স্বাপ্নিক-Swapnik

স্বাপ্নিক-Swapnik এটা একটি সেচ্ছাসেবী সংগঠন। আমাদের উদ্দেশ্য নতুন কিছু করা।

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগিরা।যেখানে প্রথম স্থান অধিকার করেছে "বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা"  এবং দ্বিতীয় স্থ...
16/04/2026

যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার প্রতিযোগিরা।
যেখানে প্রথম স্থান অধিকার করেছে "বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বাবা" এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে "ঘটক"। বিজেতাদের পুরস্কার অতি দ্রুত তাদের কাছে পৌঁছে দেয়া হবে।

স্বাপ্নিকের সকল শুভানুধ্যায়ীর বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দায়ীত্বপ্রাপ্ত নতুন নির্বাহি পরিষদ(এক্সিকিউটিভ কাউন্সি...
15/04/2026

স্বাপ্নিকের সকল শুভানুধ্যায়ীর বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দায়ীত্বপ্রাপ্ত নতুন নির্বাহি পরিষদ(এক্সিকিউটিভ কাউন্সিল)- সদস্য বৃন্দের পরিচিতি প্রকাশ করা হলো। সংশ্লিষ্ট সকলকে যে কোন প্রয়োজনে এখন থেকে নতুন কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের নম্বর পেজের কন্ট্যাক্ট এ দেওয়া আছে।

শুভ নববর্ষ ১৪৩৩ 🪅🪔🎊স্বাপ্নিক আয়োজিত নতুন বর্ষ বরনের প্রথম প্রহর।
15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🪅🪔🎊
স্বাপ্নিক আয়োজিত নতুন বর্ষ বরনের প্রথম প্রহর।

14/04/2026

স্বাপ্নিকের সকল শুভানুধ্যায়ী কে বাংলা নববর্ষ-১৪৩৩ এর শুভেচ্ছা। নববর্ষের সেই চিরায়ত প্রবাদবাক্যের মত পুরোনোকে ধুয়ে মুছে নতুনের আবাহন এবং নতুনকে ধারণ করার ধারাবাহিকতায় সংগঠনের সকল অনুসরণকারী এবং শুভাকাঙ্খীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের প্রিয় সংগঠনের দীর্ঘ ৮ বছরের পথচলায় এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের সমন্বয়ে গঠিত নির্বাহি পরিষদ আজ তাদের দায়িত্ব হস্তান্তর করেছে। নতুন নির্বাহি পরিষদের কাছে আজ সংগঠন পরিচালনার সার্বভৌম দায়িত্ব অর্পিত হয়েছে।

বিদায়ী নির্বাহি পরিষদের সদস্যবৃন্দঃ
১। নিলয় বিশ্বাস
২।শাওন চক্রবর্তী
৩।অপূর্ব বিশ্বাস
৪।রাজীব বালা
৫। রিপন মন্ডল
৬।দেবপ্রসাদ বিশ্বাস
৭।অবিনাশ মন্ডল
৮।হিমেল বিশ্বাস
৯।তন্ময় মন্ডল
১০। দীপেন্দু মজুমদার

নতুন নির্বাহি পরিষদের সদস্য বৃন্দঃ

১। তীর্থদীপ ঢালি
২। কৃষ্ণা বিশ্বাস
৩।অম্লান বিশ্বাস
৪।জয়ানন্দ মন্ডল
৫। নির্ঝর বিশ্বাস

নতুন নির্বাহি পরিষদের প্রতি সকলের সুদৃষ্টি এবং শুভাকামনা প্রত্যাশা রইলো। ধন্যবাদ

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে।কাল মঙ্গলবার সকাল ঠিক ৮ ঘটিকায় সবার নিমন্ত্রন রইল।স্থান: বান্দা সার্বজনি...
13/04/2026

বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে।
কাল মঙ্গলবার সকাল ঠিক ৮ ঘটিকায় সবার নিমন্ত্রন রইল।
স্থান: বান্দা সার্বজনিন পুজা মন্দির প্রাঙ্গন।

