Gospel Movement Foundation -GMF

Gospel Movement Foundation -GMF J. B. Moonna
Executive Director
& Board President
Gospel Movement Foundation (GMF)
(1)

04/09/2026

শুভ জন্ম অষ্টমী! 🙏✨

সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার, পরম পুরুষ শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান শ্রী কৃষ্ণের আদর্শ, প্রীতি ও শান্তির বার্তা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

সকলের জীবন হয়ে উঠুক সুন্দর ও কল্যাণময়। শুভ জন্ম অষ্টমীতে এই আমাদের প্রীতি ও শুভকামনা।

Gospel Movement Foundation -GMF

#शुभजन्माष्टमी

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করছি।

20/08/2026

বিশ্ব আদিবাসী দিবস ২০২৬। Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে বাংলাদেশ সহ বিশ্বের সকল আদিবাসী ভাই-বোনদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

02/08/2026

Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে আন্তর্জাতিক বন্ধু দিবস ২০২৬ এর শুভেচ্ছা ও অভিনন্দন।

দেখা হবে বন্ধু, কারণে আর অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারগতায়...
পার্থ বড়ুয়ার এই গানে প্রতিটি শব্দেই বন্ধুত্বের মূল বিষয়গুলো উঠে এসেছে। মন খারাপ হোক বা ভালো কিছু হোক, আসল খবরটা আগে বন্ধুকেই দেওয়া হয়।
মা বাবার সঙ্গে যে কথাগুলো বলা হয়ে ওঠে না, সে কথাগুলো বলার একমাত্র নির্ভরতার মানুষ হল বন্ধু। আর এই সম্পর্ক প্রতিদিন সমান গুরুত্বের হলেও বন্ধুকে খানিকটা আলাদা করে মূল্যায়ন করার জন্য পালিত হয়ে আসছে ‘বন্ধু দিবস’।
প্রতি বছরের আগষ্ট মাসের প্রথম রবিবার পালিত হয় আন্তর্জাতিক বন্ধু দিবস। এদিন বন্ধুরা একে অপরকে উপহার দেয়। অথবা সবাই মিলে কিছুটা বাড়তি সময় পার করে উদযাপন করা হয় দিনটি।
তবে ঠিক কবে থেকে বন্ধু দিবস পালন করা হচ্ছে তার সঠিক ইতিহাস নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে বেশ কিছু ইতিহাস দেখে ধারণা করা যায় ঊনবিংশ শতাব্দির ত্রিশ থেকে চল্লিশের দশকের মধ্যবর্তী সময়েই বন্ধু দিবস পালন শুরু হয়।
বেশ কয়েকটি বন্ধু দিবসবিষয়ক ওয়েবসাইট ঘেটে জানা যায়, দক্ষিণ আমেরিকার কিছু দেশ বিশেষত প্যারাগুয়ে’তে প্রথম বন্ধু দিবস পালন শুরু হয়। সালটা ছিল ১৯৫৮।
প্রথম দিকে বিভিন্ন কার্ড তৈরিকারী প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ ডে’র চল শুরু করে। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে এই দিন উদযাপন বিশাল আকার ধারণ করে।
আবার ধারণা করা হয় ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রে এই দিন উদযাপন শুরু হয়। পরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। বন্ধু দিবসে বন্ধুদের ফুল, কার্ড, রিস্ট ব্যান্ড ইত্যাদি উপহার দিয়ে বন্ধুদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করা হয়।
একেক দেশে একেক তারিখে বন্ধু দিবস পালিত হয়।
১৯৫৮ সালের ৩০ জুলাই প্রথম ফ্রেন্ডশিপ ডে উদযাপিত হওয়র পর ‘জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউনাইটেড নেশন’ ২০১১ সালের ৩০ জুলাই দিনটি আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে ঘোষণা করে।
অন্যদিকে আরেক তথ্যানুসারে, ১৯১৯ সালে ‘হলমার্ক কার্ড’য়ের প্রতিষ্ঠাতা জয়েস হল ফ্রেন্ডশিপ ডে উদযাপনের প্রস্তাব দিয়েছিলেন এমনটাই জানা যায়। তখন অগাস্টের প্রথম রবিবার সবাই বন্ধুদের কার্ড এবং উপহার পাঠিয়ে এই দিবস উদযাপন করতো। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে অগাস্টের প্রথম রবিবার বন্ধু দিবস পালনের প্রথা এসেছে।
এ বছরও অগাস্টের প্রথম রবিবার অর্থাৎ ২ আগষ্ট আন্তজার্তিক বন্ধু দিবস পালিত হচ্ছে.

21/06/2026

Happy Father's Day

"জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্র...
03/06/2026

"জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মহোদয় কে, Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।"

Gospel Movement Foundation -GMF is proud for Ronaldo Roy
31/05/2026

Gospel Movement Foundation -GMF is proud for Ronaldo Roy

28/05/2026

Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের সকল মুসলমান ভাই-বোনদের জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক ❤️❤️❤️

10/05/2026

Happy Mother's Day 2026

30/04/2026

'আন্তর্জাতিক শ্রমিক দিবস'। মহান 'মে দিবস'। মে দিবসে এ বছরের প্রতিপাদ্য 'সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত'। এই প্রতিপাদ্যের অন্তর্নিহিত প্রেরণাকে ধারণ করেই বিশ্বের সকল দেশের সাথে বাংলাদেশেও পালিত হচ্ছে মহান মে দিবস।

'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬' উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী-কর্মজীবী মানুষের প্রতি আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

১৮৮৬ সালের মে মাসে ৮ ঘণ্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমেরিকার শিকাগো শহরের 'হে মার্কেটে' যারা জীবন দিয়েছেন, আমরা তাদের প্রত্যেককে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।

Gospel Movement Foundation -GMF এর পক্ষ থেকে 'মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬'র সার্বিক সফলতা কামনা করছি।

Address

House-133, Road-2, Mujgunni Residential Area, Boyra,, Thana-Khalishpur, Khulna City Corporation, Khulna
Khulna
GPO-9000

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 18:30
Thursday 11:30 - 18:30
Saturday 11:30 - 19:00

Telephone

+8801930964195

Alerts

Be the first to know and let us send you an email when Gospel Movement Foundation -GMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gospel Movement Foundation -GMF:

Shortcuts

Share