Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন

Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন, Nonprofit Organization, 31/9 Ka, Doctor Para, Choto Boyra, Sonadanga, Khulna.
(2)

একটি দাতব্য আলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান
জাতীয় নিবন্ধন নং KHS- 537/2025
ফ্রি অক্সিজেন সেবা, রক্তদান সেবা এবং স্বাবলম্বীকরণ, ধর্মীয় উপাসনালয় সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগে প্রয়োজনীয় উপকরণ সেবা
বিকাশ/নগদ পার্সোনাল 01965937858
যোগাযোগ 01334922955 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন এ আপনাকে স্বাগতম!
খুলনা ব্লাড গ্রুপ ও খুলনা ফুড গ্রুপ এবং খুলনা অক্সিজেন গ্রুপ এর সহযোগী সংগঠন।
Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
এই মানবিক পরিবার এর যাত্রা শুরু হয়
20 শে এপ্রিল 2020

কিছু স্বেচ্ছাসেবক ভাই এবং বোন স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন এই মানবিক পরিবারের জন্য কোন বিনিময় ছাড়া।


�����আমাদের কিছু কার্যক্রম।����
১) অসহায় ও দুস্থ এবং ছিন্নমূল মানুষের জন্য রয়েছে বিনামূল্যে খাবার.
২) বিনামূল্যে প্রতিদিন অসংখ্য রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা।
৩) বিভিন্ন ধর্মীয় উপাসনালয় প্রয়োজনীয় উপকরণ সামগ্রী উপহার.
৪) মুমূর্ষ রোগী এবং করোনা আক্রান্ত রোগীর জন্য রয়েছে ফ্রি অক্সিজেন সেবা.
৫) দেশের জরুরী মুহূর্তে বন্যা ও বানভাসি মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ সামগ্রী পৌঁছে দেওয়া.
৬)অসহায় ও দারিদ্র্য ও ছিন্নমূল মানুষের মাঝে বস্ত্র বিতরণ।
৭) ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
৮) অসহায় অসুস্থ রোগী জন্য চিকিৎসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ঔষধের সুব্যবস্থা।
৯) রাতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ.
আপনাদের প্রত্যেকটি সহযোগিতার অর্থ আমরা জমা রশিদ এর মাধ্যমে গ্রহণ করে থাকি।

প্রত্যেকটি আয় এবং ব্যয়ের হিসাব আমরা প্রতি সময়ে আপডেট দিয়ে থাকি।
আসুন সহযোগিতার হাত বাড়িয়ে অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি।
এই ভালো কাজের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য ও মানুষের অসংখ্য দোয়া পাওয়া যায় ,
শারীরিক-মানসিক ও স্বর্গীয় এক অনুভূতির মাধ্যম।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ পার্সোনাল�� 01965-937858
নগদ পার্সোনাল ��01965-937858
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
������ ��01940-519790

�অফিসের ঠিকানা�
39/ক, ডাক্তার পাড়া রোড, ছোট বয়রা খুলনা।

আমাদের মানবিক পরিবারের ফেসবুক গ্রুপের লিংক:
আজদিকা ফাউন্ডেশন
https://www.facebook.com/groups/azdikafoundation/?ref=share

খুলনা ব্লাড গ্রুপ এর ফেসবুক গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/khulnabloodgroup/?ref=share

03/09/2026

এ পজেটিভ এক ব্যাগ প্লাটিনলেট আছে সিটি মেডিকেলে যদি কারো প্রয়োজন হয় দ্রুত জানান সম্পূর্ণ ফ্রিতে সেবা দেয়া হবে 01940519790 আজদিকা ফাউন্ডেশন

প্রিয় নবীজি ﷺ-এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে। তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড...
31/08/2026

প্রিয় নবীজি ﷺ-এর রওজা মোবারকের পাশ থেকে চারজন পুলিশ এক যুবককে আটক করে। তারা কোনো কথা না বলেই সাথে সাথে যুবকটির পেছনে দড়ি দিয়ে তার দু’হাত বেঁধে ফেলে। যুবকটি পুলিশদের জিজ্ঞেস করতে লাগল, তোমাদের কী হয়েছে? আমিতো চোরও নই, ডাকাতও নই, তাহলে আমার সাথে এমন আচরণ করছ কেন?!

