কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ

  • Home
  • Bangladesh
  • Kishoreganj
  • কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ

কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়'র প্রাক?

পটভূমি

কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় (Katiadi Government High School)। মাধ্যমিক শিক্ষায় কটিয়াদী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। বিদ্যালয়টি ১৯৪১ খ্রিস্টাব্দে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করে। আদতে ব্রিটিশ শাসনামলে ১৯৩০ খ্রিস্টাব্দে শিক্ষায় অনগ্রসর এই জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় জমিদার ও বিশিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টায় আড়িয়াল খাঁ নদীর তীর ঘেঁষে গড়ে উঠে এই বিদ্যালয়। তৎকালীন নাম ছিল 'কটি

য়াদী মধ্য ইংরেজি মাইনর স্কুল'।১৯৪৩ খ্রিস্টাব্দের ১লা জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তৎকালীন রেজিষ্টার জে. চক্রবর্তী বিদ্যালয়টিকে স্বীকৃতি প্রদান করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ই আগস্ট এই সংক্রান্ত একটি স্মারক জারি করা হয়। সেই স্মারক নাম্বারটি ছিল - 884/Pro.1188। নদী ভাঙন দেখা দিলে প্রমত্তা আড়িয়াল খাঁ'র তীর ঘেঁষে গড়ে উঠা বিদ্যালয়টি পড়ে হুমকির মুখে! ১৯৫৯ খ্রিস্টাব্দে বিদ্যালয়টিকে বর্তমান স্থানে স্থানান্তরিত করা হয়। যা উপজেলা কমপ্লেক্সের ২০০ গজ পশ্চিমে অবস্থিত। ১৯৬১ খ্রিস্টাব্দে নদী ভাঙনের শঙ্কা কেটে গেলে এই অঞ্চলে নারী শিক্ষার প্রসার ঘটাতে পূর্ববর্তী স্থানে পরিত্যক্ত বিদ্যালয়টিতেই কয়েকজন উদ্যোগী শিক্ষানুরাগী গড়ে তোলেন স্বতন্ত্র আরেকটি বিদ্যালয়। যা বর্তমানে 'কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়' হিসেবে সুপরিচিত!১৯৮৩-১৯৮৪ অর্থ বছরে বিদ্যালয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আসে। তখন বিদ্যালয়টির নাম হয় 'কটিয়াদী পাইলট উচ্চ বালক বিদ্যালয়'। ২০১১ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি '৩০৬টি উপজেলা সদরে নির্বাচিত বেসরকারী বিদ্যালয় সমূহকে মডেল স্কুলে রূপান্তর শীর্ষক প্রকল্প' এর আওতাভুক্ত হয়। তখন বিদ্যালয়টির নাম পরিবর্তিত হয়ে 'কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়' হয়। পরবর্তীতে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও বিদ্যালয়টিতে অধ্যয়নের সুযোগ পায়। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিদ্যালয়টিকে সরকারীকরণ করে। ২০১৮ খ্রিস্টাব্দের ২১শে মে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষর করেন। বিদ্যালয়টির নাম হয় 'কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়'। বিদ্যালয়টি বর্তমানে ৫.১০ একর জমির উপর প্রতিষ্ঠিত রয়েছে।হাজার হাজার শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে দেশে-বিদেশে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। যাদের অনেকেই দেশবরেণ্য খ্যাতিমান ব্যক্তিত্ব। দুঃখজনক হলেও সত্যি যে, ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ইতোপূর্বে কোন সংগঠন গড়ে উঠেনি! আমরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পারিক কল্যাণের জন্য যোগাযোগ স্থাপন ও বৃহৎ স্বার্থে জোটবদ্ধ থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছি।এমনকি বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোন সুসংগঠিত পুনর্মিলনীও আয়োজন করা যায়নি! বিচ্ছিন্নভাবে আয়োজনের প্রচেষ্টা হয়েছে, কিন্তু শেষপর্যন্ত নানাবিধ জটিলতার জন্য সম্ভবপর হয়ে উঠেনি! অথবা সম্ভব হলেও, আয়োজনে বেশিরভাগ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়নি! বলতে গেলে এক-দুটি শিক্ষাবর্ষেই সীমাবদ্ধ থেকেছে!২০১৯ খ্রিস্টাব্দের ১১ই আগস্ট ঈদ-উল-আযহা উপলক্ষে বিদ্যালয়ের ২০১০ ও ২০১১ শিক্ষাবর্ষের কয়েকজন উদ্যোগী প্রাক্তন শিক্ষার্থী স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতি'র সহযোগিতায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। যার উদ্দেশ্য ছিল বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তসম্পর্ক সৃষ্টি করা। টুর্নামেন্টটির নাম ছিল 'Inter Batch Cricket Tournament-2019'। টুর্নামেন্টটিতে বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করায় এটি ব্যাপক সাড়া ফেলে! এমনও শোনা যায়, এই টুর্নামেন্ট বন্ধু-বন্ধুতে বহুদিনের পুরনো মনোমালিন্যও ঘুচিয়ে দিয়েছে! টুর্নামেন্ট থেকে উদ্ধৃত অর্থ জমা করা হয় সহযোগী আয়োজক রক্তদান সমিতি'র তহবিলে।এটিই সম্ভবত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আন্তসম্পর্ক সৃষ্টির প্রথম সফল প্রয়াস।২০২০ খ্রিস্টাব্দে ঈদ-উল-আযহা উপলক্ষে টুর্নামেন্টটির ধারাবাহিকতা রক্ষায় 'Inter Batch Cricket Tournament-2020' আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা মহামারী রূপ নেওয়ায় টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়নি! তবে করোনা পরিস্থিতিতে দেশ-বিদেশের বিভিন্ন শহরে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের বহুমুখী কর্মব্যস্ততা অনেকাংশেই কমে গিয়েছিল। তাদের অনেকেই অবস্থান করছিল জন্মভূমিতে।এমন পরিস্থিতিতে ২০২০ খ্রিস্টাব্দের ২০ই নভেম্বর টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা জিসান আজাদ প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সভা আহবান করে। সভায় বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং ঐক্যমতের ভিত্তিতে 'কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ' (সংক্ষেপে 'কসউবি প্রাক্তন শিক্ষার্থী সংসদ') নামে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত এবং প্রাথমিক ভাবে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রণীত একটি গঠনতন্ত্র অনুমোদিত হয়। গঠনতন্ত্রটি পরিমার্জন করার জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপ কমিটিও গঠিত হয়। সভায় সংগঠন সম্পর্কে অবহিত করে বিদ্যালয় কর্তৃপক্ষের একাত্মতা চেয়ে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কেননা বিদ্যালয় কেন্দ্রিক এই সংগঠনের কার্যক্রম পরিচালনায় বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।২০২০ খ্রিস্টাব্দের ২৫ই নভেম্বর প্রাক্তন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সংগঠনের প্রতিষ্ঠাতা ও মূখ্য সমন্বয়ক জিসান আজাদ এবং কার্যকরী সমন্বয়ক ফুয়াদ হাসান স্বাক্ষরিত একটি আবেদন পত্র সমেত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউল আলম আবেদন পত্রটি মনোযোগের সাথে পড়েন এবং উদ্যোগটিকে সাধুবাদ জানান। তিনি তাৎক্ষণিকভাবে আবেদন পত্রটিতে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর প্রদান করেন।২০২০ খ্রিস্টাব্দের ১লা ডিসেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি বিশেষ বিবৃতি প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিবৃতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে যথাসাধ্য পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের সদস্যপদ গ্রহণের মাধ্যমে সমৃদ্ধ করার আহবানও জানান।

