SMF Projects - Sabrina Memorial Foundation

SMF Projects - Sabrina Memorial Foundation At the Sabrina Memorial Foundation, we envision a world of empowered individuals and compassionate communities.

Through high-quality education, humanitarian aid, and hands-on training, we strive to make essential services accessible to all.

28/05/2026
খাবারের জন্য অপেক্ষা করা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আর কষ্টের অপেক্ষাগুলোর একটি।আজকের এই জুম্মাবারে প্রার্থনা,আল্লাহ তায়ালা য...
22/05/2026

খাবারের জন্য অপেক্ষা করা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আর কষ্টের অপেক্ষাগুলোর একটি।

আজকের এই জুম্মাবারে প্রার্থনা,
আল্লাহ তায়ালা যেন পৃথিবীর প্রতিটি মানুষকে অন্তত একবেলা তৃপ্তি করে খাবার খেয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন।

এক মুঠো আহার
সহোযোগিতায়ঃ সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

একটা সুযোগ বদলে দিতে পারে পুরো একটা ভবিষ্যৎ।সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহযোগিতায় ছায়াতল বাংলাদেশের “Mobile Repairing...
14/05/2026

একটা সুযোগ বদলে দিতে পারে পুরো একটা ভবিষ্যৎ।
সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহযোগিতায় ছায়াতল বাংলাদেশের “Mobile Repairing Training Center” আজ পথশিশু ও সুবিধাবঞ্চিত কিশোরদের হাতে তুলে দিচ্ছে দক্ষতার শক্তি।

সহায়তা শুধু দান নয়,
সঠিক সময়ে সঠিক পাশে দাঁড়ানোই একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তোলে।

A single opportunity can transform an entire future.

With the support of Sabrina Memorial Foundation, Chayatal Bangladesh’s “Mobile Repairing Training Center” is empowering underprivileged and street children with valuable technical skills for a self-reliant future.

Support is not just about charity,
standing beside someone at the right time is what truly helps them become independent

যেখানে অনেকেই চোখ ফিরিয়ে নেয়,সেখানেই কিছু মানুষ হাত বাড়িয়ে দেয়।“এক মুঠো আহার”সহোযোগিতায়ঃ সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন।
10/05/2026

যেখানে অনেকেই চোখ ফিরিয়ে নেয়,
সেখানেই কিছু মানুষ হাত বাড়িয়ে দেয়।
“এক মুঠো আহার”
সহোযোগিতায়ঃ সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন।

04/05/2026

অপারেশন ছাড়াই সম্পূর্ণ সুস্থ আমিনুল ভাই! আলহামদুলিল্লাহ, সঠিক চিকিৎসায় বদলে গেলো একটি জীবন! 💙
​প্রস্রাবের রাস্তায় পাথর (স্টোন) ধরা পড়ায় বেশ দুশ্চিন্তায় ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্যান্য জায়গায় ডাক্তার দেখানোর পর তাকে বলা হয়েছিল— অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই!
​অপারেশনের ভয় আর দুশ্চিন্তা নিয়ে গত মার্চ মাসে এক আপার পরামর্শে তিনি আসেন আমাদের 'ঢাকা ক্লিনিকে'। আমাদের সম্মানিত চিকিৎসক, ডাক্তার সাইফুল্লাহ স্যার তার সব রিপোর্ট খুঁটিয়ে দেখেন এবং তাকে আশ্বস্ত করে বলেন, "টেনশনের কিছু নেই!"
​স্যারের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ সেবন শুরু করেন। সাথে বেশি করে পানি পান করা এবং দড়ি লাফানোর মতো কিছু সাধারণ নিয়ম মেনে চলেন। ফলাফল? আল্লাহর রহমতে আমিনুল ভাই এখন সম্পূর্ণ সুস্থ! তার আগের সেই শারীরিক সমস্যাগুলো এখন আর নেই। আজ তিনি আমাদের ক্লিনিকে এসেছিলেন কেবল ফলোআপের জন্য।
​সবচেয়ে আনন্দের বিষয় হলো— ঢাকা ক্লিনিকের পক্ষ থেকে আমিনুল ভাইয়ের এই চিকিৎসায় কোনো ডক্টর ভিজিট বা ফি নেওয়া হয়নি। শুধু তাই নয়, তার সুস্থ হওয়ার জন্য সম্পূর্ণ কোর্সের সব ওষুধও আমরা একেবারে বিনামূল্যে প্রদান করেছি! 💊🏥
​আপনাদের সুস্থতাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সঠিক চিকিৎসায় এবং নিয়মে যে অনেক জটিল রোগও অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, আমিনুল ভাই তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
​আপনার বা আপনার পরিচিত কারও এমন চিকিৎসা সেবা প্রয়োজন হলে, আজই যোগাযোগ করুন আমাদের ঢাকা ক্লিনিকে। আমরা আছি আপনার পাশে।
​📍 যোগাযোগের ঠিকানা: হিউম্যান এইড অ্যান্ড রিসার্চ ল্যাব দারুস সালাম ঢাকা।
📞 হেল্পলাইন: +8801941-440830
​ #ঢাকা_ক্লিনিক #বিনামূল্যে_চিকিৎসা #সুস্থতার_গল্প