দূর থেকে একজন বয়স্ক মুরব্বি পুরো বিষয়টি লক্ষ্য করছিলেন। তখন তিনি কাছে এসে পুলিশদের বললেন, “আমি এই যুবককে চিনি।”

পুলিশরা তাকে বলল: আপনি তাকে কীভাবে চিনেন?

মুরব্বি বললেন: আমি তাকে দেখি, সে সব সময় রাসূলুল্লাহ ﷺ-এর রওজার সামনে দাঁড়িয়ে-দাঁড়িয়ে, বসে-বসে দরূদ পড়ে, সালাম দেয়, কান্নাকাটিও করে। তোমরা তাকে গ্রেফতার করেছ কেন? সে কি চোর?

যুবকটি ছিল আলবেনিয়ার নাগরিক, বয়স ৩৫ অথবা ৩৬ হবে। তার মাথাভর্তি ঘাড় বাবরি চুলে আর মুখভর্তি হালকা দাড়িতে।

পুলিশ বলল: না, সে চোর নয়। এই যুবক আলবেনিয়ার অধিবাসী। সে মদিনায় ছয় বছর ধরে বসবাস করছে, অথচ এখানে তার কোনো বসবাসের কাগজপত্র নেই। আমরা তাকে ধরে আলবেনিয়ায় পাঠিয়ে দিতে চাচ্ছি ছয় বছর যাবৎ। কিন্তু প্রতিবারই তাকে ধরার পর সে আমাদের কাছ থেকে পালিয়ে যায়। আমরা তাকে প্রতিবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ধরি। এবারও তাই হলো। তাকে এবার পাওয়ামাত্রই সাথে সাথে দড়ি দিয়ে বাঁধা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না!

মুরব্বি পুলিশদের বললেন: এখন তোমরা তাকে নিয়ে কী করবে?

তারা বলল: রাষ্ট্রীয় আইন প্রয়োগ করব। আমরা তাকে এখন ধরে নিয়ে প্লেনে উঠিয়ে দেব, তারপর সে আলবেনিয়ায়...

যুবকটি তখন কাঁদছিল আর ভাবছিল, এবার মনে হয় তাকে সত্যি সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছেড়ে যেতে হবে! রাসূলের স্মৃতিবিজড়িত মদিনা শহর ছেড়ে যেতে হবে!

কিছুক্ষণ ভেবে যুবকটি পুলিশদের বলতে লাগল: দেখুন ভাই, আমি এখানে চুরি, ডাকাতি, ছিনতাই ও কারও সাথে প্রতারণা করি না। আমি এখানে এসেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসার টানে। এছাড়া অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য আমার নেই।

পুলিশরা বলল: না, এটা গ্রহণযোগ্য কথা নয়। আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে। বহিরাগতদের রাষ্ট্রীয় আইনে এখানে থাকার সুযোগ নেই।

পুলিশরা যুবককে নিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেল। যুবক পথিমধ্যে তাদের বলল: আমার একটি শেষ অনুরোধ রাখবেন?

পুলিশরা তার অনুরোধ শুনল এবং সুযোগ দিল।

যুবকটি তখন সবুজ গম্বুজের দিকে তাকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল:

هل هكذا كان الاتفاق بيننا؟!

“ইয়া রাসূলুল্লাহ! আমাদের মধ্যে চুক্তিটা কি এমন হয়েছিল!

