Alliance For Marginal People-AMP

Alliance For Marginal People-AMP Allaince For Marginal Pepole (AMP) is a non-profit social organisation. It's aslo works for education and social work. For contact-inbox us

It works for marginal and poor people.It wants to solve any problem of this kinds of marginal people.

এইচ এস সি পরীক্ষা -২০২৬উপকূলের সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।✅ যে নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে♦️পরীক্ষা ...
01/07/2026

এইচ এস সি পরীক্ষা -২০২৬

উপকূলের সকল পরীক্ষার্থীদের জন্য রইল দোয়া ও শুভকামনা।

✅ যে নির্দেশনাগুলো অবশ্যই মানতে হবে

♦️পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
♦️প্রবেশপত্র (Admit Card) ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে।
♦️বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী উত্তরপত্র পূরণ করতে হবে।
♦️প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে পড়ে উত্তর লেখা শুরু করতে হবে।
♦️উত্তরপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুস্পষ্টভাবে লিখতে হবে।
♦️পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে।
সময় ব্যবস্থাপনার দিকে খেয়াল রেখে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
❌ যে বিষয়গুলো বর্জনীয়

♦️মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
♦️নকল করা বা অন্যের খাতা দেখা সম্পূর্ণ নিষিদ্ধ।
♦️পরীক্ষার হলে উচ্চস্বরে কথা বলা বা অপ্রয়োজনীয় চলাফেরা করা যাবে না।
♦️উত্তরপত্রে অপ্রাসঙ্গিক কিছু লেখা বা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না।
♦️পরীক্ষা শেষ হওয়ার আগে অনুমতি ছাড়া হল ত্যাগ করা যাবে না।
♦️প্রশ্নপত্র বা উত্তরপত্রের কোনো অংশ ছিঁড়ে ফেলা বা ক্ষতিগ্রস্ত করা যাবে না।
♦️পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গ করে এমন কোনো আচরণ করা যাবে না।

বিবিধ-

♦️দুই কালারের কলম ব্যবহার করা ভালো একটি আন্ডারলাইন করার জন্য এবং একটি লেখার জন্য। নীল কলম দ্বারা আন্ডারলাইন,কালো কলম দ্বারা লেখা।। পরীক্ষায় কখনোই লাল কালারের কালি ব্যবহার করা যাবেনা।
♦️যে সকল বিষয়ে ছক টানতে হয় সেগুলো পেন্সিল দ্বারা করাই ভালো।
♦️পরীক্ষা শুরুর আগে বন্ধু-বান্ধবদের সঙ্গে বেশি কথাবার্তা না বলা ভালো,শান্ত মস্তিষ্কে প্রশ্নের উত্তর খুব বেশি মনে পড়ে। পরীক্ষা শেষে সবার সঙ্গে কথা বলা যায়।
♦️ইউনিফর্ম বা নরমাল পোশাক পরে পরীক্ষা দেয়া ভালো।
বেশি জমকালো পোষাক না পড়াই ভালো।
♦️ব্যবসার শিক্ষা বিভাগের ছাত্র-ছাত্রীদের একটি ধারণা আছে যে, অংক হোক বা না হোক ছক টানলেই মার্কস,এটা অত্যন্ত ভুল ধারণা।
♦️অনেকেই দেখা যায় যে পরীক্ষায় প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখছে কিন্তু কত নম্বরের প্রশ্নের উত্তর লিখছে এটার লেখে না,তাই খাতা জমা দেওয়ার আগে এই বিষয়টি আরেকবার চেক করতে হবে।

আপনাদের এইচএসসি পরীক্ষা সফল ও সুন্দর হোক। সকল পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা। 🌸

প্রচারে : Alliance For Marginal People (AMP)

🚨 একটি হারানো বিজ্ঞপ্তি 🚨নাম: মোঃ বুলবুল সানাপিতা: মোঃ মোকবুল সানাঠিকানা: গ্রাম – চৌকুনী, কয়রা, খুলনা।বেশ কিছুদিন ধরে ছ...
25/05/2026

