শিশুদের জন্য আমরা

শিশুদের জন্য আমরা পুষ্পের মাঝে সুন্দর খুঁজি

সাম্প্রদায়িকতা নয় মানবতা আমাদের চালিকা শক্তি Financial support can help make activities more dynamic.

"শিশুদের জন্য আমরা" আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।২০১৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত উপকূলীয় এলাকায় উক্ত সংগঠনের উদ্যোগে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদ উল ফিতর ও ঈদ উল আযহায় নতুন ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ,দুর্গাপূজা নতুন বস্ত্র বিতরণ,শীতে শীতবস্ত্র ও কম্বল বিতরণ,মুক্তিযোদ্ধা ও গুনীজন সংবর্ধনা,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,কালা

বগী ফকিরকোনায় ঝরে পড়া রোধে "আমাদের স্কুল" পরিচালনা,করোনা মহামারিকালীন খাদ্য সামগ্রী বিতরণ,অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান,করোনা মহামারিতে বিনামূল্যে জরুরি অক্সিজেন সেবা প্রদান,দুর্যোগের পরবর্তী সময়ে জরুরি সাড়াদানে খাদ্য সহায়তা প্রদান,আর্থিক অস্বচ্ছল পরিবারকে চিকিৎসা সহায়তা প্রদান,বিনামূল্যে রক্তদান,বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্পেইন,বিনামূল্যে মেডিকেল ক্যাম্প,উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তালের চারা ও বীজ রোপণ,উপকূলীয় এলাকায় খাবার পানির সংকট দুরীকরনে "১ টাকায় পানি" প্রকল্প সহ সমাজের উন্নয়নে নানাবিধ প্রকল্প বাস্তবায়নের জন্য দক্ষিণ খুলনার মানুষের মনে ব্যাপক আস্হা অর্জন করেছে।

উক্ত কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে অত্র সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক,সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং সম্মানিত পরিচালনা পরিষদের আর্থিক সহযোগিতায়।এই ধারাবাহিকতা,বিভিন্ন সমাজসেবী,দানবীর,মানবিক গুণসম্পন্ন মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।চাইলে আপনিও এই সংগঠনের একজন গর্বিত সদস্য হতে পারেন এবং বিভিন্ন প্রকল্পে আর্থিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম কে আরো বেশি গতিশীল করতে সহযোগিতা করতে পারেন।

আমাদের স্লোগানঃপুষ্পের মাঝে সুন্দর খুঁজি,ওরা হাসলে আমরাও হাসি।

যোগাযোগঃ
বেলাল হোসেন
সভাপতি
শিশুদের জন্য আমরা সংগঠন
মোবাইল নং-০১৯১১৬৮৮৩৪৯

মুহাম্মদ আঃ জব্বার
সাধারণ সম্পাদক
মোবাইল নং-০১৯২৫২১৬৪৬৪

শামিনুর রহমান
সমন্বয়ক ও মুখপাত্র
মোবাইল নং-০১৯১১৬৩২১৯৬

প্রধান কার্যালয়ঃ
এ হক মার্কেট,নলিয়ান বাজার (গ্রামীণ টাওয়ারের পাশে), দাকোপ খুলনা।


"Shishuder Jonno Aamra" a voluntary organization dedicated to the service of humanity. Since its inception in 2015, the organization has been distributing new Eid clothes and Eid items to the poorest families in the coastal areas to improve the living standards of the people in the area. Distribution of new clothes, distribution of winter clothes and blankets in winter, reception of freedom fighters and meritorious people, reception of meritorious students, management of "our school" in Kalabagi Fakirkona, distribution of food items during Corona epidemic, provision of educational assistance to helpless students, free emergency services Provide emergency food assistance in post-disaster response, provide medical assistance to financially disadvantaged families, free blood donation, free blood test campaign, free medical camp, planting of palm saplings and seeds in coastal areas to tackle climate change, drinking water in coastal areas The people of South Khulna have gained great hope for the implementation of various projects for the development of the society including the project . The implementation of these activities is being done with the financial support of the esteemed Patron, Honorable Advisory Council and Honorable Governing Council of this organization. Our slogan: Find beautiful among the flowers, we smile when they smile. Contact:
Belal Hossain
President
Shishuder Jonno Aamra
Mobile No. 01911688349

Muhammad A. Jabbar
General Secretary
Mobile No-01925216464

Shaminur Rahman
Coordinator and spokesperson
Mobile No. 01911632196

Head Office:
A Haq Market, Nalian Bazar (next to Grameen Tower), Dakop Khulna.