হে রাসূল! আপনার প্রতিবেশী হব, তাই আমি আমার দোকান, ব্যবসা, মা-বাবাকে ছেড়ে এখানে এসেছি। কিন্তু তারা আমাকে আর থাকতে দিচ্ছে না।”

এই কথা বলতে বলতে যুবক মাটিতে লুটিয়ে পড়ল।

পুলিশরা বলেছে: আমরা ভাবলাম, যুবক ইচ্ছাকৃতভাবে মাটিতে লুটিয়ে পড়ছে। সে জ্ঞান হারানোর ভান করছে, হয়তো আবার পালানোর পাঁয়তারা করছে।

পুলিশ সদস্যরা কিছুক্ষণ পর যুবককে মাটি থেকে টেনে উঠাল। দেখল, সে সত্যিই অচেতন। মুখে পানি ঢেলে দিলেও যুবক আর নড়ছে না। তাদের মধ্যে একজন বলল: তার হয়তো স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়েছে। এক্ষুণি অ্যাম্বুলেন্স আনো।

অ্যাম্বুলেন্স এসেছিল এবং যুবককে হাসপাতালেও নেওয়া হয়েছিল। ডাক্তার তার পরীক্ষা-নিরীক্ষা করার পর বললেন: আরও দেড় ঘণ্টা আগে যুবক এই পৃথিবী থেকে চলে গেছে, সে বেঁচে নেই।

পুলিশ সদস্যরা তখন কান্নায় ভেঙে পড়েছিল এবং বলছিল: আল্লাহর শপথ, আমরা আমাদের দায়িত্ব পালনকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি তাঁর গভীর ভালোবাসার নমুনা অনুভব করতে পারিনি।

এরপর গোসল ও জানাযা শেষে যুবককে অ্যাম্বুলেন্সে করে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দাফন করা হয়।

আলবেনিয়ার পথে রওনা দেওয়া যুবক, জান্নাতুল বাকিতে চলে গেলেন। রেখে গেলেন পৃথিবীবাসীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসার অনুপম উপমা।

~ আরবি থেকে অনূদিত

30/08/2026

একটি পা নেই তাই কোথাও চলাফেরা করতে পারেন না নিজ স্বাধীন মত।
বলছি গাইবান্ধার রাশিদা বেগমের কথা বড় মেয়ে সকালবেলায় কাজের সুবাদে বেরিয়ে পড়েন সন্ধ্যায় এসে মাকে এই যে স্থানে বসানো থাকে ওই স্থান থেকে নিয়ে চলে যান।

আমরা আজাদিকা ফাউন্ডেশন এর পক্ষ থেকে খুলনা থেকে চর কাবিলপুর গাইবান্ধার এই মায়ের জন্য হুইল চেয়ার টি পাঠিয়েছিলাম গত শুক্রবার মায়ের নিকট হুইলচেয়ারটি উপহার দেয়া হয় আলহামদুলিল্লাহ।


゚viralシ

মা-বাবা নেই, খাবারের খবর নেই, থাকার যায়গা নেই।অথচ পথশিশুদের পুনর্বাসন ও খাবারের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে, ওদ...
21/08/2026

মা-বাবা নেই, খাবারের খবর নেই, থাকার যায়গা নেই।
অথচ পথশিশুদের পুনর্বাসন ও খাবারের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করে, ওদের কাছে পৌঁছায় না।

বাংলাদেশের বিভিন্ন রাস্তায় রেলস্টেশন বাসস্ট্যান্ডকে অনেক অসহায় মানুষ হয়ে থাকি তাদেরকে দেখার মত কোন নেতা বা নেত্রী আজ ও জন্ম নেয়নি সমাজে
আপনারা কি একমত আমার কথায়

মানুষ মারা গিয়েও বেঁচে যায়।আহ্ পুরুষের জীবন। 🥹স্ত্রী সন্তান কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া ২৫ বছর বিদেশে কাটানো সেই প্রবাসী জ...
17/08/2026

মানুষ মারা গিয়েও বেঁচে যায়।
আহ্ পুরুষের জীবন। 🥹
স্ত্রী সন্তান কর্তৃক রাস্তায় ফেলে যাওয়া ২৫ বছর বিদেশে কাটানো সেই প্রবাসী জামাল আজ মা/রা গেছেন। 😭
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
#কালেক্টেড

