09/11/2025
***আনছার মাহমুদ স্মৃতি সংস্থার উদ্যোগে," সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট " পরিচালিত ফেরদৌসি প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচীতে অত্র তালা উপজেলার যাকাত প্রাপ্ত ৫০০ পরিবারকে প্রতি বুধবার একজন এমবিবিএস ডাক্তার দ্বারা প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়ার সাথে তাদের ফ্রি মেডিসিন সরবরাহ করা হয়।
#এছাড়াও যারা ক্রনিক রোগে(ডায়াবেটিস,হাইপারটেনশন,স্ট্রোক, হার্ট ডিজিজ) আক্রান্ত তাদের প্রতিমাসে ফুল ডোজের মেডিসিন ফ্রিতে সরবরাহ করা হয়।
#প্রতিমাসে একজন স্বাস্থ্য সহকারী মহিলাদের মাঝে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে তাদের মাঝে স্বাস্থ্য বার্তা পৌঁছায় দেন।
এমন সমাজসেবা মূলক কাজে আপনাদের অনুপ্রেরণা & সহযোগীতা আমাদের মূল চালিকাশক্তি। ❤️