Khulna District Red Crescent

Khulna District Red Crescent Help the people we are ready to helping helping any situation like cyclon, sydor .

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে 'উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প'র আওতায় পাইকগাছ...
29/08/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে 'উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প'র আওতায় পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ০৮ ও ০৯ ওয়ার্ডে -WDMC (ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির) দুইটি বিশেষ সভা অদ্য ২৯ আগস্ট-২০২৬ খ্রি. তারিখ শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

উভয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলার সুযোগ্য সেক্রেটারি এস. এ. রহমান বাবুল।

সভায় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এম. এ. মান্নান বাবলু, ইউনিট লেভেল অফিসার-ULO মোঃ তারিকুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রাম অফিসার ইলিয়াছ শাহ, WDMC এর ০৮ ও ০৯ নং ওয়ার্ডের সভাপতি ও কমিউনিটি অর্গানাইজারগণ।

সভা থেকে দুইটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের মোট ৪০ জন উপকারভোগী মহিলাকে (প্রত্যেকে নগদ ৮,০০০/- টাকা পাবেন) 'উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস শীর্ষক' প্রশিক্ষণার্থী হিসেবে নির্ধারণ করা হয়।

Bangladesh Red Crescent Society(BDRCS)

24/08/2026
আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণআকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্যোগকবলিত পরিবারের মা...
22/08/2026

আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্যোগকবলিত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের প্রশাসক জনাব এস. মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু।

সভাপতিত্ব করেন খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস. এ. রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার তরিকুল ইসলামসহ খুলনা জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব প্রধান কাজী তাহাসিন হাসান অংকন, উপ-যুব প্রধান-১ সাইফুদ্দিন আহমেদ, উপ-যুব প্রধান-২ নাহিদ গাজীসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ।

দুর্যোগের কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জরুরি প্রয়োজনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়াই রেড ক্রিসেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এই ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সহমর্মিতা, মানবিকতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

📍 আয়োজনে: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট
📅 তারিখ: ২২ আগস্ট ২০২৬

১৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট কর্তৃক পরিচালিত ‘উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ...
21/08/2026

১৯ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির খুলনা জেলা ইউনিট কর্তৃক পরিচালিত ‘উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাস কর্মসূচি (CDRRnCAP)’-এর অধীনে পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে দেলুটি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হয়। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে নিবিড় আন্তঃসংস্থা সমন্বয় সাধন করে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার এবং একজন স্বাস্থ্য সহকারীর সরাসরি তত্ত্বাবধানে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাপত্র প্রদান করা হয়। এর ফলে স্থানীয় দরিদ্র মানুষ নিজ এলাকাতেই সরকারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণের সুযোগ লাভ করেন, যা তাদের মূল্যবান সময় ও যাতায়াতসহ আনুসঙ্গিক অর্থ সাশ্রয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে।
​উক্ত স্বাস্থ্য কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সম্মানিত সেক্রেটারি এস. এ. রহমান বাবুল। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারি উপজেলা স্বাস্থ্য অবকাঠামো এবং স্থানীয় কমিউনিটির মধ্যে এক সুদৃঢ় প্রাতিষ্ঠানিক বন্ধন ও টেকসই যোগাযোগের ক্ষেত্র তৈরি হয়েছে। উক্ত ত্রিভূজ সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে প্রকল্প মেয়াদ সমাপ্তির পরেও কমিউনিটির দুস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই ভিত্তি হিসেবে কাজ করবে।

তাপদাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় খুলনায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)...
15/08/2026

তাপদাহের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় খুলনায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), খুলনা জেলা ইউনিটের উদ্যোগে এবং Danish Red Cross-এর সার্বিক সহযোগিতায় “Training on Heat Health Preparedness, Anticipatory Action and Response” (তাপদাহের স্বাস্থ্যঝুঁকি বিষয়ক আগাম কার্যক্রম ও সাড়া প্রদান) শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি হয়েছে।

গত ১১ আগস্ট ২০২৬ তারিখে সকাল ১১টায় খুলনা মহানগরীর CSS Ava Center-এ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালা ১৩ আগস্ট ২০২৬ তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস এ রহমান বাবুল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য এম এ মান্নান বাবলু, মোঃ রাজীব হুমায়ুন রাজু ও শেখ ফারুক, প্রোগ্রাম ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, সিইএ ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম, প্রজেক্ট অফিসার মোঃ নাজমুল হক, আজীবন সদস্য রোটারিয়ান শফিকুর রহমান তুহিন, ইউনিট লেভেল অফিসার মোঃ তরিকুল ইসলাম এবং সিটি ইউনিটের সাবেক যুব প্রধান ও সিইএ প্রশিক্ষক রুনা আক্তার লতা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের ২০ জন যুব সদস্য অংশগ্রহণ করেন।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে তাপদাহের স্বাস্থ্যঝুঁকি, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী শনাক্তকরণ, তাপদাহ মোকাবিলায় আগাম প্রস্তুতি, Anticipatory Action, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

