13/08/2026
একসময়ের সেরা স্মৃতিগুলো কেনো যেনো খুব বেশি আর্তনাদের কারণ হয়ে ওঠে। ঋদ্ভিক ১৮ 'র এক-একটি অঙ্গ আজও একে অপরকে খোঁজে- ডাকার কি সব বিচিত্র নাম-
বন্ধু, ভাই, বোন, প্রিয়তমা কিংবা এর থেকেও বেশি কিছু।
আপন জনের বিদায়ে কান্না আসে, কিন্তু কখনও যদি নাইবা জানি যে ওরা আমার আপন, ওরা আজ চলে যাচ্ছে, হয়ত জীবন কখনও শেষ দেখাটাও দেখার সুযোগ দিবে না- তাহলে কি সেই বিদায় কান্নায় থামে, থামে না, সেই বিদায় চায় বেশি কিছু। কত বেশি তা হয়ত বলা যাবে না, কিন্তু বেশি কিছু।
আজ আমার এক এক আত্না এক এক জায়গায়, কেওবা দূর পরবাসে, কেও বা নিজ জীবনের সন্ধানে, কেওবা হয়ত খুব কাছা কাছি, কিন্তু কোথাও কেও কেন নেই?
তোমায় যখন দেখি, তার চেয়েও বেশি দেখি যখন দেখি না -সুনীল গঙ্গোপাধ্যায়।
ভালো থাকুক আমার আপন জন।