সাদাকাহ্ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ক্ষুধার্তদের জন্য আহার, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদান, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্
বাস্থ্যসেবা প্রদানে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশের অগ্রগতি সত্ত্বেও লাখ লাখ মানুষ এখনো দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। যেখানে এখনো অনেকেই দুর্দশা ও অসুবিধায় ভুগছেন, সাদাকাহ্ ফাউন্ডেশন দরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের কষ্ট লাঘবে জন্য একটি উন্নত জীবন নিশ্চিত করতে তাদের সাহায্য করার জন্য নিবেদিত। সাদাকাহ্ ফাউন্ডেশনের স্বপ্ন যে একদিন দারিদ্র্যপীড়িত এই সকল অসহায় মানুষ নিজেদের সমৃদ্ধশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত করবে। সাদাকাহ্ ফাউন্ডেশন এই লক্ষ্য অর্জনে আপনাদের উদার সহযোগিতায় নিরন্তর কাজ করে যাচ্ছে।
সাদাকাহ্ ফাউন্ডেশনর নিয়মিত মানবিক সেবা কার্যক্রমঃ
• প্রাকৃতিক দূর্যোগকালে উপদ্রুত অঞ্চলে ত্রাণ-সহায়তা প্রদান।
• পথশিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা ও পুনর্বাসন করা।
• বিধবাদের ব্যয়ভার গ্রহণ ও এতিমদের শিক্ষাদান ও প্রতিপালন।
• সুপেয় পানির সুবিধাবঞ্চিত এলাকায় নলকূপ ও জলাধার স্থাপন।
• চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম রোগীদের চিকিৎসা সহায়তা।
• দুঃস্থদের মধ্যে রিকশা, সেলাই মেশিন ইত্যাদি উপার্জন উপকরণ বিতরণ।
• অবহেলিত এলাকার মসজিদ মাদ্রাসা নির্মাণে বা সংস্কারে বিভিন্নভাবে
সহযোগিতা প্রাদান।
• রামাদান মাসে অভাবগ্রস্তদের মধ্যে ইফতার-সাহরির খাদ্য সামগ্রী বিতরণ ও
আয়োজন।
• দুঃস্থদের মধ্যে ঈদ উপলক্ষে ফিতরা, পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ।
• সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর আয়োজন করে দুঃস্থদের মধ্যে বিতরণ।
• বেকারত্ব দূরীকরণে ও দারিদ্র্য বিমোচনে প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভরশীলতার
জন্য অর্থ সহায়তা প্রদান।
এই সকল মানবিক কার্যক্রমে আপনাদের সহযোগিতা আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যুগিয়েছে।
অনুদান পাঠানোর মাধ্যম -
Bkash: 01311081650 (Personal)
Nagad: 01311081650 (Personal)
ব্যাংকে অনুদান পাঠাতে পারেন -
A/C Number: 120-158-0025858
A/C Name: Shah Abdullahell Toki
Branch: Khulna
Bank Name: Dutch Bangla Bank Ltd.
ধন্যবাদ পাশে থাকার জন্য।
সাদাকাহ্ ফাউন্ডেশন
আর্ত মানবতার সেবায়
যোগাযোগ: 01311081650, 01711081650
কেউ হেদায়েতের দিকে আহবান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরণ করেছে তাদের সওয়াবে কোন কমতি হবেনা (সহীহ্ মুসলিম: ২৬৭৪)