলাম। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে এই গুরুত্বপূর্ণ ইভেন্টের খবর প্রকাশিত হয়েছে, যা আমাদের সকলের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

উক্ত মুক্ত আলোচনায় চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ যে সকল প্রস্তাবনা নিয়ে আলোচনা করেছি, তার মূল উদ্দেশ্য হলো চলচ্চিত্র নির্মাণে সরকারি অর্থায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা। প্রস্তাবিত রোডম্যাপটিতে অনুদান ও প্রণোদনা, বাজেট-ভিত্তিক অর্থায়ন, ডিজিটাল আবেদন প্রক্রিয়া এবং কার্যকর আপিল ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী, বাংলাদেশ পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রদর্শক সমিতি, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ, দৃশ্যমাধ্যম সমাজ, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাংস্কৃতিক প্রতিনিধিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন।

চলুন, সকলে মিলে বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করি।

প্রকাশিত সংবাদ দেখুন কমেন্ট বক্সে।

#চলচ্চিত্রসংস্কাররোডম্যাপ #জাতীয়চলচ্চিত্রআন্দোলন #জাতীয়চলচ্চিত্রনির্মানঅর্থায়ননীতিমালা #মুক্তআলোচনা

সকল চলচ্চিত্র সংসদ এর প্রতিনিধিদের জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা বিষয়ক আলোচনায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি...
22/08/2025

সকল চলচ্চিত্র সংসদ এর প্রতিনিধিদের জাতীয় চলচ্চিত্র নির্মাণ অর্থায়ন নীতিমালা বিষয়ক আলোচনায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।

আজকের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সাহিত্যিক ও চিত্রপরিচালক জহির রায়হানকে। তিনি ছিলেন এমন এক মানুষ, যিনি বাংলা সাহিত্য...
19/08/2025

আজকের দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সাহিত্যিক ও চিত্রপরিচালক জহির রায়হানকে। তিনি ছিলেন এমন এক মানুষ, যিনি বাংলা সাহিত্য ও চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তার জন্মদিন আমাদের কেবল স্মৃতিচারণের দিন নয়, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দিন।

জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালের ১৯ আগস্ট, ফেনীতে। শৈশব থেকেই তিনি ছিলেন কৌতূহলী, বুদ্ধিদীপ্ত এবং সামাজিক সচেতন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই তার সাহিত্যচর্চা শুরু হয়। সাহিত্যিক হিসেবে তিনি প্রথাবিরোধী কণ্ঠ, মানবিকতা ও সময়সচেতনতার প্রতীক হয়ে ওঠেন। হাজার বছর ধরে উপন্যাসটি তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি, যা বাংলা কথাসাহিত্যে একটি কালজয়ী সংযোজন। তার ছোটগল্পগুলোতেও মানুষের বেদনা, সংগ্রাম, প্রেম ও মুক্তির আকাঙ্ক্ষা জীবন্ত হয়ে উঠেছে।

সাহিত্য থেকে চলচ্চিত্রে পদার্পণ করে তিনি যে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন, তা ছিল সত্যিই যুগান্তকারী। ১৯৬০-এর দশকে তার নির্মিত চলচ্চিত্র কখনো আসেনি, কাচের দেয়াল, বেহুলা, সংসার, জীবন থেকে নেয়া প্রভৃতি কেবল শিল্পমানেই নয়, রাজনৈতিক-সামাজিক বার্তার কারণেও বিশেষ মর্যাদা অর্জন করে। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি স্বৈরাচারবিরোধী প্রতিবাদের প্রতীক হয়ে আছে আজও। তার পরিচালনায় দেখা যায় সূক্ষ্ম বাস্তবতা, আধুনিক চলচ্চিত্রভাষার প্রয়োগ এবং মানুষের মুক্তির অন্বেষা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তার জীবনে নতুন মোড় আনে। তিনি যুদ্ধকালীন সময়ে স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্র নির্মাণ করেন, যা পৃথিবীর দরবারে পাকিস্তানি সেনাদের নৃশংসতা তুলে ধরে এবং মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তোলে। এই চলচ্চিত্র আজও আমাদের গৌরবময় ঐতিহ্যের অংশ।

কিন্তু দুঃখজনকভাবে ১৯৭২ সালের ৩০শে জানুয়ারিতে তার ভাই শহীদুল্লাহ কায়সারের সন্ধানে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। তার মৃত্যু রহস্যাবৃত থেকে গেলেও, তার জীবন ও কর্ম বাংলা সাহিত্য ও চলচ্চিত্রকে চির অম্লান করে রেখেছে।

জহির রায়হান ছিলেন শুধু একজন সাহিত্যিক বা চলচ্চিত্রকার নন, তিনি ছিলেন সময়ের সাক্ষী, সময়ের প্রতিচ্ছবি। তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে শিল্প হতে পারে প্রতিবাদের ভাষা, কিভাবে সাহিত্য ও চলচ্চিত্র মানুষের মুক্তির জন্য অস্ত্র হয়ে উঠতে পারে।

আজ তার জন্মদিনে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সেই মহান মানুষটিকে, যার জীবন আলোর খোঁজে এক নিরন্তর যাত্রা। জহির রায়হান আমাদের কাছে শুধু একজন শিল্পী নন—তিনি বাংলা জাতিসত্তার গর্ব, এক অমর আলোকবর্তিকা।

জহির রায়হান: আলোর অন্বেষায় এক মহৎ জীবন
ফাহিম শাহরিয়ার রুমি

19/07/2025

Watch the new series trailer for KUROSAWA IN 4K, opening at Film Forum on Friday, July 18! The two-week festival features classics by the all-time great Japanese director Akira Kurosawa (1910-1998), gloriously restored in spectacular 4K!

প্রতিটি চলচ্চিত্র সংগঠনকে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি ?চলচ্চিত্র অনুদান নিয়ে তামাশা বন্ধের দাবিতে এগিয়ে ...
07/07/2025

প্রতিটি চলচ্চিত্র সংগঠনকে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি ?
চলচ্চিত্র অনুদান নিয়ে তামাশা বন্ধের দাবিতে এগিয়ে আসুন !

#কুয়াকাটাফিল্মসোসাইটি

01/07/2025

স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের পাশে দাঁড়ানোর আহ্বান করছি বর্তমান উপদেষ্টা সরকারকে।
চলচ্চিত্রের সরকারি অনুদান ত্রুটিমুক্ত হওয়া চাই⁉️

#কুয়াকাটাফিল্মসোসাইটি

- Apur Sansar (1959)- Rome, Open City (1945)
25/06/2025

- Apur Sansar (1959)
- Rome, Open City (1945)

Address

Kuakata
8652

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Kuakata Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share