🚨 একটি হারানো বিজ্ঞপ্তি 🚨

নাম: মোঃ বুলবুল সানা
পিতা: মোঃ মোকবুল সানা
ঠিকানা: গ্রাম – চৌকুনী, কয়রা, খুলনা।

বেশ কিছুদিন ধরে ছেলেটি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিল। পারিবারিকভাবে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ায় তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়।

📍 গত ২৪/০৫/২০২৬ ইং তারিখে খুলনার “শহীদ হাদিস পার্ক” থেকে ছেলেটি তার মায়ের কাছ থেকে হারিয়ে যায়।

দুইদিন পার হয়ে গেলেও এখনো তার কোনো খোঁজ পায়নি পরিবার। অতিরিক্ত পারিবারিক টেনশন ও মাদকাসক্তির কারণে তার বর্তমান অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়েছে।

⚠️ আমাদের সমাজে অনলাইন জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার আজ অনেক পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সচেতন হোন, নিজের পরিবারকে নিরাপদ রাখুন।

🙏 মানবিক আবেদন:
পোস্টটি বেশি বেশি শেয়ার করে ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করুন। আপনার একটি শেয়ার হতে পারে একটি পরিবারের স্বস্তির কারণ।

📞 যোগাযোগ: ০১৯২২-১৪২৭৬৮

প্রচারে: Alliance For Marginal People-AMP

আজ ২৫ মে। উপকূলবাসীর জন্য এক বিভীষিকাময় স্মৃতির দিন।২০০৯ সালের এই দিনে ঘূর্ণিঝড় Cyclone Aila তছনছ করে দিয়েছিল দক্ষিণ-পশ্...
25/05/2026

আজ ২৫ মে। উপকূলবাসীর জন্য এক বিভীষিকাময় স্মৃতির দিন।
২০০৯ সালের এই দিনে ঘূর্ণিঝড় Cyclone Aila তছনছ করে দিয়েছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অসংখ্য জনপদ। ভেঙে গিয়েছিল বেড়িবাঁধ, লোনা পানিতে ডুবে গিয়েছিল ঘরবাড়ি, ফসলি জমি আর মানুষের স্বপ্ন।
অনেক বছর পেরিয়ে গেলেও আইলার ক্ষত আজও পুরোপুরি শুকায়নি।
যারা হারিয়ে গেছেন, যারা সব হারিয়েও নতুন করে বাঁচার লড়াই শুরু করেছিলেন, আজ তাদের সবাইকে গভীর শ্রদ্ধা ও স্মরণ।

Alliance For Marginal People-AMP

আলহামদুলিল্লাহ জরুরি মুহূর্তে নিজের ১৯ তম বারের মতো রক্তদান করলেন- এ্যালাইন্স ফর মার্জিনাল পিপলের যুগ্ম সাধারন সম্পাদক -...
13/05/2026

আলহামদুলিল্লাহ
জরুরি মুহূর্তে নিজের ১৯ তম বারের মতো রক্তদান করলেন-
এ্যালাইন্স ফর মার্জিনাল পিপলের যুগ্ম সাধারন সম্পাদক - Rakebul Hasan.
উপকূলীয় মানুষের পক্ষ থেকে শুভকামনা রইলো এবং সুস্বাস্থ্য কামনা করি।

তাপপ্রবাহ থেকে সুরক্ষা জরুরি!বর্তমানে চলমান তীব্র গরমে উপকূলীয় এলাকার মানুষ হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে শিশু, ...
24/04/2026

তাপপ্রবাহ থেকে সুরক্ষা জরুরি!
বর্তমানে চলমান তীব্র গরমে উপকূলীয় এলাকার মানুষ হিটস্ট্রোকের ঝুঁকিতে রয়েছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি বিপদে। একটু সচেতনতা, একটু যত্ন—বাঁচাতে পারে একটি জীবন।

চলুন, নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি।
সতর্কতা ছড়িয়ে দিন—আপনার ছোট একটি শেয়ার হতে পারে কারো জন্য বড় সহায়তা।

সচেতনতায়: Alliance For Marginal People (AMP)

