02/10/2026
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ❤️
খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দিয়েছিল ‘রাজকন্যা’ তুবা, এবার বদলে গেল তাদের জীবন। ছোট্ট মামনী সত্যি বাবার জন্য পুরো পরিবারের জন্য অনেক বড় নিয়ামত।
সামাজিক যোগাযোগমাধ্যমে তুবার সেই হৃদয়স্পর্শী দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। আজ সেই ছোট্ট তুবার পরিবারের পাশে দাঁড়াতে পেরে আলহামদুলিল্লাহ।
WAB Foundation এর পক্ষ থেকে তুবাকে স্কুল ব্যাগ, বই-খাতা, কলমের পাশাপাশি নতুন পোশাক উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে তুবার মা ও ছোট বোনের জন্যও নতুন পোশাক তুলে দেওয়া হয়।
সবচেয়ে আনন্দের বিষয় তুবার হাতেই তার বাবার কর্মসংস্থানের জন্য ব্যাটারি চালিত ভ্যানের চাবি তুলে দেওয়া হয়েছে।
আমরা চাই, তুবার বাবার জীবনে এই ভ্যান শুধু একটি উপার্জনের মাধ্যম না হয়ে পুরো পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করুক। তুবার পড়াশোনা যেন থেমে না যায়, তার স্বপ্নগুলো যেন ডানা মেলে এটাই আমাদের প্রত্যাশা।
উক্ত মহতী মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. আলী সুজা স্যার, WAB Foundation-এর স্বেচ্ছাসেবক ইমরান এইচ শুভ, ফিরোজ আহমেদ, সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় WAB Foundation-এর মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ইউএনও মহোদয়। তাঁর এই উৎসাহ আমাদের আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে ইন শা আল্লাহ।
তুবার জন্য দোয়া করবেন। ও এখন স্কুলে যাচ্ছে। আনন্দে আছে। ওর এই আনন্দ সারাজীবন থাকুক। দিনশেষে এটাই আমাদের সার্থকতা।
আলো আসবেই, ইন শা আল্লাহ। ❤️
#এসএমআকবর #তুবা #স্বাবলম্বীকরণ #মানবিকতা