তারুণ্যের আহবানে

Directions

তারুণ্যের আহবানে আমরা ভালো আছি বলাতেই সার্থকতা

🌿 শেখা থেকে নেতৃত্ব, নেতৃত্ব থেকে পরিবর্তনের পথে—আরও এক ধাপ এগিয়ে ‘তারুণ্যের আহবানে’।গর্বের  সহিত জানাচ্ছি যে, তারুণ্যের...
20/07/2026

🌿 শেখা থেকে নেতৃত্ব, নেতৃত্ব থেকে পরিবর্তনের পথে—আরও এক ধাপ এগিয়ে ‘তারুণ্যের আহবানে’।

গর্বের সহিত জানাচ্ছি যে, তারুণ্যের আহবানে সফলভাবে "সমতায় তারুণ্য (Shomotay Tarunno – Youth for Equality)" প্রকল্পের প্রথম ধাপ TOT for Youth-Led Organisations (YLOs) সম্পন্ন করেছে।

এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা Gender Stereotype, Lobbying & Advocacy এবং Media Literacy বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান, দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই শিক্ষা আমাদের ভবিষ্যতে তরুণদের নিয়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেন্ডার সমতা, মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

এই অর্জনের পেছনে যাদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা রয়েছে, তাদের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা। বিশেষভাবে ধন্যবাদ Jaago Foundation , Plan International Bangladesh, The Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh, এবং প্রকল্পের সকল সম্মানিত আয়োজক, প্রশিক্ষক ও সহ-অংশগ্রহণকারীদের।

আমাদের বিশ্বাস, পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি হলো সচেতন ও দক্ষ তরুণ সমাজ। সেই বিশ্বাসকে ধারণ করে তারুণ্যের আহবানে ভবিষ্যতেও সমতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাবে।

সমতার পথে, তারুণ্যের হাত ধরেই আগামীর বাংলাদেশ। 💙

05/06/2026

প্রকৃতি আমাদের শুধু আশ্রয়ই দেয় না, দেয় জীবন, জীবিকা ও ভবিষ্যৎ।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা, তরুণরা, একসাথে একটি বার্তা দিতে চাই—পরিবেশ রক্ষা কোনো একদিনের কাজ নয়, এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব।

আসুন, প্লাস্টিক দূষণ কমাই, গাছ লাগাই, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করি এবং একটি সবুজ, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়তে ভূমিকা রাখি।

ছোট ছোট উদ্যোগই আনতে পারে বড় পরিবর্তন।




30/05/2026

🩸 Menstruation is not a women's issue alone—it is a human issue.

This Menstrual Hygiene Day, male young people from Tarunner Ahobane stand in solidarity with the global movement and its theme, “Together for a .”

Through this video, we highlight the important role that boys and men can play in breaking stigma, promoting understanding and creating supportive environments where menstruation is treated with dignity and respect.

Together, let's break the silence, challenge the stigma and create a world where no one is held back because of menstruation.





28/05/2026
মহান মে দিবস উপলক্ষে “তারুণ্যের আহ্বান”-এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।শ্...
30/04/2026

মহান মে দিবস উপলক্ষে “তারুণ্যের আহ্বান”-এর পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

শ্রমিক শ্রেণির অবদানেই গড়ে উঠেছে আমাদের সমাজ ও অর্থনীতি। তাঁদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

আসুন, মহান মে দিবসের চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে আমরা সবাই একযোগে কাজ করি।

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হোক।
#শ্রমিকদিবস #তারুণ্যের_আহ্বান

20/03/2026

তারুণ্যের আহবানে এর পক্ষ থেকে রমজানের রাতে সেহরি বিতরণ। ধন্যবাদ তাদেরকে যারা আমাদের উদ্যোগগুলোতে সহায়তা করেছেন।

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মনে!
20/03/2026

ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মনে!

আজ “তারুণ্যের আহবানে” এর উদ্যোগে তারুণ্যের আহ্বানে কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত স্বেচ্ছাসেবকদের অংশ...
17/03/2026

আজ “তারুণ্যের আহবানে” এর উদ্যোগে তারুণ্যের আহ্বানে কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজন শুধু ইফতার ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ ছিল না—এটি ছিল পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার এক অনন্য সুযোগ।
সকলের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সার্থক। “তারুণ্যের আহবানে” এর এই পথচলায় যারা পাশে আছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
আসুন, আমরা সবাই মিলে মানবকল্যাণে এবং সমাজ উন্নয়নে একসাথে কাজ করে এগিয়ে যাই।
#তারুণ্যের_আহবানে #ইফতার_মাহফিল

আজ  #তারুণ্যের_আহ্বান এর উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।আজ আমাদের জন্য একটি বিশেষ দিন ছিলো। আমাদের ...
04/03/2026

আজ #তারুণ্যের_আহ্বান এর উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ আমাদের জন্য একটি বিশেষ দিন ছিলো। আমাদের তারুণ্যের আহবানে এর সম্মানিত উপদেষ্টা Tonoy Sarkar Chayan এর শুভ জন্মদিন। এই বিশেষ দিনটি উপলক্ষে তিনি সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর এমন মানবিক ও স্বতঃস্ফূর্ত উদ্যোগ আমাদের সংগঠনের পথচলাকে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত করেছে।
জন্মদিনে তাঁর প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। মানবতার কল্যাণে একসাথে পথচলা অব্যাহত থাকুক। 🤍

23/02/2026

“তারুণ্যের আহবানে”–এর চলমান ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে।
এই মহৎ উদ্যোগে আপনিও পাশে দাঁড়াতে পারেন।
আপনার সামান্য সহযোগিতাই একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।
আসুন, মানবতার ডাকে সাড়া দিই—একসাথে ছড়িয়ে দিই ভালোবাসা ও সহমর্মিতা।”

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের আহবানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share