12/04/2026

আপনারা সবান্ধবে আমন্ত্রিত।

শুভ নববর্ষ ১৪৩৩! 🌸আসছে পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। এবারের বৈশাখ হোক অনন্য! মঙ্গল শোভাযাত্রা আর যেমন খুশি তেমন সাজ...
09/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! 🌸
আসছে পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। এবারের বৈশাখ হোক অনন্য! মঙ্গল শোভাযাত্রা আর যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার রঙে মেতে উঠতে আপনারা সবাই আমন্ত্রিত।

📍 স্থান: বান্দা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ।

🗓️ তারিখ: ১৪ই এপ্রিল (১লা বৈশাখ)।

🕗 সময়: সকাল ৮:০০ টা।

আসুন, রঙ আর আনন্দে মিলেমিশে এক হই! 🐯🎨

আমরা তোমাদের ভুলবোনা............
20/02/2026

আমরা তোমাদের ভুলবোনা............

মানুষের জন্য স্বাপ্নিক-Swapnik জরুরি প্রয়োজনে  এক ব্যাগ রক্ত হয়ে ওঠে মহামূল্যবান। স্বাপ্নিক- রক্তদান কর্মসূচির আওতায় দীর...
20/01/2026

মানুষের জন্য স্বাপ্নিক-Swapnik

জরুরি প্রয়োজনে এক ব্যাগ রক্ত হয়ে ওঠে মহামূল্যবান। স্বাপ্নিক- রক্তদান কর্মসূচির আওতায় দীর্ঘদিন ধরেই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে এই গুরুতর কাজটি করে চলেছে সাধারণ মানুষের জন্য। বিগত সময়ে উল্লেখযোগ্য সংখ্যক ব্যাগ রক্ত আমরা ম্যানেজ করেছি। আজ, দরকারি সময়ে মানুষের মনে প্রথমেই আসে @স্বাপ্নিক এর নাম। এই কাজে নি:সন্দেহে ধন্যবাদ পাওয়ার দাবিদার সেই সব মহৎপ্রাণ রক্তদাতারা যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই মানবিক কাজে অংশগ্রহন করে চলেছেন নিয়মিত। নিজের শরীরের রক্তের বিনিময়ে বাচিয়ে চলেছেন অন্যের প্রাণ, সুস্থ করে চলেছেন নাম না জানা অসহায় রোগীদের।

#আমাদের আহ্বান:

আমাদের শুভাকাঙ্ক্ষী, অনুসরণকারী যাদের বয়স ১৮ এর বেশি এবং সুস্থ, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, মানবিক কাজে অংশ নিতে নিজের ব্লাড গ্রুপ জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিজের নামটি লিস্টেড করিয়ে নিন। নিজের প্রয়োজনে যেমন আমাদের পাবেন আশা করি অন্যের প্রয়োজনেও আপনাকে পাওয়া যাবে, লাল ভালোবাসা সহ।
পরিশেষে সংগঠনের রক্তদাতা সকল সদস্য সহ সংগঠনের বাইরের সকল সম্মানিত মানবিক রক্তদাতাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা সংগঠনের অন্যতম সদস্য ডানপিটে রাজিব কে এই মহান দায়িত্ব পালনের জন্য।
#স্বাপ্নিক
#রক্তদান

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, মুক্তিবাহিনীর বীরত্ব কিংবা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় নিয়ে কোন সন্দেহ কখনোই ছিলোনা, আজও নেই।...
16/12/2025

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, মুক্তিবাহিনীর বীরত্ব কিংবা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় নিয়ে কোন সন্দেহ কখনোই ছিলোনা, আজও নেই। দেশের সকল স্বাধীনতাকামী দেশপ্রেমিক জনগনকে স্বাপ্নিকের পক্ষ থেকে জানাই বিজয়ের শুভেচ্ছা।

Address

Vill: Banda, Post: GhonaBanda, Thana: Dumuria
Khulna
9251

Alerts

Be the first to know and let us send you an email when স্বাপ্নিক-Swapnik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to স্বাপ্নিক-Swapnik:

Share