24/08/2026
ছিন্নমূল সামাজিক সংস্থা(ছিসাস) এর ৭ বছর পূর্তি উপলক্ষে ফকিরহাট উপজেলার ৫ টি স্কুলের ৪শতাধিক শিক্ষার্থী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।২৪/৮/২০২৬ তারিখে শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবরার আল সাবাব,২য় স্থান একই প্রতিষ্ঠানের কাজী ওসমান গনি এবং ৩য় স্থান লাভ করে ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার আয়শা আক্তার জাকিয়া।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সময় কৃষ্ণ রায়।বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রভাষক আহসান টিটু স্যার,জুয়েল স্যার,কাজী সাইদ ইকবাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিসাস এর প্রতিষ্ঠাতা রাগিব হাসিন।
আরো উপস্থিত ছিলেন আনান,আমিনুল,মিথিলা,অধরা,তাসনিম,আনিশা,
অরিত্র,শুভ প্রমুখ।