আলহামদুলিল্লাহ সামাজিক ও ভালো কাজের অংশ হিসেবে চৌকুনী প্রিমিয়ার লীগ-২০২৬ এর সাথে যুক্ত হয়েছে এ্যালাইন্স ফর মার্জিনাল পিপ...
18/04/2026

আলহামদুলিল্লাহ

সামাজিক ও ভালো কাজের অংশ হিসেবে চৌকুনী প্রিমিয়ার লীগ-২০২৬ এর সাথে যুক্ত হয়েছে এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল।

উপকূলের তরুণ সমাজকে মাঠমুখী করতে ও খেলাধুলার প্রতি অনুপ্রেরণা প্রদানের জন্য এ্যালাইন্স ফর মার্জিনাল পিপলের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ
চৌকুনী প্রিমিয়ার লীগ – ২০২৬, সিজন–২ এর জন্য এসেছে এক অনুপ্রেরণাদায়ক সংযুক্তি।

সামাজিক সংগঠন এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল এই আয়োজনের চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি স্পন্সর করেছে।

এই উদ্যোগের পেছনে তাদের একটাই সুন্দর লক্ষ্য—যুব সমাজকে মাঠের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলা, তাদেরকে সুস্থ ও ইতিবাচক পথে এগিয়ে নেওয়া।
শুধু খেলাধুলা নয়, সংগঠনটি উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাচ্ছে—যা সত্যিই প্রশংসনীয়।

খেলাধুলা হোক তারুণ্যের শক্তি..
মানবতার পাশে থাকুক সবাই...

ধন্যবাদ এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল—আপনাদের এই উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করে।

স্পন্সরকারী প্রতিষ্ঠান পরিচিতিঃ

এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল।
কয়রা,খুলনা।

(একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবীমুলক সামাজিক সংগঠন।)

প্রচার সম্পাদক:- Apoŋ Dʜʌɭɩ

শুভ নববর্ষ উপকূলবাসী।💝সম্প্রীতি, ভালোবাসা, সাফল্যে ভরে উঠুক জীবন।
14/04/2026

শুভ নববর্ষ উপকূলবাসী।💝

সম্প্রীতি, ভালোবাসা, সাফল্যে ভরে উঠুক জীবন।

"সমুদ্রের গর্জন, নদীর স্রোত আর নিরন্তর সংগ্রামের এই উপকূল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!প্রকৃতির সঙ্গেই যেখানে জীবন, স...
21/03/2026

"সমুদ্রের গর্জন, নদীর স্রোত আর নিরন্তর সংগ্রামের এই উপকূল থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা!

প্রকৃতির সঙ্গেই যেখানে জীবন, সেখানে ঈদের খুশিও বাঁধ ভাঙুক, ছড়িয়ে পড়ুক সবার মনে। ভালো থাকুক উপকূল, ভালো থাকুক সবাই।

ঈদ মোবারক!

“এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল”-এর পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি - Mahmudul Hasan Nil  ভাইকে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হওয়া...
16/03/2026

“এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল”-এর পক্ষ থেকে আমাদের প্রিয় সভাপতি - Mahmudul Hasan Nil ভাইকে আইনজীবী হিসেবে উত্তীর্ণ হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।আপনার এই অর্জন আমাদের জন্য গর্বের। ভবিষ্যৎ পথচলায় অনেক সাফল্য কামনা করি।

এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল এর প্রধান পৃষ্ঠপোষক  মো: আব্দুল্লাহ্ আল মামুন (সবুজ) ভাইয়ের জন্মদিন উপলক্ষে এএমপি'র সদস্যদে...
01/03/2026

এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল এর প্রধান পৃষ্ঠপোষক মো: আব্দুল্লাহ্ আল মামুন (সবুজ) ভাইয়ের জন্মদিন উপলক্ষে এএমপি'র সদস্যদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, রূপালী ব্যাংক লিমিটেড-এর সিনিয়র প্রোগ্রামার এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ত্ব এই মানুষটির জন্মদিনে এএমপি-এর পক্ষ থেকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alliance For Marginal People-AMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share