উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থা- Realization Social Welfare Organization - RSWO

  • Home
  • Bangladesh
  • Khulna
  • উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থা- Realization Social Welfare Organization - RSWO

উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থা- Realization Social Welfare Organization - RSWO মানুষের অভাব, অসুস্থতা, দারিদ্র্যতা, অসহায়ত্ব উপলব্ধি করে আমাদের সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

ইয়াসমিন বেগম, বয়স - ৪৫ সেনহাটি,সরিষাপাড়া,দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যনসারে আক্রান্ত, চিকিৎসার ব্যায় বহন করতে পারছেনা। সে আমা...
18/09/2026

ইয়াসমিন বেগম, বয়স - ৪৫ সেনহাটি,সরিষাপাড়া,দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যনসারে আক্রান্ত, চিকিৎসার ব্যায় বহন করতে পারছেনা। সে আমাদের সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেছে,
উক্ত আবেদন কারিকে ৩০০০ টাকা আমাদের সংগঠন থেকে সাহায্য করা হলো।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর রহমতে সবাই  ভাল আছেন।নাম:  তায়েবা বয়স: ৮ মাস পিতা : রুহুল আমিন মাত...
18/09/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
নাম: তায়েবা
বয়স: ৮ মাস
পিতা : রুহুল আমিন
মাতা : মাহিনুর বেগম
মোবা: ০১৩১০৯৯৬৬৭০
গ্রামঃ মধ্য ডাঙ্গা, দৌলতপুর , খুলনা।

বাচ্চাটির নিউমোনিয়া এবং খিচুনি হয়ে ব্রেনের সমস্যা হয়ে যায়। বাচ্চাটির বর্তমান অবস্থা খুবই খারাপ গাজী মেডিকেলের আই. সি. ইউ তে ভর্তি আছে। বাচ্চাটির পিতা একজন রিকশাচালক তাই বাচ্চাটির চিকিৎসা চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না । তাই বাচ্চাটির পিতা আমাদের সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেছে উক্ত আবেদন কারিকে ৩০০০ টাকা আমাদের সংগঠন থেকে সাহায্য করা হলো।
সবাইকে ধন্যবাদ

27/08/2026

তিনজনের গল্প

এক গ্রামে হঠাৎ খবর ছড়িয়ে পড়ল—

“বাজারের পুরোনো সেতুটি নাকি ভেঙে পড়তে যাচ্ছে!”

খবরটা প্রথমে বলল একজন পথচারী।
সে বলল, “আমি শুনেছি, সেতুতে বড় ফাটল ধরেছে।”

দ্বিতীয়জন বলল,
“শুধু ফাটল নয়, নাকি যেকোনো সময় সেতুটা ধসে পড়বে!”

তৃতীয়জন তো আরও এক ধাপ এগিয়ে বলল,
“আমি নিজের চোখে দেখেছি—সেতুর নিচের মাটি পর্যন্ত নড়বড়ে হয়ে গেছে!”

কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে গেল।

দোকানদার দোকান বন্ধ করল।
স্কুলের ছাত্ররা অন্য রাস্তা দিয়ে যেতে শুরু করল।
কেউ বলল, “সেতু দিয়ে গেলে বিপদ!”
কেউ বলল, “সরকার কিছুই করছে না!”

এর মধ্যেই গ্রামের এক বৃদ্ধ ধীরে ধীরে সেতুর কাছে গেলেন।

তিনি দেখলেন—সেতুতে সত্যিই একটি ফাটল আছে।
কিন্তু সেটি পুরোনো।
আর সেতুর মূল কাঠামো সম্পূর্ণ নিরাপদ।

তিনি ইঞ্জিনিয়ারকে ডেকে পরীক্ষা করালেন।

ইঞ্জিনিয়ার বললেন—

“ফাটল আছে, মেরামত দরকার। কিন্তু সেতু ভেঙে পড়ার কোনো আশঙ্কা নেই।”

বৃদ্ধ তখন গ্রামের মানুষকে ডেকে বললেন—

“তোমরা জানো, খবর কীভাবে বড় হয়?