🌿 আলহামদুলিল্লাহ! 🌿মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের হৃদয়ের খুব কাছের একটি স্বপ্ন আবারও নতুন করে জেগে উঠতে চলেছে।শিশু...
06/07/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿

মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের হৃদয়ের খুব কাছের একটি স্বপ্ন আবারও নতুন করে জেগে উঠতে চলেছে।

শিশুদের জন্য আমরা সংগঠন পরিচালিত কালাবগী ফকিরকোনায় অবস্থিত "আমাদের স্কুল", যা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকটা নিশ্চুপ হয়ে পড়েছিল, সেই স্কুল আবারও প্রাণ ফিরে পেতে যাচ্ছে।

এই স্কুলের সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দেওয়ায় শিশুদের জন্য আমরা সংগঠনের পৃষ্ঠপোষক, উপদেষ্টা মন্ডলী, কার্যনির্বাহী কমিটি ও সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

জেলা পরিষদের তত্ত্বাবধানে ঠিকাদারের মাধ্যমে বিদ্যালয়ের সংস্কারকাজ সম্পন্ন করা হবে। ইনশাআল্লাহ, কাজ শেষ হলে কালাবগী ফকিরকোনা দ্বীপের সুবিধাবঞ্চিত শিশুরা আবারও একটি নিরাপদ, সুন্দর ও আনন্দময় পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। যে শ্রেণিকক্ষগুলো একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত, সেখানে আবারও ভেসে উঠবে তাদের হাসি, স্বপ্ন আর নতুন দিনের প্রত্যয়।

আমাদের বিশ্বাস, একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়—এটি অসংখ্য শিশুর স্বপ্ন গড়ে তোলার কারখানা, একটি সুন্দর ভবিষ্যতের ভিত্তি। সেই স্বপ্ন আবারও জেগে উঠছে, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

এই মহৎ উদ্যোগে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাশে আছেন, সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন এই বিদ্যালয়কে ঘিরে উপকূলের প্রতিটি শিশুর স্বপ্ন আরও অনেক দূর এগিয়ে যেতে পারে।

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি শিশুর জীবনে। ❤️📚

প্রবাসে বসেও মাতৃভূমির কল্যাণে গৌরবময় অবদান রাখায় শিশুদের জন্য আমরা সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্...
26/06/2026

প্রবাসে বসেও মাতৃভূমির কল্যাণে গৌরবময় অবদান রাখায় শিশুদের জন্য আমরা সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক, আমাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় মানুষ জনাব, আব্দুল হাই আল হাদী মহোদয় কে
শিশুদের জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননা স্মারক তুলে দেয়ার মুহুর্ত।
মহান আল্লাহ আপনাকে আরো সম্মানিত, সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করুন, আমিন।

শোকবার্তা
18/05/2026

শোকবার্তা

দোয়া কামনা🤲
18/05/2026

দোয়া কামনা🤲

সময়ের খবর
14/05/2026

সময়ের খবর

দৈনিক পূর্বাঞ্চল এবং সময়ের খবরে প্রকাশিত
14/05/2026

দৈনিক পূর্বাঞ্চল এবং সময়ের খবরে প্রকাশিত

https://www.banglanews24.com/saradesh/news/bd/1653758.details?fbclid=IwdGRzaARu9PBjbGNrBG700GV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX...
11/05/2026

https://www.banglanews24.com/saradesh/news/bd/1653758.details?fbclid=IwdGRzaARu9PBjbGNrBG700GV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHmGsy0pWjuDmtJpxrin814-7XqCdNovIYRR8kfurvgJFpMToQIz1OlL2dQeM_aem_MIMYag1NSriNGcBb3cvA_w

খুলনা: সুবিধাবঞ্চিত শিশু ও উপকূলীয় অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন “শিশুদের জন্য আমরা”-এর ৬১ সদস্য...

প্রেস বিজ্ঞপ্তিঃএতদ্বারা, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাকোপের প্রত্যন্ত অঞ্চলে, জনমানুষের কল্যাণে নিবেদিত...
10/05/2026

প্রেস বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দাকোপের প্রত্যন্ত অঞ্চলে, জনমানুষের কল্যাণে নিবেদিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন "শিশুদের জন্য আমরা" এর গঠনতন্ত্র অনুযায়ী এবং স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে সংগঠনের সম্মানিত পৃষ্ঠপোষক মহোদয়গন ও সম্মানিত উপদেষ্টা মন্ডলীগনের সাথে পরামর্শ ও সর্বসম্মতিক্রমে আগামী ০৩ (তিন) বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।

দায়িত্বপ্রাপ্ত সকলকে আন্তরিক অভিনন্দন।

এতদ্বারা “শিশুদের জন্য আমরা” সংগঠনের সকল সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং সদ্য সাবেক কার...
27/04/2026

এতদ্বারা “শিশুদের জন্য আমরা” সংগঠনের সকল সম্মানিত পৃষ্ঠপোষকবৃন্দ, সম্মানিত উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ এবং সদ্য সাবেক কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠনের সার্বিক সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৯/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০০ ঘটিকায় সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপে জরুরি অনলাইন সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় আপনার উপস্থিতি ও সদয় মতামত প্রদানের জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো। আশা করি, আপনি উক্ত সভায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদানের মাধ্যমে সংগঠনের সার্বিক কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকঃ https://chat.whatsapp.com/BkvvvVrYAn4FU2eGHmMv4P?mode=gi_t

Address

Khulna
9273

Alerts

Be the first to know and let us send you an email when শিশুদের জন্য আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিশুদের জন্য আমরা:

Shortcuts

Share