ক্ষুধা বোঝে না সময়, বোঝে না পরিস্থিতি,তাই আমরা আছি, পাশে থাকার জন্য।
03/05/2026

ক্ষুধা বোঝে না সময়, বোঝে না পরিস্থিতি,
তাই আমরা আছি, পাশে থাকার জন্য।

26/04/2026

🏥 এসএমএফ (SMF) ক্লিনিক: আপনার স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার 🌸
​সাশ্রয়ী ও উন্নত মানের চিকিৎসা সেবা এখন আপনার হাতের নাগালে! ঢাকার দারুস সালাম এলাকায় অবস্থিত আমাদের ক্লিনিকে প্রতি সপ্তাহের মতো আজও অভিজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
​🩺 আজকের বিশেষত্ব: গাইনি সেবা
​আজ রবিবার আমাদের ক্লিনিকে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন। মা ও শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে আমরা বিশেষ যত্ন প্রদান করছি।
​📍 সেবা নিতে যারা আসছেন:
কল্যাণপুর বস্তি, মোহাম্মদপুর বস্তি এবং এর আশেপাশে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষের আস্থার নাম এখন এসএমএফ ক্লিনিক।
​📅 ক্লিনিকের সময়সূচী
​আমাদের ক্লিনিক সপ্তাহে ০৩ (তিন) দিন খোলা থাকে।
​✅ কেন আমাদের কাছে আসবেন?
​অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক।
​সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে সেবা।
​বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সঠিক পরামর্শ।
​আপনার বা আপনার পরিচিত কারো চিকিৎসার প্রয়োজন হলে চলে আসুন আমাদের ঠিকানায়। আমরা আছি আপনার পাশেই!
​📍 ঠিকানা: দারুস সালাম এলাকা (কল্যাণপুর ও মোহাম্মদপুর সংলগ্ন), ঢাকা।
​ #সাশ্রয়ী_চিকিৎসা #জনসেবা #দারুস_সালাম #ঢাকা

সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহোযোগিতায় "এক মুঠো আহার" গরীব শ্রমজীবী, খেটে খাওয়া মানুষদের জন্য!
25/04/2026

সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহোযোগিতায় "এক মুঠো আহার" গরীব শ্রমজীবী, খেটে খাওয়া মানুষদের জন্য!

23/04/2026

🌸 এক সাথে নতুন পথচলা: ডাইনিং হল উদ্বোধন 🌸
​আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি দিন! সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের অর্থায়নে 'সরেরহাট কল্যাণী শিশু সদন' এবং 'মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতন'-এর জন্য নবনির্মিত ডাইনিং হল-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 🏢✨
​আমাদের লক্ষ্য ছিল এতিম শিশু এবং অসহায় প্রবীণদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে আহারের ব্যবস্থা করা। আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ তা বাস্তবে রূপ নিল।
​📋 অনুষ্ঠানের বিস্তারিত:
​উদ্বোধনকারী ও প্রধান অতিথি: জনাব আবু সাইদ চাঁদ, এমপি (রাজশাহী-৬)।
​বিশেষ অতিথি: মোঃ শামছুল আলম, সাধারণ সম্পাদক, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশন।
​স্থান: সরেরহাট কল্যাণী শিশু সদন ও মমতাজ-আজিজ বৃদ্ধা নিকেতন।
​তারিখ: ২৩ এপ্রিল, ২০২৬।
​আমাদের এই পথচলায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ। এতিম শিশুদের মুখে হাসি ফোটানো আর প্রবীণদের শেষ জীবনে একটু স্বস্তি দেওয়ার এই ক্ষুদ্র প্রয়াস যেন আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের সকলের দোয়া কামনা করছি। ❤️

Address

Khulna
KHULNA GPO 9000 & KHULNA HEAD OFFICE 9100

Alerts

Be the first to know and let us send you an email when SMF Projects - Sabrina Memorial Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share