Pedon

Pedon The Students Welfare Organization of Soil, Water and Environment Discipline, Khulna University.

"Pedon" is an organization of Khulna University, run by the students of Soil, Water and Environment Discipline. "Pedon" works for the development of the students on educational, cultural, and other socio-economic aspects. It also organizes workshops, seminars and competitions related to the Discipline for building awareness as well as for the educational and managerial development of the students.

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের Soil, Water and Environment Discipline-এর শিক্ষার্থী সংগঠন PEDON কর্তৃক অনুষ্ঠিত “Opportunities t...
18/04/2026

‎খুলনা বিশ্ববিদ্যালয়ের Soil, Water and Environment Discipline-এর শিক্ষার্থী সংগঠন PEDON কর্তৃক অনুষ্ঠিত “Opportunities to Study in Japan” শীর্ষক সেমিনারটি আজ খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জাপানের University of Yamanashi-এর Associate Professor Dr. Ryota Kataoka এবং সেশনটি সঞ্চালনা করেন সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের Associate Professor Dr. Md. Tareq Bin Salam।
‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত Open Discussion & Question Session অনুষ্ঠিত হয়, যেখানে জাপানে উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, গবেষণা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
‎এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।



16/04/2026

Are you Ready...!


Pedon

🎉✨ শুভ নববর্ষ ১৪৩৩ 🎉✨ নতুন বছরে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
13/04/2026

🎉✨ শুভ নববর্ষ ১৪৩৩ 🎉✨ নতুন বছরে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

🎉✨ শুভ নববর্ষ ১৪৩৩ 🎉✨ নতুন বছরে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
13/04/2026

🎉✨ শুভ নববর্ষ ১৪৩৩ 🎉✨ নতুন বছরে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।


খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ এ -লৌহ গোলক নিক্ষেপ - প্রথম স্থান, চাকতি নিক্ষেপ - তৃতীয় স্থানঅধিকা...
12/04/2026

খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ এ -
লৌহ গোলক নিক্ষেপ - প্রথম স্থান, চাকতি নিক্ষেপ - তৃতীয় স্থান
অধিকার করেছেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন 'পেডন কমিটি-২০২৫' এর বিগত প্রেসিডেন্ট মো: সোহানুর রহমান।
এছাড়াও পেডনের বর্তমান কমিটির সদস্য আবু তালহা বিশ্বাস (২৫ ব্যাচ) দ্বিতীয় স্থান- বর্শা নিক্ষেপে অধিকার করেছে।
পেডনের পক্ষ থেকে তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉✨

Pedon ❤️✨

🎉 "SWE Athletics Fest 2026" সফলভাবে সম্পন্নঃসয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স...
02/04/2026

🎉 "SWE Athletics Fest 2026" সফলভাবে সম্পন্নঃ
সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন PEDON এর আয়োজনে “SWE Athletics Fest 2026” অত্যন্ত সুশৃঙ্খল, উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২রা এপ্রিল, ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এই আয়োজন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, দলগত চেতনা ও ক্রীড়া মনোভাব পুরো অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
এই আয়োজন সফল করতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন—আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক এবং সকল অংশগ্রহণকারীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।👏✨🎉
ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বন্ধন ও ক্রীড়া সংস্কৃতি আরও বিকশিত হবে—এই প্রত্যাশা রইলো।

📣SWE Athletics Fest 2026 – ফলাফল ঘোষণা‎সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন ...
02/04/2026

📣SWE Athletics Fest 2026 – ফলাফল ঘোষণা

‎সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংগঠন PEDON এর আয়োজনে অনুষ্ঠিত “SWE Athletics Fest 2026” সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎📅 তারিখ: ০২ এপ্রিল, ২০২৬
‎📍 স্থান: কেন্দ্রীয় মাঠ, খুলনা বিশ্ববিদ্যালয়।

‎এই আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং চমৎকার ক্রীড়া নৈপুণ্যে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সকল প্রতিযোগীর আন্তরিক প্রচেষ্টা এবং ক্রীড়া-মানসিকতা সত্যিই প্রশংসনীয়।