১৩ আগস্ট সমাপনী দিনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি জনাব এস. এ. রহমান বাবুল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আরিফা হাসনাত আলী, হেড অব প্রোগ্রাম, ড্যানিশ রেড ক্রস; সাইদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার; মোঃ নাজমুল হক, প্রজেক্ট অফিসার; আমিরুল ইসলাম, সিইএ ম্যানেজার; অভিষেক বড়ুয়া, প্রজেক্ট ম্যানেজার এবং রাশেদ হোসেন, সহকারী প্রজেক্ট অফিসার, সদর দপ্তর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তরিকুল ইসলাম, ইউনিট লেভেল কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।

তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি দিন দিন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে শিশু, বয়স্ক, শ্রমজীবী মানুষ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর তাপদাহের প্রভাব কমাতে আগাম প্রস্তুতি, সচেতনতা, ঝুঁকি শনাক্তকরণ এবং দ্রুত সাড়া প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রশিক্ষণের মাধ্যমে যুব স্বেচ্ছাসেবকদের তাপদাহজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দুর্যোগ সংঘটিত হওয়ার আগেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তাঁদের প্রস্তুতি আরও শক্তিশালী হয়েছে।

তিন দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক, কর্মকর্তা, Danish Red Cross-এর প্রতিনিধিবৃন্দ এবং অংশগ্রহণকারী যুব স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

Bangladesh Red Crescent Society(BDRCS)

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের যুব সদস্য সংগ্রহ কার্যক্রমের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।সাক্ষাৎকার কা...
09/08/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের যুব সদস্য সংগ্রহ কার্যক্রমের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকার কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ফারুক, প্রজেক্ট অফিসার মো. জহিরুল ইসলাম ও সৈয়দ এনায়েত, যুব প্রধান কাজী তাহসিন হাসান অংকন সহ যুব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সাক্ষাৎকার শেষে নতুন স্বেচ্ছাসেবকদের রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও স্বেচ্ছাসেবী হিসেবে করণীয় সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

নতুন স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ ও উদ্যমে মানবতার সেবায় খুলনা জেলা ইউনিটের কার্যক্রম আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা৷

Bangladesh Red Crescent Society(BDRCS) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি | খুলনা জেলা ইউনিট

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট ও খুলনা সিটি ইউনিটের পক্ষ থেকে নগরী...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিট ও খুলনা সিটি ইউনিটের পক্ষ থেকে নগরীর শিববাড়ি মোড়স্থ 'জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে' পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মঞ্জু মহোদয়, উভয় ইউনিটের আজীবন সদস্যবৃন্দ, কর্মকর্তা, যুব প্রধান, যুব সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অন...
20/07/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পী, প্রশাসক, খুলনা জেলা পরিষদ এবং চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আশরাফুল আলম নান্নু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট।

এছাড়াও উপস্থিত ছিলেন এস এ রহমান বাবুল, সেক্রেটারি, খুলনা জেলা ইউনিট; কার্যনির্বাহী কমিটির সদস্য রেহনা আক্তার, বদরুদ্দোজা বাবুল, মঈনুর রহমান মইন, রাজিব হুমায়ুন রাজু ও শেখ ফারুক; যুব প্রধান কাজী তাহসিন হাসান অঙ্কন এবং ইউনিট লেভেল অফিসার তারিকুল ইসলাম।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের যুব সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।যুব সদস্য হিসেবে নিবন্ধনের জন্...
17/07/2026

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের যুব সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

যুব সদস্য হিসেবে নিবন্ধনের জন্য:
১. নিচে দেওয়া লিংকে ক্লিক করে Google Form পূরণ করুন।
২. ফর্ম সাবমিট করার পর কনফার্মেশন বার্তায় (Confirmation Message) দেওয়া WhatsApp Group-এ যুক্ত হয়ে যান।

🔗
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfXt0y03Tdi4HUjMvJiraQh4Lhls4RrO4z-LXj8QbP9WjSMeQ/viewform?usp=header

ফর্ম-সংক্রান্ত যেকোনো জটিলতা বা তথ্য জানার প্রয়োজন হলে যোগাযোগ করুন:

খায়রুজ্জামান মঈন
বিভাগীয় প্রধান, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ
📞 ০১৪০৫৩৬১১৪০

অফিস:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিট
খুলনা জেলা পরিষদ ভবন, নিচতলা।

15/07/2026

বন্যাদুর্গত পরিবারের জন্য ডোনেট করে জরুরি সহায়তা পৌঁছে দিতে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে বিকাশ পেমেন্ট করুন ০১৮১১৪৫৮৫২১ নাম্বারে।

Address

KCC, Super Merket 2nd Floor Khulna
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Khulna District Red Crescent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khulna District Red Crescent:

Shortcuts

Share