Khulna Development Society - KDS

Khulna Development Society - KDS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khulna Development Society - KDS, Nonprofit Organization, khulna, Khulna.

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) সম্পুর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও অসাম্প্রদায়িক সংগঠন। সমৃদ্ধ খুলনা গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
খুলনার উন্নয়নে আমরা সোচ্চার। অসহায় এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতে অঙ্গীকারাবদ্ধ।

থুলনা‌ জেলা প্রশাসক ও‌ জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে মিজ হু‌রে জান্নাত কে। জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের এক...
29/03/2026

থুলনা‌ জেলা প্রশাসক ও‌ জেলা ম‌্যা‌জি‌স্ট্রেট হি‌সে‌বে পদায়ন করা হ‌য়ে‌ছে মিজ হু‌রে জান্নাত কে। জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের এক অ‌ফিস আ‌দেশে এ প‌দে বদ‌লি করা হয়। তি‌নি শিক্ষা মন্ত্রণাল‌য়ে উপ স‌চিব প‌দে দা‌য়িত্বরত। তি‌নিই সর্বপ্রথম খুলনায় নারী জেলা প্রশাসক হি‌সে‌বে দা‌য়িত্বপালন কর‌তে যা‌চ্ছেন।

আলহামদুলিল্লাহ!মাহে রমজানে ১৭ রমজান ১৪৪৭ হিঃ/ ০৭ মার্চ ২০২৬ খ্রি. শনিবার বিকেল ৫টায় "খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)...
08/03/2026

আলহামদুলিল্লাহ!
মাহে রমজানে ১৭ রমজান ১৪৪৭ হিঃ/ ০৭ মার্চ ২০২৬ খ্রি. শনিবার বিকেল ৫টায় "খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস)" এর উদ্যোগে স্থানীয় পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদরাসায় এতিম ও কুরআনে হাফেজদের সাথে নিয়ে ইসলামিক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
∆ সংগঠনের চেয়ারম্যান আব্দুস সালাম শিমুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দিয়ে সম্পুর্ণ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন ও সংগঠনের মহাসচিব এম এ সবুর মোড়ল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাস্তবায়ন কমিটির কো-চেয়ারপার্সন কাজী আব্দুল ওহাব ও সদস্য-সচিব মোঃ জাহাঙ্গীর শিকদারসহ প্রজেক্ট কমিটির অন্যান্য সদস্যরা।
∆ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাগরিক নেতা অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, দৈনিক দেশের তথ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক শিশির রঞ্জন মল্লিক, বাংলাদেশ ইসলামী আন্দোলন, মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন, সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়ল,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শেখ জামাল উদ্দিন, মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। ইফতার মাহফিলের মূল উদ্দিষ্ট মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বানিয়াখামার বহুমুখী মাদরাসা কমিটির সদস্য বৃন্দ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক মন্ডলী এবং কুরআনে হাফেজ শিক্ষার্থীরা।
উপস্থিত ছিলেন কেডিএস এর কো-চেয়ারম্যান জি এম মহিউদ্দিন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন স্বপন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এবিএম আদেল মুকুল, ড. মামুন হাসান হিমেল, গাজী ইমামুল হক, এস এম আব্দুর রহিম, যুগ্ম মহাসচিব কাজী বেলাল সাঈদ, মূখ্য সাংগঠনিক সচিব মোঃ রুহুল আমিন মিঠু, সাংগঠনিক সচিব কাজী কামরুল ইসলাম কচি, মোঃ আলমগীর হোসেন, সাবিনা ইয়াসমিন, জেড. এন. সুমন, অর্থ বিষয়ক সচিব মোঃ মোশারফ হোসেন ও আল মামুন বাদল, প্রচার সচিব মোঃ রায়হানুল ইসলাম ও মোঃ চুন্নু খন্দকার, দপ্তর সচিব মোঃ কেরামত আলী ও ইয়াসিন শেখ, ক্রীড়া সচিব শেখ জিল্লুর রহমান, আইটি সচিব মোঃ জিম্মাতুল ইসলাম ও মোঃ ওয়াহিদ মোড়ল রনি, বিভিন্ন ক্যাটাগরির সদস্য আসাদুজ্জামান মল্লিক, মোঃ আরিফ হোসেন আপন, এস কে রানা আহমেদ, সাদিয়া শেখ শিলা, এস এম অহিদুজ্জামান, ডাঃ এস এম নজরুল ইসলাম, জিএম হোসেন মাহমুদ বাচ্চু, মোঃ নাসির উদ্দিনসহ আরও অনেকে।
∆ সবশেষে ইফতারের পূর্ব মুহূর্তে মাহে রমজানের গুরুত্বের উপর আলোকপাত করে আলোচনা ও দোয়া পরিচালনা করেন পশ্চিম বানিয়াখামার বহুমুখী মাদরাসার প্রধান শিক্ষক মাওঃ মুহাঃ ফজলুর রহমান।

27/01/2026
খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর উদ্যোগে শীতার্তদের পাশে আমরা কেডিএস বন্ধুরা।আজ ছিলাম দরিদ্র অধ্যুষিত এলাকার একটি অ...
25/01/2026

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর উদ্যোগে শীতার্তদের পাশে আমরা কেডিএস বন্ধুরা।
আজ ছিলাম দরিদ্র অধ্যুষিত এলাকার একটি অনুন্নত ও অনগ্রসর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নতুন সোয়েটার বা হুডি উপহার প্রদানের মাধ্যমে তাদের সান্নিধ্যে কিছু সময় কাটাতে " আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদরাসা, রোশ্নিবাগ, খুলনায়"।
এছাড়া বেদে পল্লীর ছিন্নমূল পরিবারবর্গ ও কিছু দরিদ্রদের মধ্যে নতুন শীতবস্ত্র বিতরণ করা হয়।

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর সম্মানিত উপদেষ্টা,খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আ...
29/05/2025

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর সম্মানিত উপদেষ্টা,
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস মহোদয় এবছর ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রাপ্ত হ‌য়েছেন।
এই বিরল সম্মাননার জন্য খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর পক্ষ থেকে খুলনা গল্লামারী স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্র...
26/03/2025

খুলনা ডেভেলপমেন্ট সোসাইটি (কেডিএস) এর পক্ষ থেকে খুলনা গল্লামারী স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

Address

Khulna
Khulna
9000

Telephone

+8801711267681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khulna Development Society - KDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Khulna Development Society - KDS:

Share