রাস্তায় গর্ভবতী মায়ের ফেলে রাখা যাওয়ার আপডেট গর্ভবতী অসহায় মাকে তার পরিবার নিতে চায় না আমরা তাকে তার চাঁদপুরের বাসা...
17/08/2026

রাস্তায় গর্ভবতী মায়ের ফেলে রাখা যাওয়ার আপডেট
গর্ভবতী অসহায় মাকে তার পরিবার নিতে চায় না
আমরা তাকে তার চাঁদপুরের বাসায় পাঠাতে চেয়েছিলাম সৎ মা তাকে কোনভাবেই গ্রহণ করতে চান না এমনকি তিনি বাড়িতে গেলে তার বাবার সংসার ছেড়ে তার সৎ মা চলে যাবে
বাড়িতে আসলে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

এই মুহূর্তে আমরা একজন রিক্সাওয়ালা এর স্ত্রী তিনি প্রথম থেকে এখন পর্যন্ত চিকিৎসা চলমান অবস্থায় তাকে সহযোগিতা করেছিলেন তার বাসায় অবস্থান করছেন।

তিনি বলছেন তিনি খুলনাতেই থাকবেন মানুষের বাসায় কাজ করে তার জীবিকা নির্বাহ করবেন।

এই মুহূর্তে তার পৃথিবীতে কেউ নাই এমনকি সামনে এক মাস পরে তার ডেলিভারি দেখার মত কেউ নাই তাই এই মুহূর্তে তাকে তার বাবার বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না।

তিনি এখনো রিক্সাওয়ালা স্ত্রী যেই আপা সহযোগিতা করেছিলেন চিকিৎসা শুরু থেকে এখন পর্যন্ত পাশে থেকে হাসপাতালে থেকে তার বাসায় আছেন।

তাকে পাঠানো বাবদ একজন ভাই পাঁচ হাজার টাকা দিয়েছিলেন কিন্তু ওই টাকাটা আমাদের কাছে সংরক্ষণ আছে পরবর্তীতে যে কোন আপডেট এলে আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ।
*আজদিকা ফাউন্ডেশন*

খুলনা সুনামধন্য রয়েল হসপিটাল এবং আজদিকা ফাউন্ডেশন এর মানবিক কার্যক্রম সম্পর্কিত যৌথ মিটিং। ভালো কিছুর সেবা দানের প্রত্য...
12/08/2026

খুলনা সুনামধন্য রয়েল হসপিটাল এবং
আজদিকা ফাউন্ডেশন এর মানবিক কার্যক্রম সম্পর্কিত যৌথ মিটিং।
ভালো কিছুর সেবা দানের প্রত্যয় সুন্দর একটি মিটিংসম্পন্ন হলো আলহামদুলিল্লাহ।

৮ মাসের গর্ভবতী মাকে রাস্তায় ফেলে রেখে স্বামী পালিয়েছে ঢাকা থেকে এই বোনকে নিয়ে এসেছে তার স্বামী শ্বশুর বাড়িতে নিয়ে ...
11/08/2026

