ইক্বলাব ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের শ্লোগান হলো "সত্য এবং সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে "। যার একমাত্র কাজ হলো সুদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা।
ইসলামে সুদ মারাত্মক একটি কবীরা গুনাহ। ইসলামে সুদ দাতা, গ্রহীতা, এবং লেখক সবাইকেই তিরস্কার করা হচ্ছে। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় সুদ এমনভাবে ঢুকে গিয়েছে, মনে
হচ্ছে সুদ ছাড়া সমাজ গঠন সম্ভব নয়। এমনকি সুদের বিভিন্ন ধাপ সৃষ্টি হওয়ায় সুদ কে এখন আর সুদ মনেই করা হচ্ছে নাহ। জমি বন্দকী থেকে শুরু করে পোস্ট অফিসে টাকা রাখা সব জায়গায় সুদে জর্জরিত। বেশিরভাগ মানুষ এই সবকে সুদ না ভেবেই টাকার আদান প্রদান করছে। আবার অনেকে বাধ্য হচ্ছে এইসব সুদ যুক্ত কার্যক্রমের সাথে নিজেকে জড়াতে। এর ফলে এক শ্রেণীর মানুষকে পোহাতে হচ্ছে ঋণের করুন জ্বালা। দেখা যাচ্ছে করুন এই জ্বালা সহ্য করতে না পেরে অনেকেই আত্মহত্যার মতো মহাপাপের দিকে ধাবিত হচ্ছে। এমন পরিস্থিতি আমরা চাই সুদ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। যে সমাজে কোন সুদ থাকবে নাহ। অসহায় হয়েও কাউকে সুদ স্পর্শ করতে হবে না ।
IQLAB FOUNDATION is a social voluntary organization run by students of Khulna University. Whose only job is to alleviate poverty by establishing an interest free society. In Islam, all usurers, recipients, and writers are being rebuked. But in the present social system, interest has entered in such a way that it seems that it is not possible to form a society without interest. Even due to the different stages of interest, interest is no longer considered as interest. From land mortgages to post office deposits, interest is everywhere. Most of the people are exchanging money without thinking of interest.Again many are being forced to involve themselves in these interest-bearing activities. As a result, a class of people is being burdened with debt. It is seen that many people are running towards great sin like su***de as they cannot bear this irritation. In such a situation we want to establish an interest free society. There will be no interest in that society. No one has to touch interest even if they are helpless.