অনেকটা কাকতালীয়ভাবেই যাত্রা শুরু করে 'কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ'।

'আমার প্রাণের বিদ্যালয়, বইছে আমার পরিচয়'– স্লোগান নিয়ে যেসকল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সংগঠনটি প্রতিষ্ঠিত সেগুলো হল:

০১। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পারিক কল্যাণের জন্য যোগাযোগ স্থাপন ও বৃহৎ স্বার্থে জোটবদ্ধ থাকার সুযোগ সৃষ্টি করা।

০২। অভিজ্ঞতালব্ধ জ্ঞান আদান-প্রদানের সুযোগ সৃষ্টি ও প্রজন্মান্তরে সঞ্চালিত করা।

০৩। কর্মের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখা।

০৪। প্রতিভাবানদের উৎসাহ ও সহযোগিতা প্রদান করা।

০৫। তহবিল গঠনের মাধ্যমে দুরাবস্থা বা দুর্ঘটনার শিকার প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকগণের কল্যাণ সাধন করা।

০৬। প্রাক্তন শিক্ষার্থীদের সেবা ও জনহিতকর কাজের মানসিকতাকে উৎসাহিত করা।

০৭। বিদ্যালয়ের বর্তমান এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের, বিশেষ করে দরিদ্র ও মেধাবীদের সহযোগিতা করা।

০৮। বর্তমান শিক্ষার্থীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে পরামর্শ ও সহযোগিতা করা।

০৯। বিদ্যালয়ের উন্নয়ন সাধনে ভূমিকা রাখা।

১০। সভা, সেমিনার, কর্মশালা ও উৎসব ইত্যাদি আয়োজন করা।

১১। অডিও-ভিজ্যুয়াল ও কাগজ প্রকাশ করা।

১২। চিত্তবিনোদন ও খেলাধুলার আয়োজন করা।

১৩। লক্ষ্য ও উদ্দেশ্য সার্থক করতে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

Address

College Road, Katiadi
Kishoreganj
2330

Telephone

+8801798712572

Website

Alerts

Be the first to know and let us send you an email when কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ:

Share