10/08/2026
✨ জেলা-১
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জ
প্রয়াত এপে. ইঞ্জি. বেলাল মিয়ার জন্য দোয়া অনুষ্ঠান
✨
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের উদ্যোগে এপেক্স ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়ার সদ্যপ্রয়াত সভাপতি এপেক্সিয়ান প্রকৌশলী মোঃ বেলাল মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ৯ আগস্ট রাতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের সভাপতি এপে. আলহাজ্ব মোঃ জুলিয়াসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহন করেন, এপেক্স বাংলাদেশের জেলা-১ গভর্নর এপে. ডাঃ মোহাম্মদ সালাহউদ্দিন, এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের সিনিয়র সহ-সভাপতি এপে. আহসান জামিল খান রাকিব, জুনিয়র সহ-সভাপতি এপে. সাকির আলম, সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপে. মোঃ মোবারক হোসেন, মেম্বারশিপ ও অ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. ডাঃ কামরুল ইসলাম, সার্জেন্ট অ্যাট আর্মস এপে. এডভোকেট আনিসুর রহমান, ক্লাব সদস্য এপে. ইঞ্জিনিয়ার আমিনুল হোসেন রনি, এপে. আজিজুল হক ফাহিম প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন ঐতিহাসিক শহীদি মসজিদের হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন।
✨
Spread kindness ✨