৮ মাসের গর্ভবতী মাকে রাস্তায় ফেলে রেখে স্বামী পালিয়েছে
ঢাকা থেকে এই বোনকে নিয়ে এসেছে তার স্বামী শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে খুলনার জেলখানা ঘাটে তাকে বসিয়ে রেখে পালিয়ে যায়।
খুলনার পুলিশের CTSB গোয়েন্দা সংস্থার আবু ভাই রাত দশটার দিকে আমাকে ফোন দিল জরুরী এই গর্ভবতী মায়ের অবস্থা এতটাই সংকটপ পূর্ণ তার স্বামী তার পেটে লাথি মারার কারণে বাচ্চা নড়াচড়া করছেন এবং প্রচন্ড ব্যাথার যন্ত্রণায় কাপড়াচ্ছে।
গর্ভবতী মা জেলখানা ঘাটে থাকা অবস্থায় অনেকের কাছেই সহযোগিতা চাওয়ার পরেও কেউ সহযোগিতা করতে এগিয়ে আসেনি।
মানবতা গরিবের জন্য এক রিক্সাওয়ালার স্ত্রী কাছে এই গর্ভবতী বোন যখন সহযোগিতা পায় তখন তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করার জন্য গেলে তাকে ফিরিয়ে দেয় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে।
যাই হোক এখন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার ঔষধ রাতে থাকার জন্য যাবতীয় খাবার এবং অন্যান্য সকল কিছু আমি নিজে থেকেই করলাম।
বাকি দিনগুলো তাকে চিকিৎসা সেবা দিতে হবে আল্লাহ ভরসা।
আজদিকা ফাউন্ডেশন সব সময়ই আমাদের ভলেন্টিয়াররা মানবতার কল্যাণে দিনরাত এভাবে ছুটে বেড়াচ্ছে মানুষের জন্য
। এই গর্ভবতী মাকে যদি আপনারা কেউ সেবা দান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে সরাসরি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসতে পারেন এবং সরাসরি সহযোগিতা করতে পারেন
। বিশেষ দ্রষ্টব্য এই মায়ের সহযোগিতার জন্য আমি ব্যক্তিগত বা আমাদের ফাউন্ডেশন কোন ফান্ড কালেকশন করবে না।
Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন
তরফ থেকে কোন সহযোগিতা করা হলে সম্পূর্ণ ফাউন্ডেশন থেকে আলাদাভাবে মায়ের জন্য করা হবে এবং এখনো করা হচ্ছে।
যোগাযোগ 01940519790

গরিব অসহায় ইমাম সাহেবের ঘর নির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি. ঠিকানা-ইউনুছ খালি, তিন নাম্বার ওয়ার্ডমহেশখালী কক্সবাজ...
10/08/2026

গরিব অসহায় ইমাম সাহেবের ঘর নির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি.
ঠিকানা-ইউনুছ খালি, তিন নাম্বার ওয়ার্ড
মহেশখালী কক্সবাজার
চট্টগ্রামের বন্যায় এই ইমাম সাহেবের ঘরটি একেবারে ভেঙ্গে পড়ে গিয়েছে।
ইমাম সাহেব আজ ফোন দিয়েছিলেন কান্না করছিলেন এবং তার কষ্টের কথা বললেন একটি ভাঙ্গা গরুর গোয়াল ঘরের মধ্যে তার পরিবার নিয়ে রাত্রি যাপন করছে।
সর্বমোট প্রয়োজন 3,00,000 টাকা
এখনো ১ লাখ ৪৩ হাজার ৫৬০ টাকা প্রয়োজন।

আপনার সামর্থ অনুযায়ী দান করুন।

বিকাশ নগদ পার্সোনাল
01965937858
*আজদিকা ফাউন্ডেশন*

কান্না করে বলছিলেন মা আমাকে ওষুধ খাওয়ার জন্য কিছু অর্থ দাও পেটের অবস্থা ভালো না ঘা হয়ে গেছে। আমি আমার সামর্থ্য অনুযায়...
07/08/2026

কান্না করে বলছিলেন মা আমাকে ওষুধ খাওয়ার জন্য কিছু অর্থ দাও পেটের অবস্থা ভালো না ঘা হয়ে গেছে।
আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি মায়ের পাশে থাকার জন্য।
রাস্তায় এরকম বয়জষ্ঠ মাকে দেখলে আপনার সামর্থ অনুযায়ী কিছু দান করুন।

Address

31/9 Ka, Doctor Para, Choto Boyra, Sonadanga
Khulna

Telephone

+8801940519790

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Azdika Foundation-আজদিকা ফাউন্ডেশন:

Shortcuts

Share