02/06/2025
ব্লাড ব্যাংক অফ কালীগঞ্জ, ঝিনাইদহ এর সম্মানিত উপদেষ্টা লায়ন বি.এম সাইদুজ্জামান সবুজ এর ব্যক্তিত্ব ও পরিচয় পর্ব (১)
নাম: বি.এম সাইদুজ্জামান সবুজ
কালীগঞ্জ যুব সমাজকে নিয়ে দুস্থ ও অসহায় মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করে এবং কালীগঞ্জ যুব সমাজকে মাদক এর আখড়া থেকে মানবিক করে তুলেছেন। যুব সমাজ এর জন্য তিনি একজন রোল মডেল । তিনি অত্যন্ত সৎ মেধাবী কর্মনিষ্ঠা ন্যায়পরয়ন ব্যক্তিত্ব। ১৯৯৬ সাল থেকে ব্যবসার সাথে জড়িত। তিনি নিয়মিত একজন রক্তদাতা তিনি একজন স্বেচ্ছাসেবক ও উপদেষ্টা হিসাবে আছেন। কালীগঞ্জ ব্লাড ব্যাংক তার কালীগঞ্জের প্রত্যেকটা প্রোগাম নিজে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন। তিনি আমাদের একজন বড় ভাই বলে শেষ করলে অনেক কিছু বাকী থেকে যায়। আমাদের সংগঠনের কার্যক্রম মুমূর্ষু মানুষের রক্ত অনুসন্ধান করা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালিত করা। সবুজ ভাই আমাদের একজন বড় ভাই/বন্ধুর মতো আমাদের পাশে আছেন সব সময় স্বেচ্ছাসেবী কাজে/সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিকনির্দেশনা প্রদান করে থাকেন। ব্লাড ব্যাংক অব কালীগঞ্জের সকল স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা আপনাকে অনেক ভালবাসে শ্রদ্ধা করে। আমরা আপনাকে এভাবেই সবসময় পাশে পেতে চাই এই প্রত্যাশা করি।