‎🏆 ইভেন্টভিত্তিক ফলাফল:
‎🔹 ১০০ মিটার স্প্রিন্ট (ছেলে)
‎🥇 ১ম – Toufiq (Batch 26)
‎🥈 ২য় – Jubayer (Batch 25)
‎🥉 ৩য় – Mahtab (Batch 26)

‎🔹 ১০০ মিটার স্প্রিন্ট (মেয়ে)
‎🥇 ১ম – Prithi (Batch 26)
‎🥈 ২য় – Smriti (Batch 25)
‎🥉 ৩য় – Tasnim (Batch 26)

‎🔹 চাকতি নিক্ষেপ (ছেলে)
‎🥇 ১ম – Sohan (Batch 21)
‎🥈 ২য় – Fahim (Batch 26)
‎🥉 ৩য় – Junaed (Batch 25)

‎🔹 চাকতি নিক্ষেপ (মেয়ে)
‎🥇 ১ম – Mushfika (Batch 22)
‎🥈 ২য় – Shomapti (Batch 26)
‎🥉 ৩য় – Sara (Batch 26)

‎🔹 গোলক নিক্ষেপ (ছেলে)
‎🥇 ১ম – Sohan (Batch 21)
‎🥈 ২য় – Toufiq (Batch 26)
‎🥉 ৩য় – Fahim (Batch 26)

‎🔹 গোলক নিক্ষেপ (মেয়ে)
‎🥇 ১ম – Mushfika (Batch 22)
‎🥈 ২য় – Shomapti (Batch 26)
‎🥉 ৩য় – Oishi (Batch 26)

‎🔹 বর্শা নিক্ষেপ (ছেলে)
‎🥇 ১ম – Talha (Batch 25)
‎🥈 ২য় – Fahim (Batch 26)
‎🥉 ৩য় – Shohan (Batch 21)

‎🔹 বর্শা নিক্ষেপ (মেয়ে)
‎🥇 ১ম – Mushfika (Batch 22)
‎🥈 ২য় – Prithi (Batch 26)
‎🥉 ৩য় – Sh*thi (Batch 26)

‎🔹 ভারসাম্য দৌড় (মেয়ে)
‎🥇 ১ম – Jarin (Batch 26)
‎🥈 ২য় – Oishi (Batch 24)
‎🥉 ৩য় – Shomapti (Batch 26)

সকল বিজয়ী ও অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন।✨🎉
‎আয়োজনকে সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছে এবং সকল অংশগ্রহণকারী—সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। ভবিষ্যতেও এমন প্রাণবন্ত আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া চর্চা ও সম্প্রীতি আরও জোরদার হবে—এই প্রত্যাশা রাখছি।


Eid Mubarak!✨🌙🎉
20/03/2026

Eid Mubarak!✨🌙🎉

বিসমিল্লাহির রাহমানির রাহিমপ্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভুঁইয়া স্যারের স্মরণে দোয়া অনুষ্ঠান ও SWE ডিসিপ্লিনের ইফতার মাহফ...
28/02/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভুঁইয়া স্যারের স্মরণে দোয়া অনুষ্ঠান ও SWE ডিসিপ্লিনের ইফতার মাহফিল-২০২৬ গতকাল যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ড. আব্দুল মান্নান এবং ছাত্র বিষয়ক পরিচালক জনাব ড. নাজমুস সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান ড. মোহাম্মদ জাবের হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সাফায়েত হোসাইন ইমন ও সেক্রেটারি মোঃ তাকদিউর রহমান মুকুট, ডিসিপ্লিনের শিক্ষার্থী সংগঠনের সভাপতি জাহিদুর রহমান রাজিবসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য অতিথিবৃন্দ।
অতিথিবৃন্দের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা,বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীসহ অনেকেই মরহুম স্যারের স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং তাঁর কর্মময় জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মরহুম স্যারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করা হয়, যা সকলের অংশগ্রহণে এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।
পেডনের সাথে SAAKU এর এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।


Pedon

Address

Soil, Water And Environment Discipline, Khulna University
Khulna
9208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pedon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pedon:

Share