10/07/2026
হাসিমাখা কিছু মুহূর্ত, ভালোবাসায় ভরা একটি বিকেল। 💚
Come for Road Child, GSTU শাখার উদ্যোগে আয়োজিত "ফল উৎসব ২০২৬" সফলভাবে সম্পন্ন হয়েছে।
শিশুদের উচ্ছ্বসিত হাসি, আনন্দঘন মুহূর্ত আর ভালোবাসায় ভরা প্রতিটি ক্ষণ আমাদের এই আয়োজনকে করে তুলেছে আরও অর্থবহ।
ফল বিতরণের পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির এই ছোট্ট উদ্যোগে সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে।
এই আয়োজন সফল করতে সহযোগিতা করা সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, ক্লাব সদস্য এবং শুভানুধ্যায়ীদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
প্রতিটি ছবিই সাক্ষী হয়ে থাকবে শিশুদের হাসিমুখ, আমাদের ভালোবাসা এবং একসাথে সুন্দর কিছু করার অঙ্গীকারের। 💚