প্রথম ব্যক্তি যা দেখে, তা বলে।
দ্বিতীয় ব্যক্তি তার সঙ্গে নিজের ধারণা যোগ করে।
তৃতীয় ব্যক্তি সেই ধারণাকেই সত্য বলে ছড়িয়ে দেয়।

তারপর মানুষ সত্য যাচাই না করে আতঙ্ককে বিশ্বাস করে।”

সবাই চুপ করে রইল।

বৃদ্ধ আবার বললেন—

“একটি মিথ্যা খবরের পা নেই, কিন্তু মানুষের মুখ তাকে দৌড়ানোর শক্তি দেয়।”

সেদিন থেকে গ্রামের মানুষ একটি নিয়ম করল—

শুনলেই বিশ্বাস নয়।
দেখলেই সিদ্ধান্ত নয়।
আগে যাচাই, তারপর প্রতিক্রিয়া।

কারণ—

খবর দ্রুত ছড়ায়,
গুজব আরও দ্রুত ছড়ায়,
কিন্তু সত্যের পথটা একটু ধীর।

আর সেই ধীর পথেই হাঁটতে হয়—
যদি সত্যিই সত্যের কাছে পৌঁছাতে চান।

জাহানারা বেগম স্বামি - আলমগীর হোসেন, দেয়াড়া ৪ নং ওয়াড দিঘলিয়া, খুলনা, দুইটা কিডন নষ্ট হয়ে গেছে জরুরী চিকিৎসার প্রয়োজন, ত...
01/08/2026

জাহানারা বেগম স্বামি - আলমগীর হোসেন, দেয়াড়া ৪ নং ওয়াড দিঘলিয়া, খুলনা, দুইটা কিডন নষ্ট হয়ে গেছে জরুরী চিকিৎসার প্রয়োজন, তিনি আমাদের সংগঠনের কাছে সাহায্য চেয়েছেন উক্ত আবেদনকারীর হাতে উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে চিকিৎসার জন্য ৩০০০ টাকা প্রদান করা হলো।

❤️ আজ আমি রক্ত দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি—মানুষ মানুষের জন্য।এক ব্যাগ রক্ত আমার কাছে হয়তো মাত্র ১০-১৫ মিনিটের সময়, ...
07/07/2026

❤️ আজ আমি রক্ত দিয়েছি, কারণ আমি বিশ্বাস করি—মানুষ মানুষের জন্য।

এক ব্যাগ রক্ত আমার কাছে হয়তো মাত্র ১০-১৫ মিনিটের সময়, কিন্তু কারও কাছে এটি হতে পারে একটি নতুন জীবন, একটি পরিবারের হাসি, একটি মায়ের সন্তানের কাছে ফিরে আসা।

রক্তের কোনো কারখানা নেই।
মানুষের রক্ত কেবল মানুষের জীবনই বাঁচাতে পারে।

আজ আমি আমার সামর্থ্য অনুযায়ী একজন অচেনা মানুষের পাশে দাঁড়িয়েছি।
আপনিও পারবেন।

🩸 রক্ত দিন, ভয় নয়—ভরসা দিন।
🫶 রক্তদান করুন, মানবতার বন্ধনে যুক্ত হোন।
🌍 আজকের একটি স্বেচ্ছায় রক্তদান, আগামীকালের একটি প্রাণ বাঁচানোর অঙ্গীকার।

আমি রক্তদাতা, আপনি কবে?

#রক্তদান #স্বেচ্ছায়_রক্তদান #মানবতার_জন্য

দিঘলিয়া দক্ষিণ শেখপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে তামিম গতকাল এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছ...
26/06/2026

দিঘলিয়া দক্ষিণ শেখপাড়া নিবাসী মোহাম্মদ আব্দুর রহিমের ছেলে তামিম গতকাল এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে। এমন কঠিন সময়ে আমাদের সামান্য সহযোগিতাও তামিমের চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে।
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করি এবং তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

আমাদের উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উক্ত রুগীকে 3000 টাকা দেওয়া হলো!

