15/11/2024
আজ শুক্রবার লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আনন্দঘন এই খেলায় প্রতিষ্ঠানের শিক্ষকগণও অংশগ্রহণ করেন।
বর্তমান শিক্ষার্থীরা বিজয়ী দল হিসেবে ট্রফি সংগ্রহ করেন। তারা নির্ধারিত ১৫ ওভারে ২০৮ রান সংগ্রহ করেন। অপরপক্ষ নির্ধারিত ১৫ ওভারে ২০৩ রান সংগ্রহ করেন। ম্যান অফ দ্যা ম্যাচ বিজয়ী দলের রাজ হয়েছেন।
এখন থেকে প্রতি সপ্তাহের শুক্রবার সকালে স্কুলের মাঠে এই সিনিয়র এবং জুনিয়র এর খেলা প্রচলিত থাকবে। যারা খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা প্রতি শুক্রবার সকাল ৮:৪৫ এর মধ্যে মাঠে উপস্থিত থাকবেন।
আজকের আয়োজনে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব লায়ন্স স্কুল এন্ড কলেজ খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত ই খুদা, সহ সভাপতি নাজমুল আজম ডেভিড, ১৯৮০ ব্যাচের সোয়েব ভাই, ১৯৮৩ ব্যাচের রাজ্জাক ভাই এবং শিক্ষকদের একাংশ।