28/10/2025
ওমরাহর গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে (সাঈ) সাফা-মারওয়া পাহাড়ের এক প্রান্ত থেকে অপরপ্রান্তে যাওয়া। যা ওমরাহ পালনকারীর জন্য ওয়াজিব।
সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে হযরত হাজেরা আলাইহিসসালাম ছেলে ইসমাইল আলাইহিসসালাম-এর জন্য পানির সন্ধানে ছোটাছুটি করেছিলেন। দু'পাহাড়ের মাঝেই নবী ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিসসালাম-এর হাত-পায়ের খোঁচাখোঁচিতে আল্লাহর কুদরতে যমযম কূপের আবিষ্কার হয়।