খুলনার কথা-Khulnar katha

খুলনার কথা-Khulnar katha "সত্যের পথে সময়ের সাথে"সত্য কথা প্রচার করতে বদ্ধপরিক।

30/03/2026

বললেন জান্নাতুল মাওয়ার প্রতিবেশী

30/03/2026

এই অ/মা/ন/বি/ক কর্মকান্ডের সাক্ষী যেন আর কেউ না হয়, সেজন্য দৃষ্টান্তমূলক সুবিচার চাই জান্নাতুল মাওয়ার স্বজন ও প্রতিবেশীরা।

নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদাননিজস্ব প্রতিবেদক :নিরাপদ খুলনা ...
16/03/2026

নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেএমপি পুলিশ কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান কে স্মারকলিপি প্রদান করা হয়েছে, ১৬ই মার্চ বেলা ১২ টায় কেএমপি কমিশনার কার্যালয়ন, স্মারকলিপিতে খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সম্প্রতি খুলনা নগরীতে খুন, চুরি, মাদক ব্যবসা, চাঁদাবাজি সহ কিশোর বাহিনীর দৌরাত্ম্য সামাজিক নিরাপত্তায় বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে নগরীতে প্রতিদিন দুরবৃত্তিদের হামলায় আহত, নিহত, সংঘর্ষের মতো ঘটনা ঘটেই চলেছে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে হয়, আইন-শৃঙ্খলা বাহিনী তারা যেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন,স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, - নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার, সংগঠনের উপদেষ্টা মোঃ আব্দুর রহমান, নির্বাহী সভাপতি নাজমুল তারেক তুষার এস এম মোহাম্মদ আলীর, মশিউর রহমান টুকু, আনোয়ার হোসেন, চুন্নু খন্দকার, আ্যাড কিংকর রাহা, সহ-সভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান,, লবণচড়া থানার সভাপতি হোসেন সুমন, মোহাম্মদ সাইফুল্লাহ বাবু, প্রচার সম্পাদক আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, শিল্প বন্দর বিষয়ক সম্পাদক মোঃ তৈয়ব আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম রেজা, সহ ক্রিড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরোজা আক্তার মিম, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা বেগম, সহ মহিলা বিষয়ক সম্পাদক প্রীতি আক্তার লিজা,সহ সংগঠনের দায়িত্বশীল আরো অনেক নেতা কর্মীবৃন্দ। এ সময়
নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের সভাপতি সরদার বাদশা, খুলনা মেট্রোপলিটেশন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে বলেন, নিরাপদ খুলনা চাই একটি সামাজিক সংগঠন সর্বপ্রকার দুর্নীতি, সকল অফিস আদালতে ঘুষ বানিজ্য, খুন, মাদক, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, ভেজাল খাদ্য, অবৈধ মজুদ সিন্ডিকেটসহ সকল অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সামাজিক দায়বদ্ধতায় ও রাষ্ট্রের কল্যাণে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সহযোগিতায় আমরা কাজ করে যাচ্ছি সামনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে বলে তিনি জানান,কমিশনার সভাপতি সহ সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান ও বলেন আইন শৃঙ্খলা বাহিনীও সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

১৪ জনের জীবন কেড়ে নেওয়া সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।
16/03/2026

১৪ জনের জীবন কেড়ে নেওয়া সড়কে আবারও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে  নির্মাণাধীন ১৭তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃ-ত্যু।
10/03/2026

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিছনে নির্মাণাধীন ১৭তলা ভবনের ১৪ তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃ-ত্যু।

24/02/2026

🔴 খুলনা নিউ মার্কেট বাইতুন নুর মসজিদ মার্কেটে ব্যাপক আ-গু-ন।

18/02/2026

১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে খুলনায় বাড়িতে অগ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াতের নেতারাখুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুল...
15/02/2026

দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে খুলনায় বাড়িতে অগ্নিসংযোগ, ঘটনাস্থল পরিদর্শনে জামায়াতের নেতারা

খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) ১ নং আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মশিয়ালী গ্রামের আকুঞ্জি পাড়ায় ভোটকে কেন্দ্র করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার প্রতিহিংসায় শোকর আকুঞ্জির বাড়িতে আগুন দেওয়া হয়। এতে ঘরের বিভিন্ন মালামাল ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পরিদর্শনে যান মিয়া গোলাম পরওয়ার। এ সময় তাঁর সঙ্গে দলীয় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলী আজগর লবীর কাছে পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা গোলাম পরোয়ারতৃণমূল জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ই...
13/02/2026

আলী আজগর লবীর কাছে পরাজিত জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা গোলাম পরোয়ার

তৃণমূল জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা গোলাম পরোয়ার বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর লবী–এর কাছে পরাজিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এতে দেখা যায়, বিএনপি প্রার্থী আলী আজগর লবী উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হন এবং জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম পরোয়ার পরাজিত হন।

নির্বাচনী প্রচারণায় অধ্যাপক গোলাম পরোয়ার নৈতিক রাজনীতি, সুশাসন ও স্থানীয় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বিভিন্ন পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। অন্যদিকে আলী আজগর লবী দলীয় সাংগঠনিক শক্তি ও জোটভিত্তিক সমর্থনকে কাজে লাগিয়ে ব্যাপক প্রচারণা চালান।

বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালীকরণ এবং ভোট ব্যবস্থাপনায় দক্ষতা বিএনপি প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফলাফল ঘোষণার পর জামায়াতের স্থানীয় নেতারা বলেন, তারা জনগণের রায় মেনে নিচ্ছেন। একই সঙ্গে তারা দাবি করেন, কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা বিজয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল সংশ্লিষ্ট এলাকায় আগামী দিনের রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা ও সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এখন উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

13/02/2026

দেশ গঠনের স্বার্থে বিএনপি'র সাথে একই সঙ্গে কাজ করবেন বাংলাদেশ জামাত ইসলামী | সংবাদ সম্মেলনে জামাত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান

খুলনার ২ আসনের বিএনপি  ও জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিজয়ের পর ঐতিহাসিক  মুহূর্ত
13/02/2026

খুলনার ২ আসনের বিএনপি ও জামাত ইসলামের মনোনীত প্রার্থী বিজয়ের পর ঐতিহাসিক মুহূর্ত

Address

Khulna Sador
Khulna
9201

Website

Alerts

Be the first to know and let us send you an email when খুলনার কথা-Khulnar katha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share