২০১৪ সালে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আগুয়ান-৭১ এর পথচলা। “ভালো থেকো বাংলাদেশ” শীর্ষক স্লোগানকে সামনে রেখে খুলনা থেকে যাত্রা শুরু করে বর্তমানে বাংলাদেশের দশটি জেলায় আগুয়ান-৭১ এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। তরুণদের হাত ধরে আমাদের যাত্রা শুরু হলেও বাংলাদেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধরূপ আগুয়ান-৭১। আগুয়ান-৭১ এর প্রত্যেক সদস্য, শুভাকাঙ্ক্ষী এই নতুন বাংলাদেশের কারিগর।
দেশ নিয়ে যাদের ভাবনা আছে, কেবল
ভাবনা’ই নয় যারা দেশের জন্য ভালো কর্মকাণ্ডে অবদান রাখতে চায় তাদের জন্য আগুয়ান-৭১ একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম। আমরা বিশ্বাস করি মানুষের জন্য কেবল কিছু করা’ই সমস্যার একমাত্র সমাধান নয়। বরং মানুষের হয়ে সত্য ও ন্যায্য কথা বলা’ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানুষকে সাহায্যের পাশাপাশি জনগণের অধিকার নিয়ে আওয়াজ তোলা; অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কণ্ঠ জাগ্রত করা’ও আমাদের অন্যতম প্রধান কার্যক্রম। রাজনীতি দ্বারা শাসিত আমাদের এই রাষ্ট্রে তরুণ সমাজকে সামাজিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।
বাংলাদেশকে ভালো রাখতে আগুয়ান-৭১ আপোষহীন। আগুয়ান-৭১ বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে দৃঢ় প্রত্যয়ী। নতুন বাংলাদেশ গড়ার এই লক্ষ্যে আমরা আপনাকেও প্রত্যাশা করছি।
জয় আগুয়ান! জয় ৭১!
ভালো থেকো বাংলাদেশ।
আগুয়ান-৭১ এর কার্যক্রম || অতীতে আগুয়ান-৭১ কি কি করেছে-
- তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবং জামালপুরের মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যার প্রতিবাদে আন্দোলন।
- মেডিকেলসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন।
- সুন্দরবনে বাঘ ও বৃক্ষ রক্ষার দাবিতে আন্দোলন।
- ঈদে বিভিন্ন জেলার অধিকার বঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ।
- শীতে বিভিন্ন জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।
- অধিকার বঞ্চিত শিশুদের জন্য শিক্ষা কার্যক্রম।
- বিভিন্ন জেলার অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
- খুলনার ইতিহাসের সব থেকে বড় বাংলাদেশের পতাকা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পতাকাযাত্রা।
- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সেমিনার ও বৃক্ষ রোপণ অভিযান কার্যক্রম।
- আগুনে ক্ষতিগ্রস্থ খুলনার খালিশপুরে বিহারি ক্যাম্পে তাৎক্ষনিক ত্রাণ বিতরণ কার্যক্রম।
- বিভিন্ন জেলায় ব্লাড ব্যাংক তৈরির প্রক্রিয়া চলছে।
-আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন। -বিভিন্ন জাতীয় দিবস উদযাপন খালিশপুরে পাটকল শ্রমিকদের ন্যায্য অধিকারের আন্দোলনে সংহতি প্রকাশ ও আন্দোলন।
এছাড়াও দেশের বিভিন্ন প্রয়োজনে আগুয়ান-৭১ নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।