28/04/2023
এইবারের রোজার মাসটা শুরু করেছিলাম ২০ জন অসহায় মানুষকে বাজার উপহার দিয়ে। আলহামদুলিল্লাহ। উদেশ্য ছিল অন্তত এই ২০টি পরিবার যেন একটু স্বস্তির মন নিয়ে রোজাটা শুরু করতে পারে। বাজার দরের বৃদ্ধির কারণে অনেকেই এখন সংসাররের হাল টানতে হিমশিম খাচ্ছে। তাই তাদেরকে এই ছোট উপহার আমাদের আহার ফাউন্ডেশনের পক্ষ থেকে.
মোট ২০ টি ব্যাগের প্রতিটি বাগে রয়েছে-
চাল- ৩ কেজি
তেল- ১ লিটার
পিয়াজ- ১ কেজি
আলু- ২ কেজি
চিড়া- ১ কেজি
ডাল- ৫০০ গ্রাম
খেজুর- ৫০০ গ্রাম
ছোলা - ৫০০ গ্রাম
চিনি- ৫০০ গ্রাম
ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন মানুষগুলি কতটা খুশি হয়েছে। এইটুকুই আমাদের পাওয়া। ধন্যবাদ সেই সকল ডোনারদের যারা আমাদেরকে ডোনেশন দিয়ে সর্বদা আমাদের পাশে রয়েছেন তাদের অবদান ছাড়া আমাদের একার পক্ষে এইভাবে মানুষের পাশে সাহায্যের জন্য দাঁড়ানো স্বভব হতনা।
আমাদের পাশেই থাকবেন,
ধন্যবাদান্তে
আহার ফাউন্ডেশন।