Career Search Engine

Career Search Engine Known Your Worth

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির একটু সামনেই তাকালে দেখবেন যে, কয়েকটা খাতা, কলম, পত্রিকা, কারেক্ট অ্যাফেয়ার্স আ...
05/11/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির একটু সামনেই তাকালে দেখবেন যে, কয়েকটা খাতা, কলম, পত্রিকা, কারেক্ট অ্যাফেয়ার্স আর কিছু বই নিয়ে একজন মামা/ মাঝে মাঝে একজন খালা বসে থাকে। আমি তখন মাস্টার্সের শুরুর দিক হবে হয়তো। সেন্ট্রাল লাইব্রেরি হয়ে ডিপার্টমেন্টে যাচ্ছিলাম। হঠাৎ চোখ গেলো কয়েকটা বই নিয়ে বসে থাকা এই মামার উপর। কারণ সেখানে থাকা আমার "দি এ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স" বইটা আমার নজর এড়াতে পারেনি। নিজের বইটা সেখানে দেখে এগিয়ে গিয়ে মামাকে জিজ্ঞেস করলাম- এই বইটা কি তাহলে আপনার কাছে পাওয়া যায়? মামা উত্তর দিলেন, "মিরাজ মামার বই তো, অনেকেই বলে বইটা একটু এনে দিয়েন, তাই বইটা রাখি।" তখন আমি বললাম আমিই মিরাজ। মামা আমার আপাদমস্তক একবার তাকিয়ে বললেন, আপনার অনেক প্রশংসা শুনি, আপনার বইটাও নাকি ভালো কিন্তু আপনিই সেই মিরাজ হবেন সেটা বিশ্বাস হচ্ছিলো না।

মাস্টার্স শেষ হওয়ার পর এখন কালেভদ্রে ক্যাম্পাসের দিকে যাওয়া হয়। গত সপ্তাহে একটা কাজে রেজিস্ট্রার বিল্ডিং হয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি যে আমার এ্যানাটমি বইয়ের কতগুলো "সাপ্লিমেন্ট-২" সেখানে সাজিয়ে রাখা। অদ্ভুত রকমের ভালোলাগা কাজ করেছিলো তখন। তাই বই নিয়ে বসে থাকা খালাকে পরিচয় দিলাম। অনেকক্ষণ ধরে মামা ও খালার একসাথে কয়েকটা বই নিয়ে লাইব্রেরির সামনে বসে থাকার পুরো জার্নিটা শুনালেন।পড়ালেখা না করা ব্যাকগ্রাউন্ডের হলেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কয়েকবছর থেকে উনাদের মধ্যে শিক্ষনীয় কিছু চমৎকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা সবাই একই বিশ্ববিদ্যালয়ের হলেও এখানকার শিক্ষার্থী থেকে শুরু করে স্টাফ, চতুর্থ শ্রেণির কর্মচারী কিংবা ক্যান্টিন বয়দেরও কিছু আলাদা গল্প থাকে, স্টোরি থাকে। এই মানুষগুলোর গল্প শুনার চেষ্টা করবেন, সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, সামর্থ্য থাকলে তাদের বিকশিত হওয়ার পথে এগিয়ে আসবেন। পাশ দিয়ে হেটে গেলে প্রয়োজন না থাকলেও পাঁচ টাকা দিয়ে একটা কলম কিনার চেষ্টা করতে পারেন, একটা খাতা কিনতে পারেন।পাশাপাশি, রাস্তার পাশে কিংবা বাজারে গেলে প্রায়ই দেখবেন যে, এক কোনায় কিছু লেবু, পেপে, কাচা মরিচ নিয়ে বৃদ্ধ বয়সী কেউ একজন বসে আছে। প্রয়োজন না থাকলেও তাদের থেকে কিছু কিনার চেষ্টা করবেন। দেখবেন আপনার ভেতরে অদ্ভূত রকমের একটা ভালোলাগা কাজ করবে।

আপনার আমার ছোট ছোট পদক্ষেপ উনাদের মতো মানুষদের স্ট্রাগলকে কিছুটা হলেও প্রশমিত করতে সাহায্য করবে। চারদিকের এতো কৃত্রিম সম্পর্কগুলোর ভিড়ে এই মানুষগুলো একদম অপরিচিত হলেও আপনাকে মনে রাখবে, মন থেকে শ্রদ্ধা করবে।❤️

PC- Lutfun Nahar

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Career Search Engine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share