25/06/2026

📢 সকল সদস্যদের সদয় অবগতির জন্য

আমাদের সংগঠনের বিকাশ নম্বর পরিবর্তন করা হয়েছে।

🔹 নতুন বিকাশ নম্বর: 01719777655

চলতি মাস থেকে সকল সদস্যকে তাদের মাসিক “সদকা” উক্ত নম্বরে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনাদের সুবিধার্থে গ্রুপের প্রোফাইলে নতুন নম্বরটি হালনাগাদ করা হয়েছে।

আসুন, আমাদের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নিয়মিত সহযোগিতা অব্যাহত রাখি।

ধন্যবাদান্তে,
সংগঠন পরিচালনা কমিটি

নাম মোঃ ইউসুফ আলী।গ্রামঃদেয়াড়া দিঘলিয়া আমাদের উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উক্ত  রুগীকে  ৫০০০ টাকা সাহায্য করা ...
19/06/2026

নাম মোঃ ইউসুফ আলী।
গ্রামঃদেয়াড়া দিঘলিয়া
আমাদের উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে উক্ত রুগীকে ৫০০০ টাকা সাহায্য করা হলো

ছোট্ট ছোট্ট শিশুদের মুখের দিকে তাকিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিন।

দীর্ঘ কয়েক বছর কাতারে প্রবাস জীবন কাটিয়ে পরিবারকে সচ্ছল রাখার চেষ্টা করেছেন মোঃ ইউসুফ আলী। কিন্তু আজ তিনি ভয়াবহ কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছেন। চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

আপনাদের সামান্য সহযোগিতা তার চিকিৎসা চালিয়ে যেতে এবং পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মানবতার ডাকে সাড়া দিন। আপনার সাহায্য একজন অসুস্থ মানুষ ও তার পরিবারের জন্য আশার আলো হতে পারে।

আল্লাহ তাআলা সকল দানশীল ব্যক্তিকে উত্তম প্রতিদান দান করুন এবং মোঃ ইউসুফ আলীকে পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর রহমতে সবাই  ভাল আছেন।নামঃ রিমন শেখ পিতা : শরিফুল শেখ মাতা : লাকি বে...
19/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
নামঃ রিমন শেখ
পিতা : শরিফুল শেখ
মাতা : লাকি বেগম
গ্রামঃ দিঘলিয়া ৩ নং ওয়ার্ড ,দিঘলিয়া, খুলনা।

তিনি দীর্ঘদিন যাবত মন্ডল মিলে কাজ করতেন। হঠাৎ একটি দুর্ঘটনায় তার মেরুদন্ডের হাড় ভেঙে যায়।এলাকাবাসী এবং বিভিন্ন স্থান থেকে টাকা উঠিয়ে তার অপারেশনের কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বর্তমানে তিনি টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না এবং ঔষধ খাওয়ার টাকা নাই । তাই সে আমাদের সংগঠনের কাছে সাহায্যের আবেদন করেছে।
আমাদের সংগঠন থেকে উক্ত রুগীকে ৩০০০ টাকা সাহায্য করা হলো
সবাইকে ধন্যবাদ
দোয়া করি সবাই ভাল থাকবেন।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই  ভাল আছেন।নামঃ ফিরোজা বেগম (বয়স-৪৩ বছর)স্বামীঃ মোঃ আমির খ...
11/06/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
নামঃ ফিরোজা বেগম (বয়স-৪৩ বছর)
স্বামীঃ মোঃ আমির খান
ঠিকানাঃ দৌলতপুর আমতলা মোড়।
দৌলতপুর, খুলনা ।
ফিরোজা বেগম মানুষের বাড়িতে কাজ করেন।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ।
তার দ্রুত চিকিৎসার দরকার। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন ।
সে আমাদের সংগঠনের কাছে সাহায্যের আবেদন করছে।
আমাদের সংগঠন থেকে উক্ত রুগীকে ৩০০০ টাকা সাহায্য করা হলো
সবাইকে ধন্যবাদ
দোয়া করি সবাই ভাল থাকবেন।

Address

Khulna Division
Khulna
1214

Telephone

+8801712336122

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থা- Realization Social Welfare Organization - RSWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপলব্ধি সমাজ কল্যাণ সংস্থা- Realization Social Welfare Organization - RSWO:

Shortcuts

Share