স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen Bank, Khulna

  • Home
  • Bangladesh
  • Khulna
  • স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen Bank, Khulna

স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen  Bank, Khulna অক্সিজেনের অভাবে আমরা খুলনাবাসী কোন?

20/03/2022

ইন্না-লিল্লাহ..
নারয়ণগঞ্জের আজকের লঞ্চ ডুবির ভয়াবহ চিত্র😞

হে আল্লাহ তুমি রহম করো।

 #কিসে_আসল_সুখ?1️⃣ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'🙇‍♀️ম...
31/01/2022

#কিসে_আসল_সুখ?

1️⃣ক্যান্সার আক্রান্ত বারো বছরের মেয়েটাকে ডাক্তার আদর করে জিজ্ঞেস করলেন, 'বড় হয়ে কি হতে চাও মা?'
🙇‍♀️মেয়েটি বললো, 'বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই।'

🏵️স্বপ্নের কত রঙ! আকাঙ্ক্ষার কত আঙ্গিক! বাঁচার আকুতি কত হৃদয়বিদারক!

2️⃣হাত বিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো!

3️⃣পা ছাড়া লোকের সাধ তো একটাই - যদি একদিন চলতে পারতাম সবার মতই।

4️⃣অন্ধের স্বপ্ন যদি একটাবারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রঙ!!

5️⃣আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো!!

6️⃣মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধিপ্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন, ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আপাতত এটুকুই!

7️⃣আইসিইউ-র ভেতরের মানুষটা শুধু একটাবার কাঁচের দরজার এপাশে বেরুতে চায়!

🚫আপনি যখন লিখাটা পড়ছেন, ঠিক এই মূহুর্তে মৃত্যুশয্যায় হাজারো মুমূর্ষের আর একটা মাত্র নিঃশ্বাস নেয়ার হাহাকার!
☣️এ হাহাকার দুনিয়ার শত #ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়!

⬛শীতের রাতে ফুটপাত, বাসস্টপ কিংবা রেলস্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্টও ভুলিয়ে দেয়। দিনশেষে তার একটু মাথাগোঁজার ঠাঁইটুকুন রয়েছে, এদের সেটাও নেই!

🏢আপনার গ্রামের সবচেয়ে বড়লোক, শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন!

🌍দুনিয়া ধোঁকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না! যেন হাওয়াই মিঠাই!!

🤲আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন, 'আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনো স্বপ্ন।'

যে চোখ দিয়ে পড়ছেন, অনেকের সেই চোখে আলো নেই। তিনবেলা পেটপুরে খেয়ে, ভালো জামাকাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে পেরে, সুস্থ থেকেও যদি আপনি বলেন #ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃস্টিকর্তাকে দোষারোপ করছেন!

#আত্মহত্যা_মহাপাপ_মনে_হয়_এই_কারণেই!

কিন্তু সমস্যা একটাই- আমরা শুধু অন্যের সুখটাই দেখি!!
আর সেটিই বোধহয় আমাদের ুখ!!!

আমরা যারা নির্জনে, সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হই। যারা ইন্টারনেটের অবাধ দুনিয়ায় কোন রকম বাছবিচার না করে বিচরণ করি।যারা নিজ...
11/12/2021

আমরা যারা নির্জনে, সুযোগ পেলেই গুনাহে লিপ্ত হই। যারা ইন্টারনেটের অবাধ দুনিয়ায় কোন রকম বাছবিচার না করে বিচরণ করি।
যারা নিজেদের কামনা বাসনার কাছে বন্দী,নফসের কাছে পরাজিত। যারা এক ক্লিকেই অশ্লীলতার জগতে হারিয়ে যাই, তাদের জন্য রীতিমত ভয়ংকর একটা হাদিসঃ--

রাসূলুল্লাহ ﷺ বলেন, 'আমার উম্মতের অনেকের কথা আমি জানি, যারা কিয়ামাতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেবেন।
এই কথা শুনে সাওবান (রা.) বললেন, "হে রাসূলাল্লাহ! তাদের পরিচয় দিন, আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই।"
তিনি ﷺ বললেন, তারা তোমাদেরই ভাই, তোমাদের সাথেই থাকে। তোমরা যেমন রাত জেগে ইবাদাত করো, তারাও করে।
কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহর নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয়।'' [ইবনে মাজাহ ৪২৪৫; হাদিসটি সহিহ]

হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তওবা কবুলকারী ক্ষমাশীল।❤️

🔰মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? 🔶 শুধু একটি অনুস্মারক ......✅ "ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন!!!"✅ মৃ...
19/11/2021

🔰মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে? 🔶

শুধু একটি অনুস্মারক ......

✅ "ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন!!!"

✅ মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। সে নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখছে, সে নিজেকে কাঁদছে, স্নান করছে, নিজেকে গাঁটছড়া করছে এবং কবরে যেতে দেখেছে।

✅ মাটিতে স্তূপ হয়ে গেলে তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।

✅ পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দিয়ে যাচ্ছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;

"আমার শার্ট কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"

তারপর তিনি বলতে থাকেন: "আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেন সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি?"

✅ তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যিই মারা গেছেন।

তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তার মতে, তাকে বাঁচাতে পারে:

জুবায়ের!!!
মিনহাজ!!!
আলিফ!!!
মিজান!!!
মেহেদী!!!
ফারহান!!!
রাফি!!!!
রাফসান!!!
মালিফ!!!

কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তিনি তাঁর জন্য কাঁদেন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় তাঁর কাছে প্রার্থনা করেন;
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!

✅ সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।*

যদি সে একজন ভালো মানুষ হয়, হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করুন।❤❤❤

✅ যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন করবে।😥😥😥

🤲হে আল্লাহ, আমার গুনাহ এবং আমার মা- বাবা,ভাই-বোন,দাদা-দাদী,নানা-নানি চাচা-চাচি,ফুফা-ফুফি,মামা-মামী সহ আমার সমস্ত পরিবার এবং বন্ধুদের গুনাহ মাফ করুন।

😭ইয়া আল্লাহ, আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত
[আমিন]

29/07/2021

২৫ বছর হলেই টিকা নেয়া যাচ্ছে

টিকা গ্রহণের বয়সসীমা কমানো হয়েছে। এখন থেকে ২৫ বছর হলেই রেজিস্ট্রেশন করা যাবে। অবহেলা না করে সত্বর রেজিস্ট্রেশন ও টিকা গ্রহণ করা দরকার।

বিরামহীন পথচলা.... #মানব_সেবা_খুলনা ♥স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen  Bank, Khulna ♥
28/07/2021

বিরামহীন পথচলা....
#মানব_সেবা_খুলনা ♥
স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen Bank, Khulna ♥

27/07/2021

প্রাচারে নয়,প্রসারে বিশ্বাসী ♥

#মানব_সেবা_খুলনা

স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen Bank, Khulna

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓👉 গর্ভের...
27/07/2021

💢কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

#কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।

26/07/2021
20/07/2021

💝“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ”💝
👉"তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম"👈
🤲"আল্লাহ আমাদের এবং আপনাদের সৎকর্মগুলো কবুল করুন।"🤲
👆বলুনঃ আমার নামায, আমার কোরবাণী এবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।👆(সুরা আনয়াম-১৬২)
আল্লাহ্‌ আমাদের কুরবানি কবুল করুন। আমিন
সবাইকে ঈদের শুভেচ্ছা।
❤ঈদ মোবারক❤ ❤ঈদ মোবারক❤

Address

Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্কলার অক্সিজেন ব্যাংক - Scholar Oxygen Bank, Khulna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share