13/03/2026
আসসালামু আলাইকুম।
প্রতিবছরের ন্যায় এই বছরও ইনশাআল্লাহ GKA এর পক্ষ থেকে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ রমজান, ১৮ মার্চ ২০২৬ তারিখে উক্ত ইফতার প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। সম্মানিত মডারেটর এবং কো-মডারেটর স্যারদের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশেষভাবে আমাদের সকলের শ্রদ্ধেয় Alumni ভাই/আপুদের উপস্থিতির বিষয়টি বিবেচনায় রেখেই তারিখটি নির্ধারণ করা হয়েছে।
উক্ত প্রোগ্রামটি সুন্দর ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জুনিয়র এবং সিনিয়র সকল ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আমাদের প্রিয় Alumni ভাই/আপুদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা যদি সময় করে উপস্থিত থাকেন, তবে ইনশাআল্লাহ আমাদের এই আয়োজনটি আরও আনন্দময় ও অর্থবহ হয়ে উঠবে এবং আমরা সবাই একসাথে একটি সুন্দর সময় কাটানোর সুযোগ পাব।
Place: Cheesy (5th Floor of Aarong at Eden Plaza, New Market, Khulna)