গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ

  • Home
  • Bangladesh
  • Khulna
  • গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ

গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ

কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নওয়াপাড়া সরকারি কলেজে “নজরুল জয়ন্তী” উৎসব ২০২৫অগ্নিবীণা সংসদের উদ্যোগে ১২৬তম জন্মবার্ষিকীতে ...
01/06/2025

কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নওয়াপাড়া সরকারি কলেজে “নজরুল জয়ন্তী” উৎসব ২০২৫
অগ্নিবীণা সংসদের উদ্যোগে ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে “নজরুল জয়ন্তী উৎসব ২০২৫” অনুষ্ঠিত হলো যশোরের নওয়াপাড়া সরকারি কলেজে। কবির সাহিত্যিক, সংগীত এবং সমাজচেতনার অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান আয়োজন করে অগ্নিবীণা সংসদ। ২৫ মে ২০২৫ সকালে নওয়াপাড়া সরকারি কলেজে।

জন্ম: ১৩০৬ বঙ্গাব্দ, ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯)
স্থান: চুরুলিয়া, পশ্চিমবঙ্গ, ভারত

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবির বর্ণাঢ্য জীবন ও সাহিত্যচর্চার নানা দিক তুলে ধরা হয়। আলোচকরা বলেন, নজরুল একাধারে বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিপ্লবের কবি, সাম্যের কবি এবং মানবতার কণ্ঠস্বর। তাঁর লেখনীতে বারবার উঠে এসেছে ধর্মনিরপেক্ষতা, শোষণবিরোধিতা ও মানবমুক্তির আহ্বান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণা সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা। তিনি বলেন,
"নজরুল ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারী। সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর দীপ্ত উপস্থিতি আমাদের জাতিসত্তার শক্তি ও প্রেরণা। তিনি শুধু বিদ্রোহী নন, ছিলেন মানবতার কবি, সাম্যের কবি, যুগান্তরের দর্শন নিয়ে এগিয়ে আসা একজন সমাজচিন্তক।"

তিনি আরও স্মরণ করিয়ে দেন, নজরুল “আনন্দময়ীর আগমনে” কবিতার জন্য এক বছর কারাবরণ করেছিলেন—এটি তাঁর সংগ্রামী জীবনের এক উজ্জ্বল অধ্যায়। শৈশব-কৈশোর থেকে শুরু করে সেনাবাহিনীর জীবন, মসজিদের মুয়াজ্জিন থেকে চলচ্চিত্র পরিচালক—সবখানে নজরুলের প্রতিভার দীপ্ত ছাপ রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

এইচ এম সিরাজ, সভাপতি, অগ্নিবীণা সংসদ

কবি সাহানা সুলতানা, সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগ

যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা

অধ্যাপক রবিউল হাসান, অধ্যক্ষ, নওয়াপাড়া সরকারি কলেজ

আয়োজকগণ জানান, এই আয়োজন ভবিষ্যত প্রজন্মকে নজরুলচেতনায় উদ্বুদ্ধ করার এক প্রচেষ্টা। অনুষ্ঠানের শেষাংশে ছিল নজরুল সংগীত ও কবিতা আবৃত্তির পরিবেশনা, যা শ্রোতাদের আবেগতাড়িত করে তোলে।

কবি কাজী নজরুল ইসলাম স্বরণে নওয়াপাড়া সরকারি কলেজে ;  ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে-নজরুল স্বরণেঅগ্নিবীণা সংসদ কর্তৃক আয়োজি...
01/06/2025

কবি কাজী নজরুল ইসলাম স্বরণে
নওয়াপাড়া সরকারি কলেজে ;

১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে-নজরুল স্বরণে
অগ্নিবীণা সংসদ কর্তৃক আয়োজিত
" নজরুল জয়ন্তী " উৎসব-২০২৫

জন্ম: ১৩০৬ বঙ্গাব্দে-১১ জৈষ্ট/১৮৯৯ সালের ২৪ মে।

* অসাধারণ প্রতিভার এই মহান কবি তার দিপ্ত পদচারণা ছিল সাহিত্যের বিভিন্ন অঙ্গনে।
তিনি হাজারও গান সহ অসংখ্যা কবিতা, উপন্যাস, ছোটগল্প লিখেছেন
" আনন্দময়ী আগমনে " কবিতার জন্য ১ বছর জেল খেটেছেন

* শৈশব কৈশোর-তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করেছেন। ১৯১৭ সালে সেনা বাহিনীতে যোগদান করেন; অংশনেন ১ম বিশ্বযুদ্ধেও, মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ও ছিলেন, নিজের পরিচালিত চলচ্চিত্র-ধ্রুব-তে অভিনয় করেন, নিজেই গীতিকার সূরকার ছিলেন।

তিনি তারুণ্যের কবি,
প্রেমের কবি, বিদ্রোহী কবি, বিপ্লবের কবি, সাম্প্রদায়িক কবি, সাম্যবাদের কবি, তিনি দার্শনিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অগ্নিবীণা সংসদ এর সাংগঠনিক সম্পাদক মো.মঞ্জুর হোসেন ঈসা।
এতে উপস্থিত ছিলেন অগ্নিবীণা সংসদ এর সভাপতি এইচ এম সিরাজ, অগ্নিবীণা সংসদ এর ঢাকা বিভাগ এর সাংগঠনিক সম্পাদক কবি সাহানা সুলতানা, যশোর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, নওয়াপাড়া সরকারি কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক রবিউল হাসান।

কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসামানবাধিকার ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিজাতীয় কবি কাজী নজরুল ইসল...
01/06/2025

কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা
মানবাধিকার ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শ্রেণীচেতনা, সাম্যবাদী আদর্শ ও মানবিক দর্শনের আলোকে বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো “নজরুলের শ্রেণী চেতনা” শীর্ষক আলোচনা সভা।

৩১ মে ২০২৫, শনিবার বিকেল ৪টায় রাজধানীর ক্র্যাব মিলনায়তনে জাতীয় মানবাধিকার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি, সমাজবিজ্ঞানী ও শিকড়সন্ধানী লেখক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আবদুস সালাম মামুন। তিনি বলেন, “নজরুল চেতনা অনুসরণ করতে হবে। শ্রমিক শ্রেণির মুক্তির জন্য নজরুলের অবদান অনস্বীকার্য।”

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সংগঠক এইচ এম রেজাউল করিম তুহিন এবং ড. আবু তাহের এডভোকেট। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক প্রদীপ মিত্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি জামসেদ ওয়াজেদ, কোটাবিরোধী আন্দোলনের রূপকার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ, অধ্যাপক নায়লা ইসলাম, কবি তৌহিদুল ইসলাম কনক এবং এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

সভাপতির বক্তব্যে অধ্যাপক তামিজী বলেন, “নজরুল বিদ্রোহী কবি, সাম্যের কবি, শ্রেণিচেতন কবি। শোষক শ্রেণির বিরুদ্ধে তার কবিতা ছিল জাগরণের মশাল। অধিকারহারা মানুষের প্রতি নজরুলের ভালোবাসা আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”

অনুষ্ঠানে মো. আলতাব হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়।

এদিন মানবাধিকার ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য অগ্নিবীণা সংসদ এর সাংগঠনিক সম্পাদক, মায়ের ডাক ও জাতীয় মানবাধিকার সমিতির সক্রিয় কর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা-কে “কবি নজরুল স্মারক সম্মাননা” প্রদান করা হয়।

তিনি নজরুল গবেষণা, সাহিত্যচর্চা ও মানবাধিকারে তাঁর অব্যাহত অবদানের জন্য বিশেষভাবে প্রশংসিত হন।

তিন প্রজন্মের হাত ধরে বিলম্বিত প্রহরের মোড়ক উম্মোচন১৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ সোমবার বিকেল ৪:০০ ঘটিকার সময়সোহরাওয়ার্দী উদ্যা...
17/02/2025

তিন প্রজন্মের হাত ধরে বিলম্বিত প্রহরের মোড়ক উম্মোচন

১৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ সোমবার
বিকেল ৪:০০ ঘটিকার সময়
সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়
গ্রন্থ উন্মোচন মঞ্চে
কবি সাহানা সুলতানার প্রথম প্রকাশিত একক কাব্য গ্রন্থ""
""বিলম্বিত প্রহরে ""বই এর মোড়ক উন্মোচন কর হয় তিন প্রজম্মের হাত ধরে। কবি সাহানা সুলতানা, কবির মা এবং কন্যা।
হৃদয়ে পতাকা ২ মার্চ এর আয়োজনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম সামছুল আলম নিক্সন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি মাহামুদুল হাসান নিজামী, সাবেক রাস্ট্রদূত রফিকুল ইসলাম, কবি শিমুল পারভীন, কবি মুক্তা পারভীন, কবি লাবণ্য সীমা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মানবাধিকার নেতা মনিরুল ইসলাম, সোহেল মৃধা, জাতীয় জনতা ফোরাম এর সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিক তালুকদার, সংগঠক লিটন, কবি ইকবাল হোসেন, কবির বন্ধু স্বাধীন, নীলা, সংগীত শিল্পী নেহা সহ প্রমুখ।
অনুষ্ঠানে কবি সাহানা সুলতানার মা বলেন, আমি গর্বিত আমার বড় মেয়ে আজ আমাকে সন্মানিত করেছে। এত গুণী মানুষের পাশে আমার সন্তানের লেখা বই নিয়ে কথা বলতে পারছি, এরচেয়ে বড় কোন প্রাপ্তি আমার জীবনে নেই। আমি ওকে অনেক দোয়া করে দিলাম। এসময় লেখকের চোখ আনন্দে ছলছল করে চোখের পানি ঝড়ে।
বইটি প্রকাশ করেছেন আবুল খায়ের, প্রতিবিম্ব প্রকাশ,
প্রচ্ছদ করেছেন, এ, কে লাডু।
উৎসর্গ করেছেন কবি সাহানা সুলতানার সন্তান
শয়ন, নয়ন এবং সুমাইয়াকে।
কবি সাহানা সুলতানা হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি, একজন আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী এবং সংগঠক ও সমাজসেবী।
বইটি পাওয়া যাবে
প্রতিবিম্ব প্রকাশ
স্টল নং ৬১৬-১৭ তে।

Address

Khulna
9000

Telephone

01710224367

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গাংচিল সাহিত্য সাংস্কৃতি পরিষদ:

Share