National Children's Task force, Kishoreganj

National Children's Task force,  Kishoreganj NCTF social media, Research , & Advocacy about children

এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা। সাবেক ও বর্তমান। সাবেক ও বর্তমান এনসিটিএফ কমিটির সদস্যদের নিয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ ম...
01/06/2026

এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা। সাবেক ও বর্তমান। সাবেক ও বর্তমান এনসিটিএফ কমিটির সদস্যদের নিয়ে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে চা আড্ডা।

ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে উঠুক সকলের ঈদ।
27/05/2026

ঈদ মোবারক। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে উঠুক সকলের ঈদ।

শিশুদের নিরাপত্তা ও অধিকার আদায়ের দাবিতে আমাদের কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ 'নো কম্প্রোমাইজ।' সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের প...
24/05/2026

শিশুদের নিরাপত্তা ও অধিকার আদায়ের দাবিতে আমাদের কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ 'নো কম্প্রোমাইজ।' সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পাশাপাশি সারাদেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত প্রসঙ্গে সারাদেশে একযোগে স্মারকলিপি প্রদান করে ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স, বাংলাদেশ। এরই অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা কমিটি কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয় এবং কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদান শেষে পুলিশ সুপার মহোদয় ইদ পরবর্তী শহরকে নিয়ে নেওয়া বিভিন্ন উদ্যোগে এনসিটিএফকে সংযুক্ত হওয়ার আহ্বান করেছেন। স্মারকলিপি প্রদানের মুহুর্তে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির সভাপতি মো. মিনহাজুর রহমান মৃত্তিক, সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নাবিল, সহ-সভাপতি সাবিকুন বশরি শায়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদিতা রহমান রূপকথা এবং সদস্য নাফিম তাজওয়ার তৃপ্ত।

23/05/2026
কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ সুপার, জনাব মিজানুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল ...
30/04/2026

কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত পুলিশ সুপার, জনাব মিজানুর রহমান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন কিশোরগঞ্জ জেলা এনসিটিএফ কমিটির সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নাবিল।
এছাড়াও উপস্থিত ছিলেন শিশু গবেষক মোঃ রেজুয়ানুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হৃদিতার রহমান রূপকথা।

এনসিটিএফ, কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ-১৪৩৩।
14/04/2026

এনসিটিএফ, কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ-১৪৩৩।

২১ শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবসে  ভাষা শহীদদের স্মরণে, এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব, মিনহাজুর রহ...
21/02/2026

২১ শে ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে,
এনসিটিএফ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব, মিনহাজুর রহমান মৃত্তিক ও সাধারণ সম্পাদক জনাব, তাসনিমুল হাসান নাবিল এর পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

নির্বাচনী প্রচারণায় শিশুদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), কিশোরগঞ্জের পক্ষ থ...
09/02/2026

নির্বাচনী প্রচারণায় শিশুদের অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ), কিশোরগঞ্জের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আসলাম মোল্লা মহোদয়ের সমীপে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ কিশোরগঞ্জের সভাপতি মো. মিনহাজুর রহমান মৃত্তিক, সাধারণ সম্পাদক তাসনিমুল হাসান নাবিল এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাহমুদ কাদির জয়। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আগে থেকেই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছেন এবং আশ্বাস দিয়েছেন এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা হবে। এবং তিনি এই স্মারকলিপি ইউএনও মহোদয়বৃন্দের কাছেও প্রেরণ করবেন বলে জানিয়েছেন।

কিছু সীমাবদ্ধতার কারণে স্মারকলিপি প্রদানের ছবি সংযুক্ত করা যায়নি।

এনসিটিএফ কমিটির সভাপতি মিনহাজুর রহমান মৃত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কিশোরগঞ্জ জেলার (কলেজ) পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্...
15/01/2026

এনসিটিএফ কমিটির সভাপতি মিনহাজুর রহমান মৃত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ কিশোরগঞ্জ জেলার (কলেজ) পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। জেলা এনসিটিএফ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা রইলো।

ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স, কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বহুল আলোচিত সমস্যা স্ক্যাবিস ও...
08/01/2026

ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স, কিশোরগঞ্জ জেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বর্তমান সময়ে বহুল আলোচিত সমস্যা স্ক্যাবিস ও বিভিন্ন অণুজীব সংক্রান্ত অসুখের বিরুদ্ধে সচেতনতা ক্যাম্পেইন এর প্রথম পর্বে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আলোচনা করেন স্পেশালিষ্ট ডাক্তার জনাব ফারাবী মাহতাব ধূসর স্যার এবং তার পক্ষ থেকে সচেতনাতামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সেলিনা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিপুল সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব এনামুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ন্যাশনাল চিল্ড্রেন'স টাস্ক ফোর্স কিশোরগঞ্জের সভাপতি মো. মিনহাজুর রহমান মৃত্তিক এবং চাইল্ড পার্লামেন্ট মেম্বার সানজিদা জাহান নৌরিন। সার্বিক সহায়তায় ছিলেন তাসনিমুল হাসান নাবিল, সাবিকুন বশরি শায়ন, রেজুয়ানুল ইসলাম।

Address

NCTF Office , Bangladesh Sishu Academy, Kishorgonj
Kishorganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when National Children's Task force, Kishoreganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share