24/09/2025
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উৎসবে পরিনত হলো কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়
২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার সকাল ১১টায় কমলাপুর মাধ্যমিক বিদ্যালয়ের আলেকজান্ডার গ্রাহাম বেল সায়েন্স ক্লাবের আয়োজনে বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন ও সৃজনশীল বিজ্ঞান মেলা-২০২৫। ফেয়ার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এ দিনব্যাপী উৎসব শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, গবেষণামুখী মানসিকতা ও কল্পনাশক্তির এক অনন্য প্রকাশ ঘটায়।
মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফেয়ার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনকে বিদ্যালয় পক্ষথেকে ধন্যবাদ। তারা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এই ধরনের আয়োজন আামাদেরকে বেশি বেশি করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, এ ধারাবাহিকতা বিদ্যালয়ে অব্যাহত থাকবে। এর জন্য আমরা সকলে মিলে সহযোগিতা করবো।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার পিএসই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কে এম হারিসুল আলম ও প্রকল্প কর্মকর্তা রবিন কুমার। তাদের বক্তব্যে উঠে আসে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সমস্যা সমাধান দক্ষতা এবং সৃজনশীল মানসিকতা বিকাশে বিজ্ঞান মেলার গুরুত্ব। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানকে জীবনঘনিষ্ঠভাবে উপলব্ধি করতে সহায়তা করে এবং বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
দিনব্যাপী এ বিজ্ঞান মেলায় ছিল বৈচিত্র্যময় আয়োজন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা হাতে তৈরি বৈজ্ঞানিক মডেল প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞানের ব্যবহারিক দিককে স্পষ্টভাবে তুলে ধরে। পাশাপাশি অনুষ্ঠিত হয় দেয়ালিকা ও পোস্টার প্রদর্শনী, বিজ্ঞান কুইজ, কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, রচনা ও হাতের লেখা প্রতিযোগিতা।
বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে দশমশ্রেণির শিক্ষার্থী অভি সরকার, দ্বিতীয় স্থান সপ্তম শ্রেণির দল এবং তৃতীয় স্থান লাভ করে সপ্তম শ্রেণির দল।
দেওয়াল পত্রিকা প্রদর্শনীতে (ক গ্রুপ) প্রথম স্থান অর্জন করে সপ্তম শ্রেণির দল, দ্বিতীয় স্থান অষ্টম শ্রেণির দল এবং তৃতীয় স্থান ষষ্ঠ শ্রেণির দল।
দেওয়াল পত্রিকা প্রদর্শনীতে (খ গ্রুপ) প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির দল , দ্বিতীয় স্থান দশম শ্রেণির অভি সরকার এবং তৃতীয় স্থান লাভ করে নবম শ্রেণির দল।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় (ক গ্রুপ) প্রথম স্থান অর্জন করে তাসফিয়া মাহি, দ্বিতীয় স্থান নিরব আলি এবং তৃতীয় স্থান লাভ করে তামিম রহমান।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় (খ গ্রুপ) প্রথম স্থান অর্জন করে অভি সরকার, দ্বিতীয় স্থান উম্মে আইমান এবং তৃতীয় স্থান লাভ করে সাব্বির আহমেদ।
রচনা লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে অতিক ইসরাক , দ্বিতীয় স্থান জুই অক্তার এবং তৃতীয় স্থান মো: সিয়াম উম্মে আইমন
শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও বৈচিত্র্যময় উদ্ভাবনী প্রদর্শনী মেলাকে পরিণত করে এক প্রাণবন্ত উৎসবে। হাতে-কলমে বিজ্ঞান শেখার সুযোগ, বিজ্ঞানাগার সুবিধা এবং বিজ্ঞান ক্লাবের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভয় দূর করে গবেষণামুখী মনোভাব জাগিয়ে তুলছে।
বিজ্ঞান মেলা-২০২৫ কেবল একটি দিনব্যাপী আয়োজন নয়, বরং এটি গত পাঁচ বছরের ধারাবাহিক প্রচেষ্টার এক জীবন্ত সাফল্যের প্রতিচ্ছবি। ফেয়ার ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন প্রমাণ করেছে, সঠিক সহযোগিতা ও দিকনির্দেশনা পেলে শিক্ষার্থীরা তাদের প্রতিভা দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের দুয়ার উন্মোচন করতে সক্ষম।